• শনিবার, ১৪ নভেম্বর ২০২৬, ১২:১০ পূর্বাহ্ন
  • [gtranslate]
Headline
স্বামীর ইয়াবা বিক্রিতে বাধা দেওয়ায় মারধরের শিকার স্ত্রীর আত্মহত্যা উত্তর কাফরুলের মাদরাসায় জামায়াত আমিরের আর্থিক অনুদান হস্তান্তর ভেজাল ও নকল সার নিয়ে অপপ্রচার থেকে সতর্ক থাকার আহ্বান মন্ত্রণালয়ের সংরক্ষিত নারী আসনের বদলে ১০০ আসনে সরাসরি নির্বাচন চান স্পিকার ছাত্র জমিয়ত ঢাকা মহানগর উত্তরের নতুন কমিটি ঘোষণা বাংলাদেশ-ভারত কনস্যুলার সংলাপের সময় নিয়ে যা বললেন জয়সওয়াল অপরাধী যত প্রভাবশালী হোক, আইনের আওতায় আনতে হবে ড্রয়ে শেষ পাকিস্তান-শ্রীলঙ্কা লড়াই নওগাঁয় হারানো নবজাতক বগুড়া থেকে উদ্ধার অশ্লীলতা মোকাবিলায় ইসলামের বিশুদ্ধ সংস্কৃতি ছড়িয়ে দিতে হবে: গোলাম পরওয়ার

উত্তর কাফরুলের মাদরাসায় জামায়াত আমিরের আর্থিক অনুদান হস্তান্তর

Reporter Name / ১৯ Time View
Update : শুক্রবার, ১৩ নভেম্বর, ২০২৬

প্রকাশ : ১৩ নভেম্বর ২০২৬, ২৩: ০৪

রাজধানীর উত্তর কাফরুল জামিয়া ইসলামিয়া মাদরাসা ও এতিমখানার ষষ্ঠ তলার ছাদ নির্মাণকাজের জন্য বিরোধীদলীয় নেতা ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমানের পক্ষ থেকে আর্থিক অনুদান প্রদান করা হয়েছে।

শুক্রবার বিকেলে তার পক্ষে অনুদানের অর্থ হস্তান্তর করেন ঢাকা মহানগরী উত্তরের আমির ও ঢাকা উত্তর সিটি করপোরেশনের মেয়রপ্রার্থী মোহাম্মদ সেলিম উদ্দিন।

এ সময় মোহাম্মদ সেলিম উদ্দিন বলেন, জামায়াত আমির ডা. শফিকুর রহমান সংসদ সদস্য হিসেবে প্রাপ্ত বেতন নিজের পরিবার কিংবা ব্যক্তিগত প্রয়োজনে ব্যয় করেন না। বরং মিরপুরের একটি কওমি মাদরাসায় প্রতিমাসে সেই অর্থ দান করে থাকেন। তিনি অত্যন্ত সহজ-সরল ও সাধারণ জীবনযাপন করেন।

তিনি বলেন, ডা. শফিকুর রহমান এমন একটি সমাজ প্রতিষ্ঠা করতে চান, যেখানে কোরআনের আদর্শের ভিত্তিতে মানুষের অধিকার প্রতিষ্ঠিত হবে এবং ন্যায়বিচার ও ইনসাফ নিশ্চিত হবে।

সেলিম উদ্দিন আরও বলেন, অতীতেও নানা বাধা-বিপত্তি ও প্রতিকূল পরিস্থিতির মধ্যেও জামায়াত আমির বিপদগ্রস্ত মানুষের পাশে দাঁড়িয়েছেন। সে সময় তাঁর ওপর প্রশাসনের নানা নজরদারি থাকা সত্ত্বেও তিনি প্রান্তিক ও অসহায় মানুষের দুর্দশায় সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছেন। মানুষের কল্যাণে তাঁর এই ভূমিকা ও মানবিক উদ্যোগ সবসময়ই প্রশংসনীয়।

তিনি বলেন, এই দেশে দুর্নীতি, ঘুষ, দুঃশাসনসহ সমাজে বিদ্যমান নানা ধরনের অনিয়ম ও জঞ্জাল থেকে মুক্তি পেতে আমীরে জামায়াতের মতো সৎ, যোগ্য, বলিষ্ঠ ও আল্লাহভীরু নেতৃত্ব প্রয়োজন। এমন নেতৃত্ব প্রতিষ্ঠিত হলেই সমাজ থেকে এসব অনিয়ম ও দুর্নীতি দূর করা সম্ভব হবে, ইনশাআল্লাহ।

এদিকে ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলার বিনাউটি ইউনিয়নের সৈয়দাবাদ দক্ষিণপাড়ায় ভয়াবহ অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত একটি পরিবারের পাশে দাঁড়িয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী কসবা থানা শাখা।

অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শন করেন দলের কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য আতাউর রহমান সরকার। এ সময় তিনি ক্ষতিগ্রস্ত পরিবারের ঘর পুনর্নির্মাণের জন্য নগদ অর্থ সহায়তা প্রদান করেন। এ সময় স্থানীয় নেতারা উপস্থিত ছিলেন।

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

Facebook Comments Box


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd
error: Content is protected !!