• সোমবার, ১৬ নভেম্বর ২০২৬, ০৬:৩৪ পূর্বাহ্ন
  • [gtranslate]
Headline
দুর্যোগে বারবার ঘরছাড়া বাংলাদেশের চরবাসীরা, আগাম সহায়তা কি মিলবে এবার বাংলাদেশের বাণিজ্য ঘাটতি ২৪.১৭ বিলিয়ন ডলার ৩৬ বছরেও উন্নয়নের ছোঁয়া লাগেনি কালীগঞ্জ পৌরসভায় লাকসাম-মনোহরগঞ্জে এনজিওর ঋণে ঝুঁকছে দরিদ্র মানুষ গাজায় ত্রাণ প্রবেশে বাধা বন্ধে ইসরাইলের প্রতি চার দেশের আহ্বান বাহরাইনে মার্কিন নাগরিকদের সর্বোচ্চ সতর্ক থাকার নির্দেশ দূতাবাসের পদ্মায় অবৈধ মাটি কাটার সময় পুলিশের অভিযান, জব্দ ভেকু-ট্রাক লেবাননে সিরীয় শরণার্থী শিবিরে আগুন, গৃহহীন ৭৫ পরিবার লন্ডনে প্রবাসী অধিকার পরিষদের প্রথম সভা, ১১ দফা দাবি ঘোষণা সৌদির তেল স্থাপনা থেকে বিমানবন্দর, একাধিক লক্ষ্যবস্তুতে হামলার দাবি হুথিদের

লন্ডনে প্রবাসী অধিকার পরিষদের প্রথম সভা, ১১ দফা দাবি ঘোষণা

Reporter Name / ২০ Time View
Update : সোমবার, ১৬ নভেম্বর, ২০২৬

প্রকাশ : ১৬ নভেম্বর ২০২৬, ০২: ০৩

প্রবাসী বাংলাদেশিদের অধিকার প্রতিষ্ঠা, মর্যাদা রক্ষা এবং দেশের উন্নয়নে তাদের অবদানের রাষ্ট্রীয় স্বীকৃতি নিশ্চিত করার লক্ষ্যে যুক্তরাজ্যে সম্প্রতি গঠিত ‘সম্মিলিত প্রবাসী অধিকার বাস্তবায়ন পরিষদ’ (এসপিওবিপি)-এর প্রথম যৌথ সভা অনুষ্ঠিত হয়েছে। গত শুক্রবার সন্ধ্যায় পূর্ব লন্ডনের একটি অভিজাত হোটেলে এই সভা অনুষ্ঠিত হয়। সভার প্রথম পর্বে পরিচিতি ও প্রেস ব্রিফিংয়ে সংগঠনের ১১ দফা ঘোষণাপত্র উপস্থাপন করা হয়।

সংগঠনের সভাপতি ও যুক্তরাজ্যের ইমিগ্রেশন ট্রাইব্যুনালের বিচারক মোহাম্মদ বেলায়েত হোসেইনের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক সিরাজুল ইসলাম শাহীনের পরিচালনায় অনুষ্ঠানে উপদেষ্টা পরিষদ ও কার্যনির্বাহী কমিটির সদস্যসহ বিপুলসংখ্যক গণমাধ্যমকর্মী উপস্থিত ছিলেন। ঘোষণাপত্র পাঠ করেন সংগঠনের সহসভাপতি ড. মুহাম্মদ আনসার মোস্তাকিম।

স্বাগত বক্তব্যে বিচারক মোহাম্মদ বেলায়েত হোসেইন বলেন, সাম্প্রতিক বাংলাদেশ সফরে সরকারের মন্ত্রীসহ বিভিন্ন মহলের সঙ্গে মতবিনিময়কালে তিনি প্রবাসীদের দাবির প্রতি আন্তরিকতা অনুভব করেছেন। দলীয় পরিচয়ের ঊর্ধ্বে উঠে কেবল প্রবাসী বাংলাদেশি হিসেবে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান তিনি।

যৌথ সভায় উপদেষ্টা পরিষদের সদস্যদের মধ্যে উপস্থিত ছিলেন বাংলাদেশ সুপ্রিম কোর্টের আপিল বিভাগের অবসরপ্রাপ্ত বিচারপতি ইমান আলী, যুক্তরাজ্যের ট্রাইব্যুনাল বিচারক নজরুল খসরু, লন্ডন বাংলা প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি মুহিব চৌধুরী, সংবিধান বিশেষজ্ঞ ব্যারিস্টার নাজির আহমদ এবং টাওয়ার হ্যামলেটসের সাবেক মেয়র সাইফুল আলমসহ বিশিষ্ট ব্যক্তিবর্গ। বক্তারা দ্বৈত নাগরিকত্বধারীদের নির্বাচনে অংশগ্রহণের সুযোগসহ বিভিন্ন বৈষম্যমূলক আইন অবিলম্বে বাতিলের দাবি জানান।

প্রবাসীদের অধিকার আদায়ে উপস্থাপিত ১১ দফা দাবির মধ্যে উল্লেখযোগ্য হলো:

— প্রবাসীদের ভোটার নিবন্ধন ও বিদেশ থেকে ভোট দেওয়ার কার্যকর ব্যবস্থা।

— দ্বৈত নাগরিকত্বধারীদের নির্বাচনে অংশগ্রহণের সুযোগ সৃষ্টি ও প্রয়োজনীয় আইন সংশোধন।

— জুলাই সনদে প্রস্তাবিত সংসদের উচ্চকক্ষে প্রবাসীদের প্রতিনিধিত্ব নিশ্চিত করা।

— দূতাবাস ও কনস্যুলেটগুলোর সেবার মান উন্নয়ন।

— আন্তর্জাতিক বিমানবন্দরগুলোতে প্রবাসীদের হয়রানি বন্ধ ও নিরাপদ সেবা।

— আইনি জটিলতায় পড়া প্রবাসীদের কনস্যুলার সহায়তা এবং প্রবাসীদের সম্পদের সুরক্ষায় বিশেষ ট্রাইব্যুনাল গঠন।

— সরকারি ব্যবস্থাপনায় মৃতদেহ দেশে ফিরিয়ে আনা এবং রেমিট্যান্স সুরক্ষাসহ বিনিয়োগবান্ধব পরিবেশ সৃষ্টি।

— ওয়েজ আর্নার্স কল্যাণ তহবিল শক্তিশালী করা এবং প্রবাসীদের জন্য পেনশন ব্যবস্থা চালু করা।

প্রথম পর্বের প্রেস ব্রিফিং ও নৈশভোজ শেষে দ্বিতীয় পর্বে অনুষ্ঠিত যৌথ সভায় পরিষদের গঠনতন্ত্র, তহবিল এবং ভবিষ্যৎ কর্মপরিকল্পনা নিয়ে নীতিগত সিদ্ধান্ত গৃহীত হয়।

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

Facebook Comments Box


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd
error: Content is protected !!