• সোমবার, ২৪ অগাস্ট ২০২৬, ০৩:৫৩ অপরাহ্ন
  • [gtranslate]
Headline
তুরাগে দীর্ঘ সময় ধরে লোড শেডিং, প্রচন্ড গরমে জনজীবন অতিষ্ঠ তুরাগের বাউনিয়া-বাদালদী সড়কের বেহাল দশা, চোখে কালো কাপড় বেঁধে যুবকের একক প্রতিবাদ উত্তরায় দুর্ধর্ষ গৃহপরিচারিকা চোর চক্রের সদস্য আটক হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর গোলচত্বর এলাকা থেকে ৩ কোটি ৭২ লাখ টাকার স্বর্ণসহ গাড়ি জব্দ উত্তরখানে ১৪ বছরের কিশোরীকে পালাক্রমে ধর্ষণ, গ্রেপ্তার ২ তুরাগে মাদক বিক্রির টাকা ভাগাভাগি নিয়ে মাদক ব্যবসায়ীর হাতে খুন আরেক মাদক ব্যবসায়ী উত্তরা পাসপোর্ট অফিসের সামনে র‍্যাবের ভ্রাম্যমাণ আদালত, দালাল চক্রের ১৩ সদস্যের কারাদণ্ড উত্তরার মুগ্ধ মঞ্চে শহীদ পরিবারবর্গের অংশগ্রহণে জুলাই এক্সিভিশনের উদ্বোধন উত্তরায় র‍্যাবের গোপন বন্দিশালা পরিদর্শনে ট্রাইব্যুনাল প্রতিনিধিদল উত্তরখান মাজার রোডের নরকযন্ত্রণা মুক্তি পেতে কলমের বদলে হাতে প্ল্যাকার্ড তুলে নিলেন শিক্ষক

ময়মনসিংহে গৃহহীনদের হাতে দলিল হস্তান্তর করেন জেলা প্রশাসক

Reporter Name / ২৫৪ Time View
Update : বুধবার, ১২ জুন, ২০২৪

সাইফুল ইসলাম তরফদার, ময়মনসিংহ: ময়মনসিংহ সদর উপজেলায় ৫ম পর্যায়ের (২য় ধাপ) জমিসহ গৃহ প্রদান কার্যক্রম শুভ উদ্বোধন করেন।

গতকাল মঙ্গলবার সকালে ১১ টায় ৫ম পর্যায়ের (২য় ধাপ) ভিডিও কনফারেন্সের মাধ্যমে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা ৫১টি জেলায় ১৮৮ টি উপজেলায় ১৮৫৬৬ টি সেমি পাকা ঘর ও ২শতক জমি সহ ভূমিহীন ও গৃহহীন পরিবারের মধ্যে বিতরণ কার্যক্রমের শুভ উদ্বোধন করেন।

জানা যায়, ১৯৭২ সালে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান গৃহহীনদের পুনর্বাসন কর্মসূচি শুরু করেন। শুভ উদ্বোধন উপলক্ষে সদর উপজেলা সম্মেলন কক্ষে ৫ম পর্যায়ের (২য় ধাপ) জমিসহ গৃহহীন ভূমিহীনদের মাঝে সারাদেশের ন্যায় ময়মনসিংহ সদর উপজেলায় ১০টি ভূমিহীন পরিবার পুনর্বাসিত হবে।ময়মনসিংহ সদর উপজেলায় ১০ টি ভূমিহীন পুনর্বাসিত পরিবারের হাতে দলিল ওঘরের চাবি হস্তান্তর করেছেন জেলা প্রশাসক দিদারে আলম মোহাম্মদ মাকসুদ চৌধুরী।

এসময় উপস্থিত ছিলেন সদর উপজেলা নির্বাহী অফিসার ইফতেখার ইউনুস, স্টাফ অফিসার মোহাসিন মাসনাত, সহকারী কমিশনার (ভূমি) আসাদুজ্জামান রনি, জেলা আওয়ামী লীগের সহ সভাপতি বীরমুক্তিযোদ্ধা মমতাজ উদ্দিন, সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি আব্দুস সালাম, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মনিরুল হক ফারুক রেজা প্রমুখ।

জেলা প্রশাসক বলেন, তবে ময়মনসিংহ সদর উপজেলায় যদি ভূমিহীন পাওয়া যায়, তাদেরকেও গৃহদান করা হবে। আসন্ন ঈদুল আজহার আগে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার ঈদ উপহার হিসেবে ঘর পেলেন অসহায় এসব পরিবার।

Facebook Comments Box


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd
error: Content is protected !!