• রবিবার, ০১ নভেম্বর ২০২৬, ০২:৪৪ অপরাহ্ন
  • [gtranslate]

তিশার মামলা থেকে বৃষ্টির ফেরা, আলোচনায় ছিলেন যেসব তারকা

Reporter Name / ১৬ Time View
Update : রবিবার, ১ নভেম্বর, ২০২৬

অক্টোবরে দেশের বিনোদন অঙ্গনে আলোচনার কেন্দ্রে ছিলেন কয়েকজন তারকা। কারও ক্ষেত্রে আলোচনার কারণ একের পর এক বিতর্ক ও আইনি জটিলতা, কারও ক্ষেত্রে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) দিয়ে তৈরি আপত্তিকর ভিডিও, আবার কেউ আলোচনায় এসেছেন বিরতির পর শুটিংয়ে ফিরে। এমন তিন ঘটনা নিয়ে এই প্রতিবেদন।

তানজিন তিশাকে ঘিরে বিতর্ক
অক্টোবর মাসে আলোচনায় ছিলেন ছোট পর্দার অভিনেত্রী তানজিন তিশা। শাড়ি নিয়ে পুরোনো আইনি জটিলতা নতুন করে সামনে আসার পাশাপাশি তাঁর বিরুদ্ধে মামলা তুলে নিতে হুমকি দেওয়ার অভিযোগও ওঠে। ফ্যাশন উদ্যোক্তা আয়েশাহ আনুম ফায়যাহ সানায়া চৌধুরীর অভিযোগকে ঘিরে ঘটনার সূত্রপাত। ২০২৪ সালের ১৩ ডিসেম্বর একটি অনুষ্ঠানে পরার জন্য তিশা তাঁর কাছ থেকে ৭৫ হাজার টাকা দামের একটি শাড়ি নিয়েছিলেন। অনুষ্ঠান শেষে শাড়িটি ফেরত দেওয়ার কথা থাকলেও তা ফেরত দেওয়া হয়নি বলে অভিযোগ করেন তিনি।

.

এ ঘটনায় ২০২৫ সালের ২৭ নভেম্বর তানজিন তিশার বিরুদ্ধে প্রতারণার মামলা করেন সানায়া চৌধুরী। মামলার তদন্তে অভিযোগের সত্যতা না পাওয়ার কথা জানিয়ে আদালতে চূড়ান্ত প্রতিবেদন জমা দেয় পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)। সেই প্রতিবেদনে আপত্তি জানিয়ে বাদীপক্ষ নারাজি আবেদন করলে আদালত তা গ্রহণ করেন। ২৫ অক্টোবর মামলাটির অধিকতর তদন্তের দায়িত্ব পুলিশের অপরাধ তদন্ত বিভাগকে (সিআইডি) দেওয়া হয়। ২৬ অক্টোবর তিশার বিরুদ্ধে নতুন একটি মামলা করেন সানায়া চৌধুরী। তাঁর অভিযোগ, আগের মামলা তুলে নিতে তাঁকে হুমকি দেওয়া হয়েছে।

এআইয়ের ভুয়া ভিডিও, প্রতিবাদে পরীমনি–মেহজাবীন
অক্টোবরের মাঝামাঝি কৃত্রিম বুদ্ধিমত্তা দিয়ে তৈরি আপত্তিকর ভিডিও ছড়িয়ে পড়ার ঘটনায় আলোচনায় আসেন চিত্রনায়িকা পরীমনি ও অভিনেত্রী মেহজাবীন চৌধুরী। একটি বেসরকারি টেলিভিশন চ্যানেলের ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট হ্যাক করে তাঁদের নাম ও চেহারা ব্যবহার করে তৈরি ভুয়া ভিডিও প্রকাশ করা হয়। ঘটনাটি ঘিরে সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক আলোচনা ও সমালোচনা শুরু হয়। ১৩ অক্টোবর চ্যানেলটির ইনস্টাগ্রাম পেজে ভিডিওগুলো প্রকাশিত হয়। পরে অ্যাকাউন্টটি পুনরুদ্ধার করে আপত্তিকর কনটেন্ট সরিয়ে ফেলে কর্তৃপক্ষ। প্রতিষ্ঠানটির পক্ষ থেকে জানানো হয়, অ্যাকাউন্ট হ্যাক করে এআই প্রযুক্তির অপব্যবহারে তৈরি ভুয়া ছবি ও ভিডিও ছড়ানো হয়েছে। ঘটনার পর ক্ষোভ প্রকাশ করেন মেহজাবীন ও পরীমনি।

.

শুটিংয়ে ফিরলেন তানিয়া বৃষ্টি
৯ মাস আগে হঠাৎ অসুস্থ হয়ে পড়েন অভিনেত্রী তানিয়া বৃষ্টি। মস্তিষ্কে টিউমার ধরা পড়ার পর অস্ত্রোপচার, চিকিৎসা ও কেমোথেরাপির মধ্য দিয়ে তাঁকে যেতে হয়েছে। এই দীর্ঘ সময়ে অভিনয় থেকে দূরে ছিলেন। তবে অভিনয়ে ফেরার ইচ্ছার কথা আগেই জানিয়েছিলেন এই অভিনেত্রী। অবশেষে সেই অপেক্ষার অবসান হয়েছে। গত ২৬ অক্টোবর ইকসান রনির অংশীদার নাটকের মাধ্যমে আবার শুটিংয়ে ফিরেছেন তানিয়া বৃষ্টি। টানা দুই দিনে নাটকটির শুটিং শেষ করেছেন।

.

প্রায় ৯ মাস পর শুটিংয়ে ফিরে সহকর্মীদের আন্তরিকতায় আবেগাপ্লুত তানিয়া বৃষ্টি, ‘সবার আন্তরিকতা আমাকে ইমোশনাল করেছে। পরিচালক থেকে শুরু করে সেটের প্রত্যেকেই আমার প্রতি আলাদা যত্ন নিয়েছেন। সবার এই ভালোবাসা ও সহযোগিতা আমার চোখে পড়েছে। দীর্ঘদিন পর কাজে ফিরে এমন পরিবেশ পেয়ে আমার ভীষণ ভালো লেগেছে।’

Facebook Comments Box


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd
error: Content is protected !!