• শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ০৬:৫৯ পূর্বাহ্ন
  • [gtranslate]

ফল জালিয়াতি মামলায় প্রোগ্রামারসহ আটক ৩

Reporter Name / ২৩ Time View
Update : শুক্রবার, ২০ নভেম্বর, ২০২৬

প্রকাশ : ২০ নভেম্বর ২০২৬, ০৪: ৪৯

চট্টগ্রাম শিক্ষা বোর্ডের এসএসসি পরীক্ষার ফল জালিয়াতির ঘটনায় প্রোগ্রামারসহ তিনজনকে আটক করেছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)। গত বুধবার রাতে তাদের আটক করা হয়। পরে তাদের পাঁচলাইশ থানায় সোপর্দ করে সিআইডি।

আটক হওয়া ব্যক্তিরা হলেন প্রোগ্রামার মো. মালেক (৪৫) ও ফরহাদ হোসেন (৩৬) ও মো. জিসান (৩৫)। তারা দুজন বোর্ডের স্ক্যানিং বিভাগের কর্মী।

গতকাল বৃহস্পতিবার তিনজনকে পাঁচলাইশ থানায় চলমান ফল জালিয়াতির মামলায় অন্তর্ভুক্ত করার জন্য আদালতে পাঠায় সিআইডি।

সিআইডির তদন্ত কর্মকর্তা ইন্সপেক্টর রাসেল জানান, জালিয়াতিতে সম্পৃক্ততার প্রমাণ পাওয়ায় ফলাফল প্রস্তুতের কম্পিউটার বিভাগের তিন কর্মীকে আটক করা হয়েছে। তাদের মধ্যে কেউ কেউ ১৩ বছর ধরে একই দায়িত্বে রয়েছেন। জালিয়াতির সঙ্গে অন্য কারো সংশ্লিষ্টতা রয়েছে কি না, তা তদন্ত করছে সিআইডি।

শিক্ষা বোর্ডে ফল জালিয়াতির ঘটনা এবারই প্রথম নয়। এর আগেও ২০২৩ সালে ফলাফল পরিবর্তন ও জালিয়াতির অভিযোগে বোর্ডের সাবেক সচিব নারায়ণ চন্দ্র নাথ কারাগারে গেছেন। তার বিরুদ্ধে দায়ের করা মামলাটি এখনো বিচারাধীন।

২০২৫ সালেও আরেকটি ফল জালিয়াতির ঘটনা প্রকাশ্যে আসে। ওই ঘটনায় সাদিয়ার পরিবর্তে পিয়ালের নামে নম্বরপত্রের ফলাফল পরিবর্তন করা হয়েছিল। তখনকার বোর্ড চেয়ারম্যান ইলিয়াছ উদ্দিন এ ঘটনায় তদন্ত কমিটি গঠন করলেও সেই তদন্তের প্রতিবেদন আর আলোর মুখ দেখেনি। এর মধ্যেই চেয়ারম্যানকে বোর্ড থেকে ওএসডি করা হয়।

২০২৬ সালের এসএসসি পরীক্ষার ফলাফলে ১০ বিষয়ে অকৃতকার্য এক শিক্ষার্থীর নম্বর বাড়িয়ে পাস করানোর অভিযোগে চট্টগ্রাম শিক্ষা বোর্ডের কম্পিউটার সেলের তিন কর্মচারী ও এক শিক্ষার্থীর বিরুদ্ধে মামলা হয়েছে।

আসামিরা হলেন শিক্ষা বোর্ডের কম্পিউটার সেলের কর্মচারী ইমতিয়াজ আহমেদ চৌধুরী, রাশেদুল ইসলাম, নূর হোসেন রায়হান এবং শিক্ষার্থী হাসিবুল আলী শোভন।

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

Facebook Comments Box


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd
error: Content is protected !!