• সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ০৭:৩২ অপরাহ্ন
  • [gtranslate]
Headline
১২ কেজি এলপিজি সিলিন্ডারে এবার দাম বাড়ল ২২৩ টাকা জানুয়ারি–সেপ্টেম্বরে আইপিডিসি ফাইন্যান্সের নিট মুনাফা বেড়েছে ৩৫ শতাংশ মোটরসাইকেল নিয়ে ছেলের সঙ্গে বিরোধ, মারধরে প্রাণ গেল বাবার এক মাস আগে মাদ্রাসায় শিক্ষক হিসেবে যোগদান, দুই শিশুকে ধর্ষণের অভিযোগে গ্রেপ্তার কাপ্তাই হ্রদের কাচকি-চাপিলা মাছেও মাইক্রোপ্লাস্টিক, যেসব কারণ জানালেন গবেষকেরা ওয়ানডেতে সর্বোচ্চ অবস্থানে আফগানিস্তান, পেছনে পড়ল শ্রীলঙ্কাও এক জোড়া ছোট্ট মাছের দাম ১৫ হাজার টাকা, মেলায় ছিল আরও কত চমক পোশাকশ্রমিকদের বিক্ষোভে কিছু শিল্পমালিক জড়িত: স্বরাষ্ট্রমন্ত্রী দুদকের মামলায় ডায়মন্ড ওয়ার্ল্ডের দিলীপ কুমারকে গ্রেপ্তার দেখানোর আদেশ পোশাকশ্রমিকদের ঢাকা-নারায়ণগঞ্জ লিংক রোড অবরোধ

ওয়ানডেতে সর্বোচ্চ অবস্থানে আফগানিস্তান, পেছনে পড়ল শ্রীলঙ্কাও

Reporter Name / ১২ Time View
Update : সোমবার, ২ নভেম্বর, ২০২৬

শুধু ওপরেই উঠছে আফগানিস্তান। ২০০৯ সালে প্রথম ওয়ানডে খেলা দলটি ১৭ বছরের মাথায় উঠে গেল আইসিসির ওয়ানডে র‍্যাঙ্কিংয়ের ষষ্ঠ স্থানে। আজ প্রকাশিত সর্বশেষ র‍্যাঙ্কিংয়ে শ্রীলঙ্কাকে পেছনে ফেলে এই সংস্করণে নিজেদের সর্বোচ্চ অবস্থানে উঠেছে আফগানরা। তিন সংস্করণ মিলিয়েই এটি আফগানদের সর্বোচ্চ অবস্থান। টি–টুয়েন্টিতে দলটির সর্বোচ্চ অবস্থান ছিল সাত, টেস্টে নয়।

আফগানিস্তানের পেছনে আছে সাবেক তিন বিশ্ব চ্যাম্পিয়ন শ্রীলঙ্কা (৭ম), ইংল্যান্ড (৮ম) ও ওয়েস্ট ইন্ডিজ (১০ম)। বাংলাদেশও পেছনে, আছে নবম স্থানে।

.

আফগানিস্তান ও শ্রীলঙ্কার রেটিং পয়েন্ট সমান (৯৪) হলেও আফগানরা এগিয়ে ভগ্নাংশের ব্যবধানে। র‍্যাঙ্কিংয়ে শীর্ষে আছে ভারত। দ্বিতীয় স্থানে থাকা নিউজিল্যান্ডের চেয়ে ৬ রেটিং পয়েন্টে এগিয়ে দলটি।

.

২০২৩ সালে সর্বশেষ ওয়ানডে বিশ্বকাপে সাবেক দুই চ্যাম্পিয়ন পাকিস্তান ও শ্রীলঙ্কাকে হারিয়ে চমক দেখানো দলটি এখন পর্যন্ত ১৯১টি ওয়ানডে খেলে জিতেছে ৯৬টি।

.অস্ট্রেলিয়ার ক্রিকেট এখন ‘আন–অস্ট্রেলিয়ান’, ‘ভয়ানক ও অপরিণত’.

আয়ারল্যান্ডকে ৪–০ ব্যবধানে হারানোর পর বাংলাদেশ ও জিম্বাবুয়েকে অনুষ্ঠিত ত্রিদেশীয় সিরিজেও অপরাজিত চ্যাম্পিয়ন হয়েছে আফগানিস্তান।

.এক বছরে ৪০০ ছক্কা, টি–টুয়েন্টিতে ভারতের নতুন ইতিহাস

Facebook Comments Box


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd
error: Content is protected !!