• বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬, ০৭:৩৩ অপরাহ্ন
  • [gtranslate]
Headline
পদ্মার এক কাতলের দাম ৫৭ হাজার টাকা, ওজন ২৩ কেজি পুলিশের গোপন তথ্য আ.লীগের পলাতক মন্ত্রীর কাছে, নজরদারিতে এসপির দুই ফোন এমপি নুসরাত তাবাসসুমের বাড়িতে বোমা হামলা, খেলাফত মজলিসের নিন্দা গাজা গণহত্যায় সহায়তা, আইসিসিতে ট্রাম্প-রুবিওর বিচার চাইলেন মার্কিনিরা আ.লীগের পরিকল্পনায় কুষ্টিয়ার গ্রামের বাড়িতে আগুন: এমপি নুসরাত মুুন্সীগঞ্জে বিএনপির দুই পক্ষে সংঘর্ষ, গুলিবিদ্ধ ৫ গাজায় হাসপাতালে ইসরাইলি হামলাকে ‘যুদ্ধাপরাধ’ আখ্যা ইসলামিক জিহাদের জলবায়ু সংকটে ক্ষতিগ্রস্ত দেশ অনুদান চায়, ঋণ নয় নীলফামারীতে সরকারি রাস্তার গাছ কাটার অভিযোগ, তদন্ত সাপেক্ষে ব্যবস্থার আশ্বাস হিন্দু নারীর অন্ত্যেষ্টিক্রিয়ায় দরজা খুলে দিল মসজিদ

ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে যান চলাচল স্বাভাবিক

Reporter Name / ২৫ Time View
Update : বৃহস্পতিবার, ১২ নভেম্বর, ২০২৬

ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে যান চলাচল স্বাভাবিক হয়েছে। বৃহস্পতিবার সকাল সাড়ে ৯টার দিকে মহাসড়কে গাজীপুরের কালিয়াকৈর উপজেলার মৌচাক এলাকায় পোশাক (গার্মেন্টস) শ্রমিকরা রাস্তা অবরোধ করে বিক্ষোভ শুরু করেন। এতে মহাসড়কের উভয় পাশে যান চলাচল বন্ধ হয়ে যাওয়ায় শত শত গাড়ি আটকা পড়ে হাজারো যাত্রী চরম ভোগান্তির শিকার হন। শ্রমিক আন্দোলনের পরিপ্রেক্ষিতে ওই এলাকার কয়েকটি শিল্পকারখানায় ছুটি ঘোষণা করা হয়। খবর পেয়ে পুলিশ ও বিজিবিসহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে কঠোর অবস্থান নেন। আইনশৃঙ্খলা বাহিনীর বাধার মুখে আন্দোলনকারীরা টিকতে না পেরে সকাল ১০টার দিকে সড়ক ছেড়ে পিছু হটলে যান চলাচল পুনরায় স্বাভাবিক হয়।এ বিষয়ে নাওজোড় হাইওয়ে থানার ওসি মঞ্জুর মুর্শেদ জানান, সকাল সাড়ে ৯টার দিকে শ্রমিকরা ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের মৌচাক এলাকায় জড়ো হয়ে রাস্তা অবরোধ করেন। খবর পেয়ে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা বিভিন্ন কৌশল অবলম্বন করে আন্দোলনকারীদের সড়ক থেকে সরিয়ে দেন। সকাল ১০টা থেকে মহাসড়কে যান চলাচল পুরোপুরি স্বাভাবিক রয়েছে।

Facebook Comments Box


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd
error: Content is protected !!