• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৪:১১ পূর্বাহ্ন
  • [gtranslate]
Headline
গণতান্ত্রিক মূল্যবোধের প্রতি প্রধানমন্ত্রী তারেক রহমানের অঙ্গীকারের প্রশংসা করলেন জাপানের প্রধানমন্ত্রী ইসরায়েলের নির্বাচনে হারছে নেতানিয়াহুর জোট বাসায় ঢুকে দম্পতিকে মারধর ও কুপিয়ে জখমের অভিযোগ, মামলা নেয়নি পুলিশ নায়ক মান্নার ব্যবহৃত গাড়িতে আগুনের ঘটনায় গ্রেপ্তার দুজন কারাগারে ডিজিটাল খাতে ৫ বছরে ১০ লাখ কর্মসংস্থানের লক্ষ্য সরকারের: তথ্যপ্রযুক্তিমন্ত্রী দ্রুত সময়ের মধ্যে আইজিপির দায়িত্ব থেকে চলে যাওয়া উচিত: নাহিদ ইসলাম ইসরায়েলে ভোটের ফলাফলে সম্ভাব্য ৪ পরিস্থিতি কী ভারতীয় গোয়েন্দার সঙ্গে পরওয়ারের বৈঠক, এ অভিযোগ রাশেদকে প্রমাণের চ্যালেঞ্জ জামায়াতের ঢাকায় নতুন দুই মেট্রোরেলের স্টেশন ও রেলপথ তৈরির আনুষ্ঠানিক যাত্রা শুরু ‘আমার মনে হয় না তিনি দেশের বাইরে গিয়েছেন’

বাসায় ঢুকে দম্পতিকে মারধর ও কুপিয়ে জখমের অভিযোগ, মামলা নেয়নি পুলিশ

Reporter Name / ২৪ Time View
Update : বুধবার, ২৮ অক্টোবর, ২০২৬

গাজীপুর মহানগরের কুনা এলাকায় একটি বাসায় ঢুকে এক দম্পতিকে মারধর ও কুপিয়ে জখম করার অভিযোগ উঠেছে। জাতীয় জরুরি সেবা ‘৯৯৯’ নম্বরে ফোন পেয়ে পুলিশ তাঁদের উদ্ধার করে হাসপাতালে পাঠালেও থানায় এ ঘটনায় মামলা নেয়নি বলে ভুক্তভোগীরা অভিযোগ করেছেন।

গত রোববার (২৫ অক্টোবর) দিবাগত মধ্যরাতে ওই হামলার ঘটনা ঘটে। আহত ব্যক্তিরা হলেন ফুয়াদ আলম ওরফে ফাহিম (২৭) ও তাঁর স্ত্রী নওরীন মহসীন (২১)।

.

মঙ্গলবার রাজধানীর কারওয়ান বাজারে প্রথম আলো কার্যালয়ে এসে নিজেদের ওপর হামলা ও পুলিশের মামলা না নেওয়ার অভিযোগ তুলে ধরেন এই দম্পতি। ফুয়াদ আলম জানান, গাছা থানার কুনা এলাকায় তাঁদের পৈতৃক বাড়ি রয়েছে। মা-বাবা মারা যাওয়ার পর তিনি স্ত্রী ও দুই শিশুসন্তানকে নিয়ে চারতলা বাড়ির দ্বিতীয় তলায় বসবাস করছেন। গত রোববার রাতে ১৫ থেকে ২০ জনের একদল দুর্বৃত্ত বাড়ির বিদ্যুৎ–সংযোগ বিচ্ছিন্ন করে ভেতরে ঢোকে। হামলাকারীরা লাঠিসোঁটা ও চাপাতি নিয়ে ফুয়াদের ওপর হামলা চালায় এবং একপর্যায়ে তাঁর ডান হাতে কোপ দেয়। এ সময় ফুয়াদকে বাঁচাতে গেলে তাঁর স্ত্রী নওরীন মহসীনকে শ্লীলতাহানি ও মারধর করে দুর্বৃত্তরা। এতে নওরীনের চোখে গুরুতর আঘাত লাগে। হামলাকারীরা তাঁদের কাছ থেকে নগদ টাকা ও মুঠোফোন ছিনিয়ে নেয়।

.

নওরীন মহসীন জানান, মুঠোফোন ছিনিয়ে নেওয়ার আগেই তিনি কৌশলে ৯৯৯ নম্বরে ফোন করেছিলেন। একপর্যায়ে গাছা থানা-পুলিশ ঘটনাস্থলে আসে। তবে পুলিশের উপস্থিতিতেই হামলাকারীরা তাঁদের সন্তানসহ সবাইকে খুন করার হুমকি দিয়ে বাসা ছেড়ে চলে যেতে বলে। পরে পুলিশ আহত অবস্থায় তাঁদের উদ্ধার করে টঙ্গীর শহীদ আহসান উল্লাহ মাস্টার জেনারেল হাসপাতালে নিয়ে যায়। ঘটনার পর মামলা করতে গেলে গাছা থানা-পুলিশ মামলা নেয়নি। এই পরিস্থিতিতে বর্তমানে তাঁরা বাসাবাড়ি ছেড়ে প্রাণভয়ে পালিয়ে বেড়াচ্ছেন।

.

ফুয়াদ আলমের অভিযোগ, পৈতৃক সম্পত্তি থেকে বঞ্চিত করতে এবং বাড়িছাড়া করার উদ্দেশ্যে তাঁর বোন ভাড়াটে সন্ত্রাসী দিয়ে তাঁদের ওপর এ হামলা করিয়েছেন। এর আগেও একইভাবে তাঁদের মারধর করা হয়েছিল এবং ওই ঘটনায় গাছা থানায় একটি মামলা রয়েছে।

মামলা না নেওয়ার বিষয়ে মঙ্গলবার সন্ধ্যায় যোগাযোগ করা হলে গাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম রব্বানী প্রথম আলোকে বলেন, সিসিটিভি ফুটেজে হামলা করে আহত করার কোনো ঘটনা পাওয়া যায়নি। তাই মামলা নেওয়া হয়নি। পৈতৃক সম্পত্তি নিয়ে বিরোধের জেরে এর আগেও ভাই-বোনদের মধ্যে থানা ও আদালতে একাধিক মামলা হয়েছে।

Facebook Comments Box


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd
error: Content is protected !!