• বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ০৯:৩৪ অপরাহ্ন
  • [gtranslate]
Headline
প্রধানমন্ত্রীর জন্মদিনে ওসমানী মেডিকেলে ছাত্রদলের বৃক্ষরোপণ কর্মসূচি আদালতের সামনে ককটেল বিস্ফোরণ: গ্রেপ্তার আসামির ৩ দিনের রিমান্ড রাষ্ট্রপতির সঙ্গে সম্পাদক পরিষদের মতবিনিময় বিশ্ববাজারে বাংলাদেশের কৃষিপণ্য নিয়ে নতুন পরিকল্পনা মালয়েশিয়াগামী ১১২ কর্মীকে বিদায় জানাবেন প্রধানমন্ত্রী তারেক রহমান মেডিক্যাল-ডেন্টালে ভর্তির আবেদন শুরু, জেনে নিন আবেদনের নিয়ম ও ফি সীমান্তে ষড়যন্ত্রে প্রতিবেশী দেশের অপরাজনীতি জড়িত: পানিসম্পদমন্ত্রী মোহনা টিভির সাবেক সিইও ও যুবলীগ নেতা তসলিম গ্রেপ্তার উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পে জনউপদ্রব সৃষ্টির দায়ে চারজনের কারাদণ্ড মলাটকাব্যের শিল্পী ইরা

প্রধানমন্ত্রীর জন্মদিনে ওসমানী মেডিকেলে ছাত্রদলের বৃক্ষরোপণ কর্মসূচি

Reporter Name / ১৭ Time View
Update : বৃহস্পতিবার, ২৬ নভেম্বর, ২০২৬

প্রকাশ : ২৬ নভেম্বর ২০২৬, ২০: ৪০

প্রধানমন্ত্রী তারেক রহমানের জন্মবার্ষিকী উপলক্ষে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ প্রাঙ্গণে বৃক্ষরোপণ কর্মসূচি ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার দুপুরে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের ওসমানী মেডিকেল কলেজ শাখার সাবেক ও বর্তমান নেতাকর্মীদের উদ্যোগে এ কর্মসূচির আয়োজন করা হয়।

কর্মসূচিতে অংশ নেন ওসমানী মেডিকেল কলেজ ছাত্রদলের সাবেক নেতাদের মধ্যে ডা. শামীমুর রহমান, ডা. শাহনেওয়াজ চৌধুরী, ডা. শিব্বির আহমদ শিবলি, ডা. কাজী আক্তার উদ্দিন, ডা. মাইনুল ইসলাম চৌধুরী, ডা. শোয়েব আহমদ, ডা. মোহাম্মদ খায়রুল বাশার, ডা. সৈয়দ খুররম আহমদ, ডেন্টাল সার্জন ডা. রফিকুল ইসলাম, ডা. পরিমল কান্তি দাস ও ডা. সিরাজুল ইসলাম। এ সময় সংগঠনটির সাবেক ও বর্তমান নেতাকর্মী এবং ডেন্টাল বিভাগের শিক্ষার্থীরাও উপস্থিত ছিলেন।

বৃক্ষরোপণ কর্মসূচি শেষে প্রধানমন্ত্রী তারেক রহমানের সুস্বাস্থ্য, দীর্ঘায়ু ও সার্বিক সাফল্য কামনা করে বিশেষ দোয়া করা হয়।

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

Facebook Comments Box


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd
error: Content is protected !!