• বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ০৫:২৭ অপরাহ্ন
  • [gtranslate]

ইয়েমেনের উপকূলে চীনা তৈরি ড্রোন ভূপাতিত করল হুথিরা

Reporter Name / ৩৪ Time View
Update : মঙ্গলবার, ২৪ নভেম্বর, ২০২৬

প্রকাশ : ২৪ নভেম্বর ২০২৬, ১১: ৫১

ইয়েমেনের উপকূলে চীনের তৈরি একটি সশস্ত্র নজরদারি ড্রোন ভূপাতিত করার দাবি করেছে ইরান-সমর্থিত হুথিরা। ড্রোনটি ইয়েমেনের লাহিজ প্রদেশের উপকূলে ভূপাতিত করা হয়েছে বলে জানিয়েছে গোষ্ঠীটি। প্রদেশটি কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ বাব আল-মান্দেব প্রণালির সীমান্তবর্তী এলাকায় অবস্থিত।

হুথিদের সামরিক মুখপাত্র ইয়াহিয়া সারি এ তথ্য জানিয়েছেন।

তিনি বলেন, ভূপাতিত ড্রোনটি ছিল চীনের তৈরি উইং লুং-২ মডেলের সশস্ত্র নজরদারি ড্রোন।

ইয়াহিয়া সারি আরো বলেন, ইয়েমেনের সৌদি সমর্থিত সরকারি বাহিনীর সঙ্গে সংঘাত তীব্র হওয়ার পর থেকে এটি হুথিদের ভূপাতিত করা এ ধরনের ১১তম ড্রোন।

তবে ড্রোনটি কারা পরিচালনা করছিল, সে বিষয়ে বিস্তারিত কিছু জানাননি হুথিদের এই সামরিক মুখপাত্র।

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

Facebook Comments Box


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd
error: Content is protected !!