• মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ০৩:৪৯ পূর্বাহ্ন
  • [gtranslate]
Headline
অপরাধ দমনে অসামান্য অবদান: পিপিএম পদক পেলেন উত্তরা বিভাগের ডিসি মির্জা তারেক মোহাম্মদপরে ঈদে মিলাদুন্নবী (সাঃ) উপলক্ষে দোয়া মাহফিল উত্তরায় বর্ণাঢ্য হিফজুল কোরআন প্রতিযোগিতা অনুষ্ঠিত উত্তরায় ঈদে মিলাদুন্নবী (সাঃ) উপলক্ষে দোয়া মাহফিল তুরাগে দীর্ঘ সময় ধরে লোড শেডিং, প্রচন্ড গরমে জনজীবন অতিষ্ঠ তুরাগের বাউনিয়া-বাদালদী সড়কের বেহাল দশা, চোখে কালো কাপড় বেঁধে যুবকের একক প্রতিবাদ উত্তরায় দুর্ধর্ষ গৃহপরিচারিকা চোর চক্রের সদস্য আটক হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর গোলচত্বর এলাকা থেকে ৩ কোটি ৭২ লাখ টাকার স্বর্ণসহ গাড়ি জব্দ উত্তরখানে ১৪ বছরের কিশোরীকে পালাক্রমে ধর্ষণ, গ্রেপ্তার ২ তুরাগে মাদক বিক্রির টাকা ভাগাভাগি নিয়ে মাদক ব্যবসায়ীর হাতে খুন আরেক মাদক ব্যবসায়ী

সাহিত্য, সাংবাদিকতা ও কৃষি গবেষণায় অবদানের জন্য ময়মনসিংহ প্রেসক্লাব কর্তৃক ১৩ জনকে পদক প্রদান

Reporter Name / ২৯৫ Time View
Update : শুক্রবার, ২২ ডিসেম্বর, ২০২৩

মোঃ সাবিউদ্দিন: স্বাগত বক্তব্য ও উত্তরীয় পরিয়ে সম্মান জানিয়ে মানপত্র পাঠ ও মূর্হুমূর্হু করতালির মধ্য দিয়ে বর্ণাঢ্য আয়োজনে পদকপ্রাপ্তদের বরণ করে নেয়া হয় ময়মনসিংহ প্রেসক্লাবে। ময়মনসিংহ প্রেসক্লাব কর্তৃক ২০২০ থেকে এ বছর পর্যন্ত ময়মনসিংহ প্রেসক্লাব পদক পেয়েছেন দৈনিক আজকের বাংলাদেশ পত্রিকার সম্পাদক অধ্যাপক আব্দুর রাজ্জাকসহ ১২ জন।

১২ ডিসেম্বর সন্ধ্যা ৬ টায় ময়মনসিংহ প্রেসক্লাব মিলনায়তনে জেলা প্রশাসক দিদারে আলম মোহাম্মদ মাকসুদ চৌধুরী এর সভাপতিত্বে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. এমদাদুল হক চৌধুরী প্রধান অতিথি’র উপস্থিতিতে এ পদক তুলে দেয়া হয়। এসময় ময়মনসিংহ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক অমিত রায় এর সঞ্চালনায় স্বাগত বক্তব্য রাখেন ময়মনসিংহ প্রেসক্লাব পদক উপ কমিটির আহবায়ক ও ময়মনসিংহ সাংবাদিক ইউনিয়নের সাধারণ সম্পাদক মীর গোলাম মোস্তফা। বক্তব্য রাখেন ময়মনসিংহ প্রেসক্লাবের সহ সভাপতি এজেড এম ইমামউদ্দিন মুক্তা।

পদক পেয়ে অনুভূতি ব্যক্ত করেন ময়মনসিংহ প্রেসক্লাবের সহ-সভাপতি মোশাররফ হোসেন, বাংলাদেশ মৎস্য গবেষণা ইনষ্টিটিউট এর মহাপরিচালক ড. ইয়াহিয়া মাহমুদ, ময়মনসিংহ প্রেসক্লাবের সিনিয়র সদস্য ও দৈনিক আজকের বাংলাদেশ পত্রিকার সম্পাদক বীর মুক্তিযোদ্ধা এড. আব্দুর রাজ্জাক, সাংবাদিক জয়নাল আবেদীন, সাংবাদিক এএইচ এম মোতালেব, সাহিত্যিক আউয়াল চৌধুরী, সাহিত্যিক মাহবুব হাসান। মানপত্র পাঠ করেন লেখক শহীদ খান ও সাংবাদিক হোসাইন শাহেদ।

উপস্থিত ছিলেন ময়মনসিংহ সাংবাদিক ইউনিয়নের সভাপতি আতাউল করিম খোকন, ময়মনসিংহ প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক মোঃ বাবুল হোসেনসহ বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ ও তাঁদের পরিবারবর্গ।

উল্লেখ্য, ময়মনসিংহ প্রেসক্লাব পদক ২০২০ পেয়েছেন সাংবাদিকতায় জয়নাল আবেদীন, বাদল আচার্য্য(মরণাত্তোর) ও সাহিত্যে আব্দুল্লাহ জাহিদ,ময়মনসিংহ প্রেসক্লাব পদক ২০২১ এ সাংবাদিকতায় দৈনিক আজকের বাংলাদেশ পত্রিকার সম্পাদক অধ্যাপক আব্দুর রাজ্জাক ও মেজবাহ উদ্দিন হেলাল (মরণাত্তোর) ও সাহিত্যে আউয়াল চৌধুরী, ময়মনসিংহ প্রেসক্লাব পদক ২০২২ এ সাংবাদিকতায় মোশাররফ হোসেন ও এ এইচ এম মোতালেব, সাহিত্যে মুহাম্মদ জাফর ইকবাল এবং কৃষি শিক্ষা ও গবেষণা ড.ইয়াহিয়া মাহমুদ, ময়মনসিংহ প্রেসক্লাব পদক ২০২৩ সাংবাদিকতায় এম এস দোহা,আনোয়ারুল হাসান রুমি ও সাহিত্যে মাহবুব হাসান।

Facebook Comments Box


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd
error: Content is protected !!