• মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ০৫:৫০ পূর্বাহ্ন
  • [gtranslate]
Headline
যুদ্ধাপরাধের মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত সাবেক চেয়ারম্যানের কারাগারে মৃত্যু ডাকাতের কবলে পড়ে অ্যাম্বুলেন্সেই সন্তান জন্ম দিলেন প্রসূতি, বাঁচল না নবজাতক বেকুটিয়া সেতুতে মোটরসাইকেল-ট্রলির সংঘর্ষে প্রাণ গেল ৩ যুবকের সীমান্ত দিয়ে অনুপ্রবেশের চেষ্টা করলেই গ্রেপ্তার হবে পলাতক আসামিরা ঈশ্বরদীতে সংঘর্ষের জেরে জামায়াত নেতাকর্মীদের বাড়িতে হামলা-আ/গু/ন, পুড়ল ৮ মোটরসাইকেল বাংলাদেশ ও নেপাল থেকে কৃষি শ্রমিক নিচ্ছে জাপান তুরাগে যুবদল নেতা আনিসুর রহমানের ওপর স/ন্ত্রাসী হামলা ঢাবিতে সাংবাদিকদের ওপর হামলা: চারজনের বিরুদ্ধে ব্যবস্থা নিতে সিন্ডিকেটের সুপারিশ গত এক সপ্তাহের সহিংসতা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়: ইইউ রাষ্ট্রদূত ঢামেক হাসপাতালে হাজতির মৃত্যু

যুদ্ধাপরাধের মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত সাবেক চেয়ারম্যানের কারাগারে মৃত্যু

Reporter Name / ১৯ Time View
Update : মঙ্গলবার, ২৪ নভেম্বর, ২০২৬

উপজেলা প্রতিনিধি, ত্রিশাল (ময়মনসিংহ)

প্রকাশ : ২৪ নভেম্বর ২০২৬, ০৫: ১৭

যুদ্ধাপরাধের মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি ময়মনসিংহের ত্রিশাল উপজেলার ২ নম্বর বইলর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান নকিব হোসেন আদিল ২৩ নভেম্বর সোমবার সকালে কাশিমপুর কারাগারে মৃত্যুবরণ করেছেন।

মঙ্গলবার জোহরের নামাজের পর জানাজা শেষে পারিবারিক গোরস্থানে দাফন করা হবে বলে জানিয়েছেন তার পরিবারের সদস্যরা।

জানা যায়, ১৯৭১ সালে ত্রিশাল উপজেলার আহমদাবাদ গ্রামের মুক্তিযোদ্ধা ইউনুস আলীকে পাকিস্তানি ক্যাম্পে নিয়ে হত্যার অভিযোগে ২০১৫ সালের ১৮ ডিসেম্বর ময়মনসিংহ বিচারিক আদালতে নকিব হোসেন আদিলসহ ৯ জনকে আসামি করে মামলা করেন মুক্তিযোদ্ধা ইউনুস আলীর ছেলে রুহুল আমীন। ওই দিনই মামলাটি আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে পাঠানোর নির্দেশ দেন আদালত। ২০২৩ সালের ২৩ জানুয়ারি আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আদালত ৬ জনকে মৃত্যুদণ্ড প্রদান করেন। তাদের মধ্যে একজন হলেন ত্রিশাল উপজেলার বইলর ইউনিয়নের গেদু চেয়ারম্যানের ছেলে এবং একাধিকবারের সাবেক ইউপি চেয়ারম্যান নকিব হোসেন আদিল।

২০২৩ সালের ৩০ জানুয়ারি র‌্যাব আদিল চেয়ারম্যানকে ঢাকার আশুলিয়া এলাকা থেকে গ্রেপ্তার করে কারাগারে পাঠায়। এরপর থেকে তিনি কাশিমপুর হাইসিকিউরিটি সেলে বন্দী ছিলেন। সোমবার সকাল ১০টার দিকে কাশিমপুর কারাগারে অসুস্থ হয়ে পড়লে তাকে তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

পারিবারিক সূত্রে জানা যায়, নকিব হোসেন আদিলের ৩ মেয়ে ও ৪ ছেলে সন্তান রয়েছে। মঙ্গলবার কারা কর্তৃপক্ষের প্রক্রিয়া শেষে লাশ হস্তান্তর করা হবে। একই দিন বেলা ১১টায় বইলর রহমানিয়া উচ্চবিদ্যালয়ে এবং বাদ জোহর নিজ বাড়িতে জানাজা শেষে পারিবারিক গোরস্থানে দাফন করা হবে।

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

Facebook Comments Box


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd
error: Content is protected !!