• শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬, ০৬:১৩ পূর্বাহ্ন
  • [gtranslate]
Headline
ধর্ষণচেষ্টার মামলায় এনসিপি নেতা কারাগারে জবির শীতকালীন ছুটি বাতিল, ছুটি সমন্বয় হবে রমজানে মেট্রোরেল নির্মাণকাজে টাটা প্রজেক্টসকে যুক্ত করার সিদ্ধান্ত উদ্বেগজনক: ডাঃ ইরান কর্মবাজারের চাহিদা অনুযায়ী পাঠ্যক্রম প্রণয়নের তাগিদ ইউজিসি চেয়ারম্যানের মোহাম্মদপুরে ছুরি-চাপাতির ভয় দেখিয়ে শিক্ষার্থীর আইফোন ও নগদ টাকা ছিনতাই মহেন্দ্রনগর মডেল খালকে বহুমাত্রিক ব্যবহারের উপযোগী করা হবে: আসাদুল হাবিব দুলু খুলনায় বিএনপি নেতাকে গুলি করে হত্যা বুয়েটের ১৫০ বছর পূর্তি ও ১৪তম মহাপুনর্মিলনী ৬ জানুয়ারি শুরু হাঙ্গেরিতে ড্যাফোডিল ইউনিভার্সিটির যৌথ আয়োজনে শুরু হলো এইউএপি সম্মেলন ডেঙ্গু নিয়ন্ত্রণে সিটি কর্পোরেশন ও নাগরিকদের সমান দায়িত্ব পালনের আহ্বান

বাংলাদেশকে হালকাভাবে নিচ্ছি নাÑবাভুমা

Reporter Name / ২৯ Time View
Update : বৃহস্পতিবার, ১২ নভেম্বর, ২০২৬

দুই ম্যাচের টেস্ট সিরিজ খেলতে দক্ষিণ আফ্রিকায় পা রেখেছে বাংলাদেশ ক্রিকেট দল। ২০২২ সালের পর এটি বাংলাদেশের প্রথম দক্ষিণ আফ্রিকা সফর। আইসিসি টেস্ট চ্যাম্পিয়নশিপের অংশ হওয়ায় এ সিরিজটি ঘিরে দুদলই চালিয়ে যাচ্ছে জোর প্রস্তুতি। ঘরের মাঠে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ১-০ ব্যবধানে সিরিজ হারের হতাশা কাটিয়ে এ সফরে ঘুরে দাঁড়ানোর চ্যালেঞ্জ লাল-সবুজের প্রতিনিধিদের সামনে। তবে ঘরের মাঠে বাংলাদেশকে বিন্দুমাত্র ছাড় দিতে নারাজ প্রোটিয়ারা।দলের অন্যতম পেসার নাহিদ রানা চোটে পড়ে এই সিরিজে খেলতে না পারলেও বাংলাদেশের পেস আক্রমণকে যথেষ্ট সমীহ করছেন বাভুমা।বাংলাদেশ দলকে কোনোভাবেই হালকাভাবে নিচ্ছে না স্বাগতিক দক্ষিণ আফ্রিকা। প্রতিপক্ষের শক্তি ও কন্ডিশনের সুবিধা বিবেচনা করে পূর্ণ প্রস্তুতি নেওয়ার কথা জানিয়েছেন দক্ষিণ আফ্রিকার অধিনায়ক টেম্বা বাভুমা। সান স্পোর্টসকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি বলেন, ‘আমরা যে ভেন্যুগুলোতে খেলব, সেগুলো হাইভেল্ড অঞ্চলে। আমরা জানি, এসব উইকেটে পেস বোলাররা সহায়তা পায়। আর বাংলাদেশেরও পেস বোলিংয়ে সেই সামর্থ্য রয়েছে।’ আধুনিক ক্রিকেটে কোনো দলকেই ছোট বা সহজ ভাবার সুযোগ নেই উল্লেখ করে বাভুমা আরো বলেন, ‘ব্যাটিংয়ের দিক থেকে আমাদের নিশ্চিত করতে হবে, প্রস্তুতির প্রতিটি জায়গায় যেন ঠিকভাবে কাজ করা হয়। মানসিকভাবেও কোনো কিছু হালকাভাবে নেওয়া যাবে না। এখন বিশ্বের কোনো দলই সহজ প্রতিপক্ষ নয়। নিজেদের দিনে যে কোনো দল অন্য দলকে চাপে ফেলতে পারে। তাই বাংলাদেশের বিপক্ষে খেলার সময় যেন আমরা অপ্রস্তুত অবস্থায় না পড়ি, সেটি নিশ্চিত করতে হবে। প্রয়োজনীয় প্রস্তুতি আমরা নেব। তবে বাংলাদেশকে কোনোভাবেই হালকাভাবে নেব না।’আগামী ১৫ নভেম্বর জোহানেসবার্গে শুরু হবে সিরিজের প্রথম টেস্ট। এরপর ২৩ নভেম্বর সেঞ্চুরিয়নে মাঠে গড়াবে দ্বিতীয় ও শেষ টেস্ট। হাইভেল্ড অঞ্চলের পেসবান্ধব উইকেটে প্রোটিয়া পেসারদের সামলে বাংলাদেশ নিজেদের সেরাটা দিয়ে ঘুরে দাঁড়াতে পারে কি নাÑএখন সেটাই দেখার বিষয়।

Facebook Comments Box


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd
error: Content is protected !!