• বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ০৭:১৫ অপরাহ্ন
  • [gtranslate]
Headline
খেলোয়াড়ি অধ্যায় পেরিয়ে কোচিংয়ে কেইন উইলিয়ামসন ‘শেখ হাসিনার প্রত্যাবর্তন ঠেকাতে সরকারের সুনির্দিষ্ট রোডম্যাপ নেই, জাতি শঙ্কিত’ রাত দেড়টায় যুবলীগ নেত্রীকে বাসায় আসতে বললেন ওসি, ফোনালাপ ফাঁস প্রতিবন্ধী শিশুদের স্বপ্নপূরণে দেশি ফাউন্ডেশনের দ্বিতীয় ক্যাম্পাস উদ্বোধন রাতে ফোন পেয়ে বাইরে যান আসাদ, সকালে মেলে লাশ নতুন মজুরিতে পোশাকশ্রমিকের জীবনমান বদলানোর বিষয়ে যা বললেন শফিকুল আলম ইরান যুদ্ধের নীরব বিজয়ী ওমান, বাড়াচ্ছে কৌশলগত প্রভাব ৩ লাখ মেধাবী ছাত্রীকে সাইকেল দেবে সরকার, চালিয়ে দেখলেন প্রধানমন্ত্রী কিশোরগঞ্জ-৩ আসনে উপ-নির্বাচনের তারিখ ঘোষণা ইরানি বাহিনী এখন যেকোনো সময়ের চেয়ে বেশি শক্তিশালী

সেনাপ্রধানকে পাশে বসিয়ে সাঁজোয়া যান চালালেন প্রধানমন্ত্রী

Reporter Name / ২৬ Time View
Update : মঙ্গলবার, ২৪ নভেম্বর, ২০২৬

প্রকাশ : ২৪ নভেম্বর ২০২৬, ১৭: ১৩

নোয়াখালীর স্বর্ণদ্বীপে তিন বাহিনীর বিশেষ যৌথ প্রশিক্ষণ মহড়া পরিদর্শনকালে নিজেই সাঁজোয়া যান চালিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এ সময় তার পাশে বসা ছিলেন সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান।

মঙ্গলবার স্বর্ণদ্বীপে অনুষ্ঠিত ‘জয়েন্ট স্পেশাল ফোর্সেস এক্সারসাইজ ১-২০২৬’-এর চূড়ান্ত অনুশীলন প্রত্যক্ষ করার সময় আর্মি ট্যাকটিক্যাল ভেহিকল (সাঁজোয়া যান) চালান তিনি।

এর আগে সকাল সাড়ে ১০টায় ঢাকা থেকে হেলিকপ্টারযোগে যাত্রা শুরু করেন প্রধানমন্ত্রী। বেলা সাড়ে ১১টায় তাকে বহনকারী হেলিকপ্টারটি নোয়াখালীর স্বর্ণদ্বীপে অবতরণ করে।

প্রধানমন্ত্রীর এ সফরের কর্মসূচিতে ছিল তিন বাহিনীর স্পেশাল ফোর্সের সমন্বয়ে প্রথমবারের মতো আয়োজিত বিশেষ যৌথ মহড়ার চূড়ান্ত অনুশীলন প্রত্যক্ষ করা এবং দেশীয় প্রযুক্তিতে উদ্ভাবিত সামরিক সরঞ্জামের প্রদর্শনী পরিদর্শন। এছাড়া তিনি অনুশীলনস্থলে তিন বাহিনীর কর্মকর্তা ও সদস্যদের বিভিন্ন কার্যক্রম পর্যবেক্ষণ করেন।

উল্লেখ, বাংলাদেশ সেনাবাহিনীর প্যারা কমান্ডো ব্রিগেড, নৌবাহিনীর সোয়াডস (SWADS) এবং বিমানবাহিনীর ৫০১ এয়ার রেজিমেন্টের সদস্যরা বিশেষ এ যৌথ মহড়ায় অংশগ্রহণ করেন।

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

Facebook Comments Box


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd
error: Content is protected !!