• বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬, ০৭:২৮ অপরাহ্ন
  • [gtranslate]
Headline
পদ্মার এক কাতলের দাম ৫৭ হাজার টাকা, ওজন ২৩ কেজি পুলিশের গোপন তথ্য আ.লীগের পলাতক মন্ত্রীর কাছে, নজরদারিতে এসপির দুই ফোন এমপি নুসরাত তাবাসসুমের বাড়িতে বোমা হামলা, খেলাফত মজলিসের নিন্দা গাজা গণহত্যায় সহায়তা, আইসিসিতে ট্রাম্প-রুবিওর বিচার চাইলেন মার্কিনিরা আ.লীগের পরিকল্পনায় কুষ্টিয়ার গ্রামের বাড়িতে আগুন: এমপি নুসরাত মুুন্সীগঞ্জে বিএনপির দুই পক্ষে সংঘর্ষ, গুলিবিদ্ধ ৫ গাজায় হাসপাতালে ইসরাইলি হামলাকে ‘যুদ্ধাপরাধ’ আখ্যা ইসলামিক জিহাদের জলবায়ু সংকটে ক্ষতিগ্রস্ত দেশ অনুদান চায়, ঋণ নয় নীলফামারীতে সরকারি রাস্তার গাছ কাটার অভিযোগ, তদন্ত সাপেক্ষে ব্যবস্থার আশ্বাস হিন্দু নারীর অন্ত্যেষ্টিক্রিয়ায় দরজা খুলে দিল মসজিদ

আ.লীগের পরিকল্পনায় কুষ্টিয়ার গ্রামের বাড়িতে আগুন: এমপি নুসরাত

Reporter Name / ২৩ Time View
Update : বৃহস্পতিবার, ১২ নভেম্বর, ২০২৬

কুষ্টিয়া ও দৌলতপুর প্রতিনিধি

প্রকাশ : ১২ নভেম্বর ২০২৬, ১৬: ২৭

আওয়ামী লীগের পরিকল্পনায় কুষ্টিয়ার গ্রামের বাড়িতে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে বলে দাবি করেছেন নুসরাত তাবাসসুম এমপি। ঘটনার আগে থেকেই তাঁকে বিভিন্ন নম্বর থেকে হুমকি দেওয়া হচ্ছিল বলে অভিযোগ করে তিনি বলেন, গত ২৮ অক্টোবর রাত সাড়ে ৯টার দিকে একটি নম্বর থেকে ফোন করে তাঁকে হুমকি দেওয়া হয়। এর আগে ও পরে আরও কয়েকটি নম্বর থেকে হুমকি আসে। এ ঘটনায় ঢাকার কলাবাগান থানায় সাধারণ ডায়েরি করেন তিনি। তবে জিডি করার পরও হুমকি দেওয়া বন্ধ হয়নি।

নুসরাত তাবাসসুম আরো বলেন, গতরাতে হামলার প্রায় তিন ঘণ্টা আগে কুষ্টিয়া জেলা ছাত্রলীগের পলাতক সভাপতি ফেসবুকে একটি হুমকিমূলক সতর্কবার্তা দেন। এরপর রাত ১২টা ১৫ মিনিটের দিকে তাঁর পৈতৃক বাড়িতে পরপর ৪টি বিস্ফোরণের ঘটনা ঘটে। বিস্ফোরণের ধরন দেখে তাঁর ধারণা, বাড়িতে পেট্রল বোমা নিক্ষেপ করা হয়েছে।

বৃহস্পতিবার বেলা ১১টার দিকে দৌলতপুর উপজেলার বাগোয়ান গ্রামে ক্ষতিগ্রস্ত বাড়ির সামনে উপস্থিত সাংবাদিকদের এসব কথা বলেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) যুগ্ম আহ্বায়ক ও সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য নুসরাত তাবাসসুম।

নুসরাত তাবাসসুম এমপি আরো বলেন, এই ঘটনার পর সন্ত্রাসী লীগের লোকজন বিভিন্ন সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে উল্লাস করছে। তারা মনে করছে, এই ধরনের হামলা করে হয়তোবা আমাদের দমিয়ে রাখা যাবে, হয়তোবা আমাদের ভয় পাইয়ে দেওয়া যাবে, হয়তোবা আমাদের অনেক বেশি কষ্ট দেওয়া যাবে, দুঃখ দেওয়া যেতে পারে।

তাদের আমরা বলতে চাই, এ রকম নুসরাত তাবাসসুমের বসতবাড়ি পুড়ে যাওয়ার মতো অসংখ্য ঘটনা গত ১৭ বছরে বাংলাদেশের মানুষ দেখেছে এবং সেই দেখার ফল হিসেবেই চব্বিশ এসেছিল। তাই এ সমস্ত ঘটনা দিয়ে যারা আমাদের ভয় পাইয়ে দেবে বা কষ্ট পাইয়ে দেবে ভাবছে, তাদের মুখে শুধুই চুনকালি।

এ সময় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ভূমিকা নিয়েও প্রশ্ন তুলে তিনি বলেন, ঘটনার ১২ ঘণ্টা পেরিয়ে গেলেও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী কোনো আলামত সংগ্রহ করেনি। দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি ঢিলেঢালা।

এদিকে বৃহস্পতিবার দুপুর ১টার দিকে পুলিশের অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি) একটি দল ঘটনাস্থলে পৌঁছে তদন্ত কার্যক্রম শুরু করে।

এ সময় এনসিপির কেন্দ্রীয় মিডিয়া সম্পাদক ইয়াসির আরাফাত ও নুসরাতের বাবা আব্দুল হালিম উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, বুধবার দিবাগত রাত ১টার দিকে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) যুগ্ম সম্পাদক ও সংরক্ষিত নারী আসনের এমপি নুসরাত তাবাসসুমের কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার মথুরাপুর ইউনিয়নের বাগোয়ান গ্রামের পুরাতন বাড়িতে আগুন দেওয়ার ঘটনা ঘটে। দুর্বৃত্তদের দেওয়া আগুনে টিনশেড বাড়ির আটটি কক্ষের মধ্যে পাঁচটি পুড়ে গেছে। এছাড়া দুটি ছাগল অগ্নিদগ্ধ হয়ে মারা গেছে। তবে কারা এ আগুন দিয়েছে তা এখনও জানা যায়নি।

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

Facebook Comments Box


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd
error: Content is protected !!