• বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬, ০৬:১৪ অপরাহ্ন
  • [gtranslate]
Headline
নারায়ণগঞ্জে গ্যাজেট অ্যান্ড গিয়ারের নতুন বিক্রয়কেন্দ্র খুলনা থেকে পঞ্চগড় পর্যন্ত শিল্পাঞ্চল গড়ে তুলতে চাই: প্রধানমন্ত্রী কাজে যাচ্ছিলেন উত্তরা, ফিরলেন লাশ হয়ে পুলিশ থাকার পরেও বিএনপির নেতা–কর্মীরা কেন লাঠিসোঁটা নিয়ে নামছেন, প্রশ্ন এবি পার্টির মোংলা বন্দরের আধুনিকায়নে ৪ হাজার কোটি টাকার প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন প্রধানমন্ত্রীর ২০২৭ সালে সরকারি কর্মকর্তা–কর্মচারীরা কত দিন ছুটির পাবেন, প্রজ্ঞাপন জারি ফ্যামিলি ও কৃষক কার্ড: প্রতিশ্রুতি বনাম বাস্তবায়ন আল্লাহর নৈকট্য পেতে মুমিন যে ১০ কাজ করেন এমিরেটস নেবে কেবিন ক্রু, বাংলাদেশিদের আবেদনের সুযোগ বঙ্গভবন ঘুরে দেখার সুযোগ শিক্ষার্থীদের, থাকছে দেড় ঘণ্টার ভ্রমণ

ডেমোক্র্যাটদের অভিনন্দন, ভেটো ক্ষমতার কথাও মনে করিয়ে দিলেন ট্রাম্প

Reporter Name / ১৫ Time View
Update : বুধবার, ৪ নভেম্বর, ২০২৬

মধ্যবর্তী নির্বাচনে ডেমোক্র্যাটদের জয়ের জন্য অভিনন্দন জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সিবিএস নিউজকে ফোনে দেওয়া এক সাক্ষাৎকারে এই অভিনন্দন জানান তিনি।

মার্কিন প্রেসিডেন্ট আরও বলেন, ‘আমার মনে হয়, তারা আমার সঙ্গে কাজ করতে চাইবে। তা না হলে আমি সবকিছুতেই ভেটো দেব। আর তারা নিশ্চয়ই সেটা চাইবে না।’

মধ্যবর্তী নির্বাচনে এত বেশি রিপাবলিকান প্রার্থী হেরে যাওয়ার কারণ হিসেবে নিজের নির্বাচনে প্রার্থী না হওয়াকে দায়ী করেন ট্রাম্প। তিনি বলেন, ‘আমার মনে হয়েছে, আমি নির্বাচনে প্রার্থী ছিলাম না। এ বিষয়ে আমার কিছুই করার ছিল না। আমি প্রার্থী থাকলে আমরা জিততাম।’

রিপাবলিকানদের পরাজয়ের ব্যাখ্যা দিতে গিয়ে ট্রাম্প আরও বলেন, ‘কিছু ক্ষেত্রে ভোটারদের প্রার্থীদের পছন্দ হয়নি। আবার কিছু প্রার্থী আমার বন্ধু ছিলেন না, আর দলের সমর্থকেরা সেটা অন্য সবার চেয়ে ভালো জানেন। এ কারণে তাঁরা ভোট দিতে যাননি। তাঁদের মধ্যে সেই আগ্রহ ছিল না। বিষয়টি দুঃখজনক। কারণ, আমি নির্বাচনে থাকলে আমরা সহজেই জিততাম। কিন্তু আমি প্রার্থী ছিলাম না।’ পরাজয়ে হতাশ কি না, এমন প্রশ্নের জবাবে ট্রাম্প বলেন, তিনি ‘সর্বোচ্চ চেষ্টা করেছেন’ এবং ‘মাঠে নিজের সবটুকু দিয়ে লড়েছেন’।

Facebook Comments Box


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd
error: Content is protected !!