• বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ১০:৩৯ পূর্বাহ্ন
  • [gtranslate]
Headline
ইউক্রেনের হামলার পাল্টা জবাব অনিবার্য: পুতিন ইসরাইলে সরকার গঠনে প্রথম জোটসঙ্গী পেলেন আইজেনকোট নরসিংদীতে শিক্ষার্থীদের সড়ক অবরোধ ও বিক্ষোভ দুইবার পিছিয়েও নাপোলির সঙ্গে ড্র করল ম্যানসিটি ছাত্রশক্তির নেতাকর্মীদের ওপর হামলা, খেলাফত ছাত্র মজলিসের নিন্দা ছোট পর্দায় বাংলাদেশের টেস্টের সঙ্গে থাকছে চ্যাম্পিয়নস লিগের রোমাঞ্চ রাজশাহীতে ছাত্রলীগ নেতা আটক ঘিরে ছাত্রদলের দুই পক্ষের সংঘর্ষ ফ্যাসিস্ট আ. লীগকে পুনর্বাসনের সুযোগ জনগণ দেবে না: মাওলানা আবদুল হালিম জাতিসংঘের বৈশ্বিক এআই হ্যাকাথনে চ্যাম্পিয়ন বাংলাদেশ রিয়াদের বাণিজ্যিক এলাকায় ‘সন্ত্রাসী হামলার’ অভিযোগ সৌদি জোটের

ইসরাইলে সরকার গঠনে প্রথম জোটসঙ্গী পেলেন আইজেনকোট

Reporter Name / ১৯ Time View
Update : বুধবার, ২৫ নভেম্বর, ২০২৬

প্রকাশ : ২৫ নভেম্বর ২০২৬, ০৯: ৪১

অক্টোবরের নির্বাচনের পর ইসরাইলে সরকার গঠনের লক্ষ্যে একটি ডানপন্থি বিরোধী দলের সঙ্গে জোট বাঁধার ঘোষণা দিয়েছে গাদি আইজেনকোটের ইয়াশার পার্টি । মঙ্গলবার ‘ইয়াশার’ পার্টি জানায়, তারা ইসরাইলের ‘আওয়ার হোম’ পার্টির নেতা আভিগদোর লিবারম্যানের সঙ্গে আলোচনার পর জোট চুক্তিতে সম্মত হয়েছে।

নির্বাচনে কোনো দলই এককভাবে ৬১ আসনের সংখ্যাগরিষ্ঠতা না পাওয়ায় গত ১০ নভেম্বর নতুন সরকার ছাড়াই শপথ নেয় ইসরাইলের পার্লামেন্ট। ২৭ অক্টোবরের নির্বাচনে সংখ্যাগরিষ্ঠতা হারালেও তত্ত্বাবধায়ক প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্বে রয়েছেন বেনিয়ামিন নেতানিয়াহু।

সরকার গঠনে আইজেনকোটকে ২৮ দিনের সময় দিয়েছেন প্রেসিডেন্ট আইজ্যাক হারজগ। আগামী ৬ ডিসেম্বরের মধ্যে তাকে সরকার গঠন করতে হবে। প্রয়োজনে আরো ১৪ দিন সময় চাওয়ার সুযোগ রয়েছে। তিনি ব্যর্থ হলে নেতানিয়াহুকে সরকার গঠনের দায়িত্ব দেওয়া হতে পারে। শেষ পর্যন্ত কেউ সরকার গঠনে ব্যর্থ হলে আগামী বছর নতুন নির্বাচন অনুষ্ঠিত হবে।

আইজেনকোটের ইয়াশার পার্টি নির্বাচনে ২১টি এবং লিবারম্যানের আওয়ার হোম পার্টি সাতটি আসন পেয়েছে। আরব দলগুলোর সমর্থনে সরকার গঠনের বিরোধী লিবারম্যানের সঙ্গে আইজেনকোটের এই জোট তাই রাজনৈতিকভাবে তাৎপর্যপূর্ণ।

অন্যদিকে, নেতানিয়াহুর নেতৃত্বাধীন লিকুদ পার্টি উগ্র ডানপন্থি ও কট্টর ইহুদি ধর্মীয় দলগুলোর সঙ্গে জোট করেও সংখ্যাগরিষ্ঠতা ধরে রাখতে পারেনি। বর্তমানে তাদের আসনসংখ্যা ৫৩।

আইজেনকোটের সম্ভাব্য জোটের আসনসংখ্যা ৪৮। তবে ইসরাইলের আরব সংখ্যালঘুদের প্রতিনিধিত্বকারী দলগুলোর ১৯টি আসনের সমর্থন পেলে সরকার গঠনের সম্ভাবনা তৈরি হতে পারে।

এদিকে নেতানিয়াহুর লিকুদ পার্টির সঙ্গে জাতীয় ঐক্যের সরকার গঠন নিয়ে আইজেনকটের আলোচনা চলছে। তবে এ উদ্যোগে অসন্তোষ জানিয়েছে বামপন্থি ডেমোক্র্যাটস পার্টি। দলটি আইজেনকোটের সঙ্গে আলোচনা স্থগিত করেছে।

ডেমোক্র্যাটস পার্টির নেতা ইয়াইর গোলান জানিয়েছেন, নেতানিয়াহুকে বাদ দিয়ে আরব দলগুলোর সমর্থনে সরকার গঠনের পক্ষেই তারা।

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

Facebook Comments Box


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd
error: Content is protected !!