• বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ০৯:৪৮ অপরাহ্ন
  • [gtranslate]
Headline
জুলাইয়ে শিক্ষার্থীকে পুলিশের হাতে তুলে দেওয়া সেই জবি প্রক্টরের পদোন্নতি প্রধানমন্ত্রীর জন্মদিনে ওসমানী মেডিকেলে ছাত্রদলের বৃক্ষরোপণ কর্মসূচি আদালতের সামনে ককটেল বিস্ফোরণ: গ্রেপ্তার আসামির ৩ দিনের রিমান্ড রাষ্ট্রপতির সঙ্গে সম্পাদক পরিষদের মতবিনিময় বিশ্ববাজারে বাংলাদেশের কৃষিপণ্য নিয়ে নতুন পরিকল্পনা মালয়েশিয়াগামী ১১২ কর্মীকে বিদায় জানাবেন প্রধানমন্ত্রী তারেক রহমান মেডিক্যাল-ডেন্টালে ভর্তির আবেদন শুরু, জেনে নিন আবেদনের নিয়ম ও ফি সীমান্তে ষড়যন্ত্রে প্রতিবেশী দেশের অপরাজনীতি জড়িত: পানিসম্পদমন্ত্রী মোহনা টিভির সাবেক সিইও ও যুবলীগ নেতা তসলিম গ্রেপ্তার উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পে জনউপদ্রব সৃষ্টির দায়ে চারজনের কারাদণ্ড

আদালতের সামনে ককটেল বিস্ফোরণ: গ্রেপ্তার আসামির ৩ দিনের রিমান্ড

Reporter Name / ১৯ Time View
Update : বৃহস্পতিবার, ২৬ নভেম্বর, ২০২৬

প্রকাশ : ২৬ নভেম্বর ২০২৬, ১৯: ৪২

ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট (সিএমএম) আদালতের সামনে আজ সকালে ককটেল বিস্ফোরণের ঘটনায় গ্রেপ্তার মো. দেলোয়ার হোসেনকে জিজ্ঞাসাবাদের জন্য তিন দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।

বৃহস্পতিবার সন্ধ্যায় ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জশিতা ইসলামের আদালত শুনানি শেষে এ আদেশ দেন। আদালতে রাষ্ট্রপক্ষের আইনজীবী শামসুদ্দোহা সুমন বিষয়টি নিশ্চিত করেন।

এর আগে, আসামিকে জিজ্ঞাসাবাদের জন্য পাঁচ দিনের রিমান্ড চেয়ে আবেদন করেন মামলার তদন্ত কর্মকর্তা কোতোয়ালি থানার উপপরিদর্শক (এসআই) মো. আবদুর রহমান। রিমান্ড আবেদনে বলা হয়, মামলার প্রকৃত রহস্য উদ্ঘাটন, বোমা তৈরির সরঞ্জাম সংগ্রহকারীদের শনাক্ত, পলাতক অন্য আসামিদের গ্রেপ্তার এবং অর্থ জোগানদাতা ও নির্দেশদাতাদের নাম-ঠিকানা জানতে আসামিকে নিবিড় জিজ্ঞাসাবাদ প্রয়োজন।

মামলায় অভিযোগ, বৃহস্পতিবার বেলা ১১টা ১৮ মিনিটের দিকে কোতোয়ালি থানাধীন সিএমএম আদালতের হাজতখানার সামনের পাকা রাস্তায় অজ্ঞাতপরিচয় দুষ্কৃতকারীরা ককটেলসদৃশ বোমার বিস্ফোরণ ঘটায়। জনমনে আতঙ্ক সৃষ্টি ও আদালতের স্বাভাবিক কার্যক্রমে বিঘ্ন ঘটানোই ছিল এর উদ্দেশ্য। বিস্ফোরণে ঘটনাস্থলে থাকা অ্যাডভোকেট হৃদয় মিয়া আহত হন। সহকর্মীরা তাকে উদ্ধার করে দ্রুত ঢাকা ন্যাশনাল মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান।

ঘটনার পরপরই আদালত ভবনের ৯ নম্বর কোর্টের সামনে থেকে উপস্থিত জনসাধারণ দেলোয়ারকে আটক করে উত্তমমাধ্যম দিয়ে পুলিশের হাতে তুলে দেন। পরে পুলিশের অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি) ক্রাইম সিন ইউনিট ঘটনাস্থল থেকে বিস্ফোরিত ককটেলের বারুদের সোয়াব, জর্দার কৌটার অংশবিশেষ, লাল কচটেপ, পেরেক ও কাচের টুকরাসহ বেশ কিছু আলামত সংগ্রহ করে।

এ ঘটনায় বিস্ফোরক দ্রব্য আইনে রাজধানীর কোতোয়ালি থানায় মামলা করে পুলিশ।

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

Facebook Comments Box


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd
error: Content is protected !!