• শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ০৫:২২ অপরাহ্ন
  • [gtranslate]
Headline
স্বরাষ্ট্রমন্ত্রী কি বার্ষিক ছুটিতে, নাসীরুদ্দীন পাটওয়ারীর প্রশ্ন সন্ত্রাসীরা রাজনীতিতে বিশ্বাসী নয়, তাদের অপকর্ম রুখতে হবে: সমাজকল্যাণমন্ত্রী বিদেশে পালিয়েও রক্তের তৃষ্ণা মেটেনি, দেশে রক্ত ঝরাচ্ছে: রিজভী মসজিদে আ/গু/ন দিতে উসকানি দিয়েছেন নেতানিয়াহুর দল পুলিশের গু/লির বৈধতায় প্রস্তাবিত বিলের বিরুদ্ধে প্যারিসে বিক্ষোভ পলাশে গ্রামীণ ব্যাংকে পেট্রলবোমা নিক্ষেপ অস্ট্রেলিয়া ও মালয়েশিয়া সফরে গেলেন বিরোধীদলীয় নেতা নিষিদ্ধ আওয়ামী লীগের পুনরুত্থান হতে দেওয়া হবে না পোরশায় রাতের আঁধারে বিএনপি অফিস পোড়ালো দুর্বৃত্তরা ছয় মাসে চীনে ৯ লাখ এআই চিপ বিক্রির অনুমোদন দিয়েছে যুক্তরাষ্ট্র

সন্ত্রাসীরা রাজনীতিতে বিশ্বাসী নয়, তাদের অপকর্ম রুখতে হবে: সমাজকল্যাণমন্ত্রী

Reporter Name / ১৭ Time View
Update : শুক্রবার, ২০ নভেম্বর, ২০২৬

উপজেলা প্রতিনিধি, নবাবগঞ্জ (দিনাজপুর)

প্রকাশ : ২০ নভেম্বর ২০২৬, ১৬: ২৬

আজ যারা সন্ত্রাস করছে, তারা রাজনীতি নয়; সন্ত্রাসে বিশ্বাসী। তাদের সব অপকর্ম রুখতে সবাইকে একসঙ্গে কাজ করতে হবে বলে মন্তব্য করেছেন নারী ও শিশু এবং সমাজকল্যাণ মন্ত্রী অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেন, এমপি।

শুক্রবার নবাবগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) সম্মেলনকক্ষে উপজেলার উন্নয়ন কার্যক্রম ও কর্মসূচি নিয়ে সংশ্লিষ্ট কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) বিধান কান্তি হালদারের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় উপস্থিত ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা জাহিদুল ইসলাম ইলিয়াস, উপজেলা প্রকৌশলী হোসেন আলী, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা দীপক কুমার বণিক, বিরামপুর সার্কেলের জ্যেষ্ঠ সহকারী পুলিশ সুপার হারেজ উদ্দীন, নবাবগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আরজু মো. সাজ্জাদ, জেলা বিএনপির সহসভাপতি আতিকুর রহমান রাজা, উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি তরিকুল ইসলাম ও ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক ইকবাল হোসেনসহ বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা এবং স্থানীয় বিএনপির নেতারা।

এর আগে প্রধান অতিথি কৃষকদের মাঝে বিনামূল্যে সরিষার বীজ ও রাসায়নিক সার বিতরণ কর্মসূচির উদ্বোধন করেন।

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

Facebook Comments Box


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd
error: Content is protected !!