• মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ০৭:৪৬ অপরাহ্ন
  • [gtranslate]
Headline
২৬ বছরে ধ/র্ষ/ণের শিকার ২১ হাজার নারী, সুরক্ষা ও ন্যায়বিচার নিশ্চিতে সাত দফা টানা বর্ষণে পুঠিয়ায় পাকা ধানের ক্ষতির শঙ্কা, বিপাকে কৃষক ‘সিইও-ম্যানেজিং ডিরেক্টর অব দ্য ইয়ার’ সম্মাননা পেলেন স্বপ্নের ব্যবস্থাপনা পরিচালক সাব্বির হাসান অগ্রণী ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক হিসেবে নূর মোহাম্মদের যোগদান সেনাপ্রধানকে পাশে বসিয়ে সাঁজোয়া যান চালালেন প্রধানমন্ত্রী আমার দেশ-এর প্রতিবেদনের পর ঢাবির চার শিক্ষকের বিরুদ্ধে ব্যবস্থা রাজধানীর কাঁঠালবাগানের অগ্নিকাণ্ডে মৃতের সংখ্যা বেড়ে ৩ বাংলাদেশি শিক্ষার্থীদের জন্য চীনে পড়ার বড় সুযোগ জেনসেনকে পুনর্বহালে ট্রাম্পের লাভ প্রায় ২০০ কোটি টাকা ক্রীড়া সংগঠক মহিউদ্দিন বুলবুল আর নেই, ক্রীড়াঙ্গনে শোক

২৬ বছরে ধ/র্ষ/ণের শিকার ২১ হাজার নারী, সুরক্ষা ও ন্যায়বিচার নিশ্চিতে সাত দফা

Reporter Name / ১৮ Time View
Update : মঙ্গলবার, ২৪ নভেম্বর, ২০২৬

প্রকাশ : ২৪ নভেম্বর ২০২৬, ১৯: ১৮

২০০১ থেকে ২০২৬ সালের অক্টোবর পর্যন্ত বাংলাদেশে ২১ হাজার ৬২৭ জন নারী ও শিশু ধর্ষণের শিকার হয়েছেন। যৌতুক সহিংসতার শিকার হয়েছেন ৬ হাজার ৮১৫ জন নারী। এ ছাড়া ২০১১ থেকে ২০২৬ পর্যন্ত ৩ হাজার ৫০৩ জন নারী ও শিশু যৌন হয়রানির শিকার হয়েছেন। এ ধরনের অপরাধ থেকে নারীর সুরক্ষা ও ন্যায়বিচার নিশ্চিতে সাত দফা দাবি জানিয়েছে মানবাধিকার সংগঠন অধিকার।

মঙ্গলবার জাতীয় প্রেসক্লাবের তফাজ্জল হোসেন মানিক মিয়া হলে নারীর প্রতি সহিংসতা প্রতিরোধ ও নির্মূলে আন্তর্জাতিক দিবস-২০২৬ উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় এসব দাবি জানিয়েছে অধিকার।

অধিকারকর্মী সানজিদা নূরের উপস্থাপিত তথ্যানুযায়ী, ২০০১ থেকে ২০২৬ সালের অক্টোবর পর্যন্ত ২১ হাজার ৬২৭ জন নারী ও মেয়ে শিশু ধর্ষণের শিকার হয়েছেন। এদের মধ্যে ১১ হাজার ৭১৫ জন মেয়ে শিশু এবং ৯ হাজার ৫০৯ জন নারী। বয়স জানা হয়নি এমন ভুক্তভোগী নারীর সংখ্যা ৪০৩ জন।

একই সময়ে ৬ হাজার ৮১৫ জন নারী যৌতুক সহিংসতার শিকার হয়েছেন। এর মধ্যে ৩ হাজার ৭৪৮ জন নারীকে যৌতুকের কারণে হত্যা করা হয়েছে, ২ হাজার ৭৮৭ জন বিভিন্নভাবে নিপীড়নের শিকার হয়েছেন এবং যৌতুক সহিংসতার নিপীড়ন সহ্য করতে না পেরে ২৮০ জন নারী আত্মহত্যা করেছেন।

এ ছাড়া ২০১১ থেকে ২০২৬ সালের অক্টোবর পর্যন্ত মোট ৩ হাজার ৫০৩ জন নারী ও মেয়ে শিশু যৌন হয়রানির (উত্যক্তকরণ) শিকার হয়েছেন। একই সময়ে নারীর ওপর সংঘটিত যৌন হয়রানির প্রতিবাদ করতে গিয়ে আক্রমণের শিকার হয়েছেন ১ হাজার ১৯৫ জন। যাদের মধ্যে ৯৭০ জন পুরুষ এবং ২২৫ জন নারী আক্রমণের শিকার হন।

অধিকারের পরিচালক (অ্যাডভোকেসি) তাসকিন ফাহমিনার সভাপতিত্বে আলোচনায় অংশ নেন নারীপক্ষের প্রোগ্রাম ম্যানেজার কামরুন নাহার, সংসদ সদস্য নাজমুন নাহার, এবি পার্টির যুগ্ম সাধারণ সম্পাদক নাসরিন সুলতানা মিলি, উবিনীগের লাবণী মণ্ডল, নারীগ্রন্থ প্রবর্তনার সীমা দাস সীমু, সোমবারের আড্ডার নিগার সুলতানা, তামাকবিরোধী নারী জোটের (তাবিনাজ) সৌরভী সরকার, নারী ও প্রাণবৈচিত্র্য নেটওয়ার্কের শারমিন কবীর বীনা এবং গুমের শিকার পরিবারের সদস্য আনিশা ইসলাম ইনশা প্রমুখ।

আলোচনায় ২০২৪ সালের জুলাই গণ-অভ্যুত্থানে নারীদের অংশগ্রহণের পাশাপাশি অনলাইন ও অফলাইনে নারী নেতৃত্বের ওপর বাড়তে থাকা সাইবার হয়রানি ও অপপ্রচারের চিত্র তুলে ধরা হয়। একই সঙ্গে গুমের শিকার ব্যক্তিদের পরিবারের নারী সদস্যদের দীর্ঘস্থায়ী আর্থিক, সামাজিক ও মানসিক সংকটের বিষয় আলোচনায় গুরুত্ব পায়।

সংস্থাটি নারীর প্রতি সহিংসতা বন্ধে সাত দফা দাবি পেশ করে। এতে নারীর প্রতি সহিংসতা প্রতিরোধে বিদ্যমান আইনের কার্যকর প্রয়োগ নিশ্চিত করার দাবি জানানো হয়েছে। পারিবারিক সহিংসতা, যৌতুক সহিংসতা, ধর্ষণ, যৌন হয়রানি ও বাল্যবিবাহসহ সব ধরনের অভিযোগ নিরপেক্ষভাবে তদন্ত করে অপরাধীদের দ্রুত বিচারের আওতায় আনতে হবে। অনলাইন ও ডিজিটাল মাধ্যমে নারীর হয়রানি, সাইবার বুলিং, ব্ল্যাকমেইল, ডিপফেক এবং অনুমতি ছাড়া ব্যক্তিগত ছবি বা তথ্য প্রচারের বিরুদ্ধেও কার্যকর ব্যবস্থা নেওয়ার কথা বলা হয়েছে। একই সঙ্গে নারী অধিকারকর্মী, সাংবাদিক, রাজনৈতিক কর্মী ও আন্দোলনকারীদের অনলাইন নিরাপত্তা ও মতপ্রকাশের স্বাধীনতা নিশ্চিত করার দাবি জানিয়েছে অধিকার। এ ছাড়া গুমের শিকার ব্যক্তিদের নারী পরিবারের সদস্যদের জন্য আর্থিক, সামাজিক, আইনি ও মনোসামাজিক সহায়তার পাশাপাশি তাদের ও তাদের সন্তানদের নিরাপত্তা নিশ্চিত করার দাবিও জানানো হয়েছে।

সামাজিক পরিবর্তনের ক্ষেত্রে পরিবার, শিক্ষাপ্রতিষ্ঠান, কর্মক্ষেত্র, গণমাধ্যম ও রাষ্ট্রীয় প্রতিষ্ঠানে ব্যাপক সচেতনতামূলক কর্মসূচি এবং বৈষম্যমূলক আইন ও দৃষ্টিভঙ্গি বদলাতে দীর্ঘমেয়াদি উদ্যোগ গ্রহণের আহ্বান জানানো হয়েছে। প্রতিরোধ কমিটি, হটলাইন সেবা ও আশ্রয়কেন্দ্রসহ স্থানীয় পর্যায়ের সুরক্ষাব্যবস্থা শক্তিশালী করার পাশাপাশি সমতা প্রতিষ্ঠা ও ক্ষতিকর প্রথা পরিহারে পুরুষদের সক্রিয় ও দায়িত্বশীল অংশগ্রহণ নিশ্চিত করার কথা বলা হয়েছে। আন্তর্জাতিক অঙ্গীকার বাস্তবায়নে নারীর প্রতি সব প্রকার বৈষম্য বিলোপ সনদ (সিডও)-এর ২ নম্বর অনুচ্ছেদ এবং ১৬(১)(গ) উপ-অনুচ্ছেদে বাংলাদেশের দেওয়া সংরক্ষণ প্রত্যাহার এবং সনদের বিধান অনুযায়ী প্রচলিত আইনের প্রয়োজনীয় সংস্কারের দাবিও জানানো হয়েছে।

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

Facebook Comments Box


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd
error: Content is protected !!