• মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ০৬:২৩ অপরাহ্ন
  • [gtranslate]
Headline
জনকল্যাণে ‘কথা কম, কাজ বেশি’ নীতিতে এগোচ্ছে ডিএনসিসি তুরাগে মাদকমুক্ত সমাজ গড়ার লড়াইয়ে শ্রমিক দল নেতা সিদ্দিক অ্যাম্বুলেন্স ঢোকে না, রিকশাও চলে না: কাদা-পানিতে অবরুদ্ধ দক্ষিণখানের হাজারো জীবন শাহজালাল বিমানবন্দরে ১১.৮ কেজি উন্নত জাতের গাঁজাসহ ভারতীয় নাগরিক গ্রেপ্তার টানা বৃষ্টিতে আগুন সবজির বাজারে, কাঁচা মরিচ ২৮০ টাকা শাহজালালে ৬১ ভরি স্বর্ণসহ যাত্রী আটক আব্দুল্লাহপুর ফ্লাইওভারের সংযোগ সড়ক বন্ধ চরম ভোগান্তিতে উত্তরা-টঙ্গীর হাজারো মানুষ মাইলস্টোন দুর্ঘটনার এক বছরেও বদলায়নি দৃশ্যপট: ঝুলে আছে ঝুঁকিপূর্ণ ভবন উচ্ছেদের উদ্যোগ পরিবেশ রক্ষায় ঢাকা মহানগর উত্তর বিএনপির উদ্যোগে উত্তরা রাজউক অ্যাপার্টমেন্টে বৃক্ষরোপন কর্মসূচী শাহজালাল বিমানবন্দর,যাত্রীদের দুর্ভোগ ঘোচাতে ব্যর্থ শাটল বাস!

আজ পবিত্র গুড ফ্রাইডে !

নিজস্ব প্রতিনিধি / ৩৪৮ Time View
Update : শুক্রবার, ১৮ এপ্রিল, ২০২৫

আজ গুড ফ্রাইডে।  মানবজাতির মুক্তিদাতা প্রভূ যীশু খ্রীষ্ট মানবজাতিকে পাপ থেকে মুক্তি দিতে পৃথিবীতে আসেন, পাপী মানুষের মুক্তি দিতে নিজে তীব্র কষ্ট যন্ত্রণা ও অত্যাচার সহ্য করে ক্রুশে মৃত্যু বরণ করেন, এই দিনটি সারা বিশ্বের খ্রিস্টানদের কাছে বড়দিনের পাশাপাশি  খুব গুরুত্বপূর্ণ একটি দিন। যিশুখ্রিষ্টকে যেদিন ক্রুশে বিদ্ধ করা হয়, সে দিনটি ছিল শুক্রবার, সেই থেকে প্রতি বছর গুড ফ্রাইডে শ্রদ্ধার সঙ্গে পালন করে খ্রিষ্টধর্মাবলম্বীরা।

তাদের কাছে বছরের অত্যন্ত গুরুত্বপূর্ণ এদিনটি হলি ফ্রাউডে, গ্রেট ফ্রাইডে, ব্ল্যাক ফ্রাইডে হিসেবেও পরিচিত।
দিনটি যে কারণে খ্রিস্টানদের কাছে গুরুত্বপূর্ণ
গুড ফ্রাইডেতে যিশুখ্রিষ্টকে ক্রুশে বিদ্ধ করার ঘটনা আজও সারা বিশ্বের খ্রিস্টানদের কাছে শোকের। এদিনে খ্রিস্টানরা উপোস করেন। তারা যিশুর ওপর অত্যাচারের কথা স্মরণ করে শোক করেন। বাইবেল অনুসারে, গুড ফ্রাইডের দুপুর ১২টা থেকে বিকেল ৩টা পর্যন্ত শোকের সময়। এসময়ের মধ্যেই যিশুখ্রিষ্টের ওপর অত্যাচার করে তাকে ক্রুশবিদ্ধ করা হয়।
এদিন খ্রিস্টানরা গির্জায় গিয়ে বিশেষ প্রার্থনায় যোগ দেন। বাড়িতেও তারা শোক পালন করেন। ধর্মীয় রীতি মেনেই দিনটি পালন করা হয়।
ক্রুশবিদ্ধ হওয়ার আগের রাতে যিশুখ্রিষ্ট তার অনুগামীদের সঙ্গে শেষবার যে খাবার খেয়েছিলেন, তা লাস্ট সাপার হিসেবে পরিচিত। এসময় থেকেই খ্রিস্টানদের ধর্মীয় আচার পালন শুরু হয়।
Facebook Comments Box


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd
error: Content is protected !!