• শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ০৭:৩৬ অপরাহ্ন
  • [gtranslate]
Headline
প্রাথমিক ও মাধ্যমিক পর্যায়ের শিক্ষার্থীরা কবে বই পাবে জানালেন শিক্ষামন্ত্রী ওসমানীনগরে গর্তে পুঁতে সরকারি ওষুধ ধ্বংস, তদন্তে নেই অগ্রগতি আমাদের ভুলে যাবেন নাÑবিশ্ববাসীর প্রতি গাজার শিশুদের আকুতি কারা অধিদপ্তরে ২৯ ডেপুটি জেলার নিয়োগ, বিদেশিকে বিয়ে করলে হারাবেন পদ স্বরাষ্ট্রমন্ত্রী কি বার্ষিক ছুটিতে, নাসীরুদ্দীন পাটওয়ারীর প্রশ্ন সন্ত্রাসীরা রাজনীতিতে বিশ্বাসী নয়, তাদের অপকর্ম রুখতে হবে: সমাজকল্যাণমন্ত্রী বিদেশে পালিয়েও রক্তের তৃষ্ণা মেটেনি, দেশে রক্ত ঝরাচ্ছে: রিজভী মসজিদে আ/গু/ন দিতে উসকানি দিয়েছেন নেতানিয়াহুর দল পুলিশের গু/লির বৈধতায় প্রস্তাবিত বিলের বিরুদ্ধে প্যারিসে বিক্ষোভ পলাশে গ্রামীণ ব্যাংকে পেট্রলবোমা নিক্ষেপ

প্রাথমিক ও মাধ্যমিক পর্যায়ের শিক্ষার্থীরা কবে বই পাবে জানালেন শিক্ষামন্ত্রী

Reporter Name / ২০ Time View
Update : শুক্রবার, ২০ নভেম্বর, ২০২৬

উপজেলা প্রতিনিধি, গজারিয়া (মুন্সীগঞ্জ)

প্রকাশ : ২০ নভেম্বর ২০২৬, ১৯: ১২

আগামী ২৪ ডিসেম্বর প্রাথমিক ও মাধ্যমিক পর্যায়ের শিক্ষার্থীদের বার্ষিক পরীক্ষার ফল প্রকাশের পরপরই তাদের হাতে নতুন বই তুলে দেওয়া হবে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহসানুল হক মিলন। ওই দিন শিক্ষার্থীরা ফলাফলের সঙ্গে পরবর্তী শ্রেণির নতুন বই নিয়ে বাড়ি ফিরবে বলেও জানান তিনি।

শুক্রবার বিকেল সাড়ে ৩টায় মুন্সীগঞ্জের গজারিয়ার ভবেরচর ওয়াজীর আলী উচ্চ বিদ্যালয় মাঠে শিক্ষার মানোন্নয়নবিষয়ক এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

শিক্ষার্থীদের উদ্দেশে শিক্ষামন্ত্রী বলেন, ২৪ ডিসেম্বর সব শিক্ষাপ্রতিষ্ঠানে ফলাফল ঘোষণা করা হবে। সেদিন শিক্ষার্থীরা ফলাফলের শিটের পাশাপাশি নতুন বই পাবে। যারা চতুর্থ শ্রেণি থেকে পঞ্চম শ্রেণিতে উত্তীর্ণ হবে, তারা পঞ্চম শ্রেণির বই নিয়ে বাড়ি যাবে।

নতুন বই সরবরাহের অগ্রগতি তুলে ধরে তিনি বলেন, প্রাথমিক বিদ্যালয়গুলোতে এরই মধ্যে বই পৌঁছে গেছে। মাধ্যমিক পর্যায়ের বইও আগামী ৩০ নভেম্বরের মধ্যে পৌঁছে যাবে; তবে শিক্ষার্থীদের হাতে বই তুলে দেওয়া হবে ২৪ ডিসেম্বর।

বইয়ের মান নিশ্চিত করার বিষয়ে শিক্ষামন্ত্রী বলেন, এবার বইগুলো উন্নত মানে ছাপানোর নির্দেশ দেওয়া হয়েছে, যাতে সহজে নষ্ট না হয়। কোনো বইয়ের ছাপা বা কাগজের মান ঠিক না থাকলে সংশ্লিষ্ট প্রকাশককে বিল দেওয়া হবে না।

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

Facebook Comments Box


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd
error: Content is protected !!