• শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ০৮:৪৯ পূর্বাহ্ন
  • [gtranslate]

বুমরাহর আ/গু/নে শুরু, অতঃপর নিকোলস-ফিলিপসের প্রতিরোধ

Reporter Name / ২২ Time View
Update : শুক্রবার, ২০ নভেম্বর, ২০২৬

প্রকাশ : ২০ নভেম্বর ২০২৬, ০০: ৩৪ আপডেট : ২০ নভেম্বর ২০২৬, ০০: ৩৬

ওয়েলিংটনের বেসিন রিজার্ভে সবুজ উইকেটের ফায়দা তুলতে টস জিতে ভারত অধিনায়ক যখন বোলিংয়ের সিদ্ধান্ত নিলেন, তখন হয়তো তিনিও কল্পনা করেননি ম্যাচের প্রথম সেশনটি এতটা একপেশে হবে। জাসপ্রিত বুমরাহর বিধ্বংসী স্পেলে মাত্র ৭০ রানে ৫ উইকেট হারিয়ে রীতিমতো ধ্বংসস্তূপে পরিণত হয়েছিল স্বাগতিক নিউজিল্যান্ড। কিন্তু দিনের শেষভাগে চিত্রপট বদলে দিলেন হেনরি নিকোলস ও গ্লেন ফিলিপস। তাদের অবিচ্ছিন্ন ১৭৩ রানের মহাকাব্যিক জুটিতে প্রথম দিন শেষে ৫ উইকেটে ২৪৩ রান তুলে চালকের আসনে বসেছে কিউইরা।

ইনিংসের তৃতীয় বলেই কিউই অধিনায়ক টম ল্যাথামকে (০) বোল্ড করে ভারতকে স্বপ্নের শুরু এনে দেন বুমরাহ। এরপর অংশুল কম্বোজের বলে ডেভন কনওয়ে (৪) এবং আকাশ দীপের শিকার হয়ে রাচিন রবীন্দ্র (১৫) ফিরলে চাপে পড়ে স্বাগতিকরা। তবে আসল ধাক্কাটা দেন বুমরাহ নিজেই—তার তোপে ড্যারিল মিচেল (১) ও টম ব্লান্ডেল (৫) দ্রুত সাজঘরে ফিরলে ২৯ ওভারের আগেই স্কোরবোর্ড দাঁড়ায় ৭০/৫।

ধ্বংসস্তূপের ওপর দাঁড়িয়ে পাল্টা আক্রমণের পথ বেছে নেন হেনরি নিকোলস এবং গ্লেন ফিলিপস। ভারতের পেস আক্রমণকে সামলে ধীরে ধীরে খোলস ছেড়ে বেরিয়ে আসেন এই দুই ব্যাটার।

হেনরি নিকোলস ধৈর্য ও দৃঢ়তার অনন্য নজির গড়ে তুলে নিয়েছেন নিজের টেস্ট ক্যারিয়ারের ১২তম সেঞ্চুরি। দিন শেষে ২২১ বলে ১৪টি চারের সাহায্যে ১১৩ রানে অপরাজিত আছেন তিনি।

নিকোলসকে যোগ্য সঙ্গ দিয়ে গ্লেন ফিলিপস তুলে নিয়েছেন ক্যারিয়ারের ৬ষ্ঠ টেস্ট ফিফটি। এই ইনিংস খেলার পথে টেস্ট ক্রিকেটে ১,০০০ রানের মাইলফলকও স্পর্শ করেছেন তিনি। ১৮২ বলে ১৩টি চার মেরে ৯৪ রানে অপরাজিত থাকা ফিলিপস এখন দ্বিতীয় দিনে নিজের সেঞ্চুরির অপেক্ষায়।

ভারতের হয়ে ১৭ ওভারে ৫ মেডেনসহ ৫২ রান দিয়ে ৩ উইকেট নিয়েছেন জাসপ্রিত বুমরাহ। এছাড়া অংশুল কম্বোজ ও আকাশ দীপ একটি করে উইকেট পেলেও প্রসিধ কৃষ্ণা ও ওয়াশিংটন সুন্দর ছিলেন উইকেটশূন্য। দিনের খেলা শেষ হওয়ার আগে ৮০ ওভার শেষে ভারত দ্বিতীয় নতুন বল নিলেও এই জুটি ভাঙতে পারেনি।

নিউজিল্যান্ড প্রথম ইনিংস: ২৪৩/৫, ৮২ ওভার (নিকোলস ১১৩*, ফিলিপস: ৯৪*; বুমরাহ: ৩/৫২, কম্বোজ: ১/৫৭ ও আকাশ ১/৩৩)।

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

Facebook Comments Box


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd
error: Content is protected !!