• শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ০২:৫৭ পূর্বাহ্ন
  • [gtranslate]
Headline
ফেয়ার টেকনোলজি লিমিটেডের সঙ্গে ট্রাস্ট ব্যাংকের চুক্তি শিক্ষায় বরাদ্দ কোনো খরচ নয়, এটি মানবসম্পদ তৈরিতে বিনিয়োগ: মাহ্দী আমিন বাংলাদেশের সার্বভৌমত্ব নিয়ে ঔদ্ধত্যপূর্ণ বক্তব্য ও দখলের হুমকি গ্রহণযোগ্য নয়: বিডিপি চেয়ারম্যান বিড়ালদহ কলেজে শিক্ষামন্ত্রীর আকস্মিক পরিদর্শন, শ্রেণিকক্ষে পেলেন মাত্র একজন ছাত্রী ৪০ লাখ শিক্ষার্থীর ভবিষ্যৎ নিয়ে শনিবার রোডম্যাপ ঘোষণা জাতীয় বিশ্ববিদ্যালয়ের জুলাইয়ে শিক্ষার্থীকে পুলিশের হাতে তুলে দেওয়া সেই জবি প্রক্টরের পদোন্নতি প্রধানমন্ত্রীর জন্মদিনে ওসমানী মেডিকেলে ছাত্রদলের বৃক্ষরোপণ কর্মসূচি আদালতের সামনে ককটেল বিস্ফোরণ: গ্রেপ্তার আসামির ৩ দিনের রিমান্ড রাষ্ট্রপতির সঙ্গে সম্পাদক পরিষদের মতবিনিময় বিশ্ববাজারে বাংলাদেশের কৃষিপণ্য নিয়ে নতুন পরিকল্পনা

বাংলাদেশের সার্বভৌমত্ব নিয়ে ঔদ্ধত্যপূর্ণ বক্তব্য ও দখলের হুমকি গ্রহণযোগ্য নয়: বিডিপি চেয়ারম্যান

Reporter Name / ১৯ Time View
Update : শুক্রবার, ২৭ নভেম্বর, ২০২৬

প্রকাশ : ২৭ নভেম্বর ২০২৬, ০০: ৪৫

বাংলাদেশের সার্বভৌমত্ব নিয়ে ঔদ্ধত্যপূর্ণ বক্তব্য ও দখলের হুমকি কোনোভাবেই গ্রহণযোগ্য নয় বলে মন্তব্য করেছেন বাংলাদেশ ডেভেলপমেন্ট পার্টির (বিডিপি) চেয়ারম্যান অ্যাডভোকেট এ কে এম আনোয়ারুল ইসলাম চান। পতিত স্বৈরাচার শেখ হাসিনার বাংলাদেশে ফেরার প্রসঙ্গে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়ালের বক্তব্য এবং পশ্চিমবঙ্গের কয়েকজন মন্ত্রীর ঔদ্ধত্যপূর্ণ ও উসকানিমূলক মন্তব্যের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন তিনি।

বৃহস্পতিবার দেওয়া এক বিবৃতিতে বিডিপি চেয়ারম্যান বলেন, বাংলাদেশের পলাতক স্বৈরাচার প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রত্যাবর্তন এবং তাঁর বিরুদ্ধে দায়ের করা মামলার বিচারিক প্রক্রিয়া সম্পূর্ণভাবে বাংলাদেশের অভ্যন্তরীণ ও সার্বভৌম বিষয়। এ ক্ষেত্রে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্রের বক্তব্যে প্রত্যর্পণ প্রক্রিয়া থেকে স্বেচ্ছায় ফেরার বিষয়টিকে আলাদা করে দেখানোর অবস্থান বাংলাদেশের ন্যায়বিচার ও আইনি প্রক্রিয়ার প্রশ্নকে পাশ কাটানোর সুযোগ তৈরি করতে পারে। শেখ হাসিনার বিরুদ্ধে বাংলাদেশের আদালতের রায় এবং প্রত্যর্পণের আনুষ্ঠানিক অনুরোধকে যথাযথ গুরুত্ব দিয়ে ভারতের দায়িত্বশীল আচরণ করা উচিত।

বিডিপি চেয়ারম্যান আরও বলেন, এর চেয়েও উদ্বেগজনক হলো পশ্চিমবঙ্গের কয়েকজন মন্ত্রীর বাংলাদেশবিরোধী ঔদ্ধত্যপূর্ণ বক্তব্য এবং বাংলাদেশ দখল করার প্রকাশ্য হুমকি। একটি স্বাধীন ও সার্বভৌম রাষ্ট্রের বিরুদ্ধে এ ধরনের বক্তব্য শুধু কূটনৈতিক শিষ্টাচারবহির্ভূত নয়, বরং তা দুই দেশের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক ও আঞ্চলিক স্থিতিশীলতার জন্যও হুমকিস্বরূপ। বাংলাদেশের সার্বভৌমত্ব, ভৌগোলিক অখণ্ডতা ও জাতীয় মর্যাদাকে চ্যালেঞ্জ করার অধিকার কোনো ব্যক্তি বা গোষ্ঠীর নেই।

তিনি বলেন, বাংলাদেশ কোনো রাষ্ট্রের করুণা বা অনুগ্রহে স্বাধীন হয়নি। দীর্ঘ রক্তক্ষয়ী মুক্তিযুদ্ধের মধ্য দিয়ে অর্জিত এ দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষায় এ দেশের জনগণ সব সময় ঐক্যবদ্ধ। বাংলাদেশের জনগণ প্রতিবেশী রাষ্ট্রের সঙ্গে পারস্পরিক সম্মান, সমতা ও বন্ধুত্বপূর্ণ সম্পর্ক চায়। তবে কোনো ধরনের আধিপত্যবাদ, হুমকি কিংবা অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ বরদাশত করবে না।

বিবৃতিতে বিডিপি চেয়ারম্যান ভারতের কেন্দ্রীয় সরকারকে পশ্চিমবঙ্গের দায়িত্বশীল ব্যক্তিদের এ ধরনের উসকানিমূলক বক্তব্যের বিষয়ে স্পষ্ট অবস্থান নেওয়া এবং ভবিষ্যতে এ ধরনের বক্তব্য বন্ধে কার্যকর পদক্ষেপ গ্রহণের আহ্বান জানান।

একই সঙ্গে বাংলাদেশের সার্বভৌমত্ব ও জাতীয় স্বার্থের প্রশ্নে সরকারকে দৃঢ়, দায়িত্বশীল ও কূটনৈতিকভাবে কার্যকর ভূমিকা পালনের আহ্বান জানান তিনি।

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

Facebook Comments Box


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd
error: Content is protected !!