• রবিবার, ২৫ অক্টোবর ২০২৬, ০২:১৬ পূর্বাহ্ন
  • [gtranslate]
Headline
লাল শাড়িতে আইশা, গরমে নাজেহাল ফারিয়া বিশ্ব পোলিও দিবসে ঢাকায় রোটারি ইন্টারন্যাশনালের র‍্যালি সৌদির বিমানবন্দরে বিধিনিষেধ: বাতিল-স্থগিত ১৪৪ ফ্লাইট, ভোগান্তিতে ২২ হাজার যাত্রী ওপেনিংয়ের পুরনো দুশ্চিন্তা নিয়েই স্পিন সামলানোর প্রস্তুতি বাংলাদেশের কলকাতা বিমানবন্দরে পরপর দুই দিন ভুয়া খবরে বোমাতঙ্ক ভিডিও ছড়িয়ে দেওয়ার হুমকি দিয়ে গৃহপরিচারিকাকে দলবদ্ধ ধর্ষণ ‎বিএসপিএ অ্যাওয়ার্ডে প্রথম আলোর ৫ পুরস্কার কক্সবাজারে অপ্রাপ্তবয়স্কদের হোটেল ভাড়া দিলেই ব্যবস্থা, বললেন নারী সংসদ সদস্য সামার অ্যাথলেটিকসের দুই দিনে সাত জাতীয় রেকর্ড সাদপন্থীদের টঙ্গীর ইজতেমা ময়দান ব্যবহারের অনুমতি না দেওয়ার দাবি

খুলনায় সকালে যুবদল নেতাকে, সন্ধ্যায় দোকানিকে গুলি

Reporter Name / ২২ Time View
Update : শনিবার, ২৪ অক্টোবর, ২০২৬

খুলনা নগরের দক্ষিণ টুটপাড়া গাছতলা এলাকায় ধনঞ্জয় কুণ্ডু ওরফে আকাশ কুণ্ডু (৪৫) নামের এক মুদিদোকানিকে গুলি করেছে দুর্বৃত্তরা। আজ শনিবার সন্ধ্যায় নিজের দোকানে বসে থাকা অবস্থায় তিনি গুলিবিদ্ধ হন। এর আগে সকালে খুলনার তেরখাদা উপজেলায় দুর্বৃত্তদের ছোড়া গুলিতে রামিম বিশ্বাস (৩২) নামের যুবদলের এক নেতা আহত হন।

স্থানীয় সূত্রে জানা গেছে, দক্ষিণ টুটপাড়া গাছতলা এলাকায় আকাশ কুণ্ডুর মুদিদোকান। সন্ধ্যায় দোকানে বসে থাকা অবস্থায় হঠাৎ চিৎকার করে তিনি জানান, তাঁর তলপেটে গুলি লেগেছে। পরে স্থানীয় লোকজন তাঁকে উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান।

.

ঘটনাস্থল থেকে গুলির খোসা উদ্ধার করেছে পুলিশ। খুলনা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) লোকমান হোসেন প্রথম আলোকে বলেন, এ ঘটনায় জড়িত ব্যক্তিদের শনাক্ত করতে পুলিশ কাজ করছে।

ওসি বলেন, গুলির ধরন দেখে প্রাথমিকভাবে মনে হচ্ছে, তাঁকে হত্যার উদ্দেশ্যে নয়, ভয় দেখানোর জন্য গুলি করা হয়ে থাকতে পারে। এলাকায় আকাশ কুণ্ডু ভদ্র মানুষ হিসেবে পরিচিত। ঘটনার পেছনে চাঁদাবাজির বিষয় থাকতে পারে বলে প্রাথমিকভাবে ধারণা করছে পুলিশ। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে।

.

এর আগে সকালে তেরখাদা উপজেলার পারহাজীগ্রামে দুর্বৃত্তদের ছোড়া গুলিতে রামিম বিশ্বাস নামে যুবদলের এক নেতা আহত হন। তাঁকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। রামিম বিশ্বাস তেরখাদা উপজেলার ৬ নম্বর মধুপুর ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ড যুবদলের সভাপতি।

স্থানীয় সূত্র ও পুলিশ জানায়, সকালে ভ্যানে কোলাবাজারের উদ্দেশে যাচ্ছিলেন রামিম বিশ্বাস। বেলা সোয়া ১১টার দিকে সেনেরবাজার–মধুপুর সড়কের পারহাজীগ্রামে খান ব্রিকসের কাছে পৌঁছালে তাঁকে লক্ষ্য করে পেছন থেকে গুলি ছোড়ে মোটরসাইকেলে আসা দুর্বৃত্তরা। এতে তাঁর পিঠে গুলি লাগে।

.খুলনায় সকালে যুবক, সন্ধ্যায় গৃহবধূ খুন

Facebook Comments Box


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd
error: Content is protected !!