• শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ০৭:০৬ অপরাহ্ন
  • [gtranslate]
Headline
ওসমানীনগরে গর্তে পুঁতে সরকারি ওষুধ ধ্বংস, তদন্তে নেই অগ্রগতি আমাদের ভুলে যাবেন নাÑবিশ্ববাসীর প্রতি গাজার শিশুদের আকুতি কারা অধিদপ্তরে ২৯ ডেপুটি জেলার নিয়োগ, বিদেশিকে বিয়ে করলে হারাবেন পদ স্বরাষ্ট্রমন্ত্রী কি বার্ষিক ছুটিতে, নাসীরুদ্দীন পাটওয়ারীর প্রশ্ন সন্ত্রাসীরা রাজনীতিতে বিশ্বাসী নয়, তাদের অপকর্ম রুখতে হবে: সমাজকল্যাণমন্ত্রী বিদেশে পালিয়েও রক্তের তৃষ্ণা মেটেনি, দেশে রক্ত ঝরাচ্ছে: রিজভী মসজিদে আ/গু/ন দিতে উসকানি দিয়েছেন নেতানিয়াহুর দল পুলিশের গু/লির বৈধতায় প্রস্তাবিত বিলের বিরুদ্ধে প্যারিসে বিক্ষোভ পলাশে গ্রামীণ ব্যাংকে পেট্রলবোমা নিক্ষেপ অস্ট্রেলিয়া ও মালয়েশিয়া সফরে গেলেন বিরোধীদলীয় নেতা

আমাদের ভুলে যাবেন নাÑবিশ্ববাসীর প্রতি গাজার শিশুদের আকুতি

Reporter Name / ২২ Time View
Update : শুক্রবার, ২০ নভেম্বর, ২০২৬

প্রকাশ : ২০ নভেম্বর ২০২৬, ১৮: ১৬

বিশ্ববাসীর কাছে নিজেদের অধিকার ও নিরাপত্তা নিশ্চিত করার আহ্বান জানিয়েছে ফিলিস্তিনের গাজার বাস্তুচ্যুত শিশুরা। একই সঙ্গে শিক্ষা, চিকিৎসা, নিরাপত্তা ও মর্যাদাপূর্ণ জীবনযাপনের অধিকার প্রতিষ্ঠায় আন্তর্জাতিক সম্প্রদায়ের সহযোগিতা চেয়েছে তারা। তাদের আকুতি, ‘আমাদের ভুলে যাবেন না।’

বিশ্ব শিশু দিবসের আগের দিন বৃহস্পতিবার গাজা সিটির একটি তুর্কি স্কুলে আয়োজিত সংহতি অনুষ্ঠানে অংশ নিয়ে এসব দাবি জানায় শত শত বাস্তুচ্যুত ফিলিস্তিনি শিশু। আনাদোলু এজেন্সির প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

গাজা সিটির পশ্চিমাঞ্চলে অবস্থিত স্কুলটিতে এ আয়োজন করা হয়। এর আশপাশে তাঁবুতে আশ্রয় নিয়ে আছে বাস্তুচ্যুত শত শত শিশু। ইসরাইলের চলমান যুদ্ধ শিশুদের জীবনে কী ধরনের প্রভাব ফেলেছে, বিশেষ করে তাদের মানবিক পরিস্থিতি, মানসিক স্বাস্থ্য ও শিক্ষাজীবন কীভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে, তা তুলে ধরতেই এ আয়োজন করা হয়।

অনুষ্ঠান উপলক্ষে স্কুল প্রাঙ্গণ সাজানো হয় তুরস্ক ও ফিলিস্তিনের জাতীয় পতাকা এবং তুর্কি মানবিক সহায়তা সংস্থা আইএইচএইচের লোগোসংবলিত ব্যানারে। শিশুদের অনেকেই ঐতিহ্যবাহী ফিলিস্তিনি সূচিকর্মের পোশাক ও কেফিয়াহ পরেছিল। কারো পরনে ছিল স্কুলের পোশাক, আবার কেউ এসেছিল সাধারণ পোশাকে।

এ সময় শিশুদের হাতে ছিল বিভিন্ন ভাষায় লেখা ব্যানার ও নিজেদের আঁকা ছবি। সেগুলোতে তাদের সুরক্ষা নিশ্চিত করার পাশাপাশি শিক্ষা, চিকিৎসা, নিরাপত্তা এবং সম্মানজনক জীবনযাপনের অধিকারের দাবি তুলে ধরা হয়।

অনুষ্ঠানে বক্তব্য, গান ও সাংস্কৃতিক পরিবেশনাও ছিল। এসব আয়োজনের মধ্য দিয়ে শিশুরা বিশ্ববাসীর প্রতি তাদের পাশে দাঁড়ানোর আহ্বান জানায়। যুদ্ধের ভয়াবহতা ও দুর্ভোগের কথা তুলে ধরে তারা আন্তর্জাতিক সম্প্রদায়কে তাদের প্রতি সহমর্মী হওয়ার অনুরোধ করে।

যুদ্ধ, বাস্তুচ্যুতি ও অনিশ্চয়তার মধ্যে বেড়ে ওঠা এসব শিশুর মূল বার্তা—তাদের অধিকার যেন উপেক্ষিত না হয়, বিশ্ব যেন তাদের দুর্দশার কথা ভুলে না যায়।

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

Facebook Comments Box


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd
error: Content is protected !!