• শনিবার, ১৪ নভেম্বর ২০২৬, ০৮:১৪ পূর্বাহ্ন
  • [gtranslate]
Headline

ডামুড্যায় ইসলামিক বৃত্তি পরীক্ষায় অংশ নিল ৪২৫ শিক্ষার্থী

Reporter Name / ১৮ Time View
Update : শনিবার, ১৪ নভেম্বর, ২০২৬

উপজেলা প্রতিনিধি, ডামুড্যা (শরীয়তপুর)

প্রকাশ : ১৪ নভেম্বর ২০২৬, ০৭: ১৩

শিক্ষার্থীদের নৈতিক ও ইসলামি শিক্ষায় উদ্বুদ্ধ করা এবং মেধা যাচাই ও বিকাশের লক্ষ্যে শরীয়তপুরের ডামুড্যায় ইসলামিক বৃত্তি পরীক্ষার আয়োজন করে স্বেচ্ছাসেবী সংগঠন সমবায় শান্তি সংঘ।

শুক্রবার সকালে পূর্ব ডামুড্যা ইউনিয়নের আলহাজ আবদুল হামিদ উচ্চ বিদ্যালয়ে অনুষ্ঠিত এ পরীক্ষায় উপজেলার ১২টি শিক্ষাপ্রতিষ্ঠানের ৪২৫ জন শিক্ষার্থী অংশ নেয়।

সমবায় শান্তি সংঘের ভারপ্রাপ্ত সভাপতি সুমন মিয়ার সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আলহাজ আবদুল হামিদ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবুল কালাম, পূর্ব ডামুড্যা আদর্শ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক গিয়াসউদ্দিন, কনেশ্বর এস. সি. এডওয়ার্ড ইনস্টিটিউশনের সিনিয়র শিক্ষক হাবিবুল্লাহ, শরীয়তুল্লাহ এবং ১১ নম্বর চর ভয়রা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবু বকর ছিদ্দীক।

এছাড়া আয়োজক সংগঠনের পক্ষে উপস্থিত ছিলেন সমবায় শান্তি সংঘের সহসভাপতি ফয়সাল আহমেদ, সাধারণ সম্পাদক তোফাজ্জল হোসেন, যুগ্ম সাধারণ সম্পাদক আল-আমীন, বোরহান উদ্দিন, কাওসার আহমেদ, সেলিম উকিল, শাকিল উকিল, জুয়েল, আবু সাইদ ও আকাশ গাজীসহ অন্যরা।

পরীক্ষা পরিদর্শন শেষে অতিথিরা এ ধরনের সময়োপযোগী ও শিক্ষামূলক উদ্যোগের প্রশংসা করেন। আয়োজক কমিটি জানায়, শিক্ষার্থীদের মধ্যে ধর্মীয় ও নৈতিক মূল্যবোধ জাগ্রত করা এবং মেধাবীদের উৎসাহিত করতেই এ বৃত্তি পরীক্ষার আয়োজন করা হয়েছে। শিগগিরই ফল প্রকাশ ও কৃতী শিক্ষার্থীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হবে।

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

Facebook Comments Box


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd
error: Content is protected !!