• বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬, ০৫:৫৯ অপরাহ্ন
  • [gtranslate]
Headline
খুলনা থেকে পঞ্চগড় পর্যন্ত শিল্পাঞ্চল গড়ে তুলতে চাই: প্রধানমন্ত্রী কাজে যাচ্ছিলেন উত্তরা, ফিরলেন লাশ হয়ে পুলিশ থাকার পরেও বিএনপির নেতা–কর্মীরা কেন লাঠিসোঁটা নিয়ে নামছেন, প্রশ্ন এবি পার্টির মোংলা বন্দরের আধুনিকায়নে ৪ হাজার কোটি টাকার প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন প্রধানমন্ত্রীর ২০২৭ সালে সরকারি কর্মকর্তা–কর্মচারীরা কত দিন ছুটির পাবেন, প্রজ্ঞাপন জারি ফ্যামিলি ও কৃষক কার্ড: প্রতিশ্রুতি বনাম বাস্তবায়ন আল্লাহর নৈকট্য পেতে মুমিন যে ১০ কাজ করেন এমিরেটস নেবে কেবিন ক্রু, বাংলাদেশিদের আবেদনের সুযোগ বঙ্গভবন ঘুরে দেখার সুযোগ শিক্ষার্থীদের, থাকছে দেড় ঘণ্টার ভ্রমণ লন্ডনের রয়্যাল অ্যালবার্ট হলে সংগীত প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন ব্রিটিশ বাংলাদেশি কিশোর নাভহান

মোংলা বন্দরের আধুনিকায়নে ৪ হাজার কোটি টাকার প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন প্রধানমন্ত্রীর

Reporter Name / ১৩ Time View
Update : বৃহস্পতিবার, ৫ নভেম্বর, ২০২৬

এক দিনের সরকারি সফরে বাগেরহাটে পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। আজ বৃহস্পতিবার বেলা সোয়া একটার দিকে মোংলা থেকে সড়কপথে বাগেরহাটে পৌঁছান তিনি। পরে ঐতিহাসিক ষাটগম্বুজ মসজিদ–সংলগ্ন সুফি সাধক হজরত খানজাহান আলী (রহ.)–এর মাজারে যান প্রধানমন্ত্রী।

প্রধানমন্ত্রীর গাড়িবহর বেলা সোয়া একটার দিকে মাজার প্রাঙ্গণে পৌঁছায়। এ সময় স্থানীয় প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তা ও দলীয় নেতা-কর্মীরা তাঁকে স্বাগত জানান।

.

মাজার জিয়ারত শেষে সড়কপথে খুলনার উদ্দেশে রওনা হওয়ার কথা আছে প্রধানমন্ত্রীর। বিকেলে তিনি খুলনা জেলা স্টেডিয়ামে প্রধান অতিথি হিসেবে ‘নতুন কুঁড়ি স্পোর্টস (দ্বিতীয় মৌসুম)’-এর উদ্বোধনী অনুষ্ঠানে যোগ দেবেন।

.

প্রকল্পটির আওতায় দুটি কনটেইনার জেটি নির্মাণের পাশাপাশি সংশ্লিষ্ট অবকাঠামো উন্নয়ন করা হবে। এর লক্ষ্য মোংলা বন্দরের সক্ষমতা বৃদ্ধি ও বন্দরসেবার আধুনিকায়ন।

.

বাসস জানায়, এর আগে আজ সকাল ৯টা ৫০ মিনিটে হেলিকপ্টারে করে মোংলায় পৌঁছান প্রধানমন্ত্রী। সেখানে বেলা ১১টা ১৫ মিনিটে মোংলা বন্দরের সক্ষমতা বৃদ্ধি ও আধুনিকায়নে ৪ হাজার ৬৮ কোটি টাকা ব্যয়ে দুটি কনটেইনার জেটি নির্মাণ এবং আনুষঙ্গিক অবকাঠামো উন্নয়ন প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন তিনি।

.

প্রকল্পটির আওতায় দুটি কনটেইনার জেটি নির্মাণের পাশাপাশি সংশ্লিষ্ট অবকাঠামো উন্নয়ন করা হবে। এর লক্ষ্য মোংলা বন্দরের সক্ষমতা বৃদ্ধি ও বন্দরসেবার আধুনিকায়ন।

এ ছাড়া মোংলায় ইনভেস্ট বাংলাদেশ কর্তৃপক্ষ ও চীনের রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠান চায়না রেলওয়ে কনস্ট্রাকশন করপোরেশনের (সিআরসিসি) মধ্যে অর্থনৈতিক ও অবকাঠামোগত সহযোগিতাবিষয়ক একটি সমঝোতা স্মারক স্বাক্ষর অনুষ্ঠানে যোগ দেন প্রধানমন্ত্রী।

প্রধানমন্ত্রীকে স্বাগত জানাতে মোংলা থেকে বাগেরহাট পর্যন্ত সড়কের দুই পাশে অবস্থান নিয়ে প্রধানমন্ত্রীকে স্বাগত জানান জেলা, উপজেলা ও স্থানীয় বিএনপি এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা।

Facebook Comments Box


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd
error: Content is protected !!