• মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ০৮:৫০ অপরাহ্ন
  • [gtranslate]
Headline
নেদারল্যান্ডসের সহায়তায় তরুণীদের স্টেম খাতে চাকরি ও ইন্টার্নশিপের সুযোগ গাজা নিয়ে নেতানিয়াহুর অবস্থানে ইসরাইল আন্তর্জাতিকভাবে একঘরে হতে পারে: কুশনার ২৬ বছরে ধ/র্ষ/ণের শিকার ২১ হাজার নারী, সুরক্ষা ও ন্যায়বিচার নিশ্চিতে সাত দফা টানা বর্ষণে পুঠিয়ায় পাকা ধানের ক্ষতির শঙ্কা, বিপাকে কৃষক ‘সিইও-ম্যানেজিং ডিরেক্টর অব দ্য ইয়ার’ সম্মাননা পেলেন স্বপ্নের ব্যবস্থাপনা পরিচালক সাব্বির হাসান অগ্রণী ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক হিসেবে নূর মোহাম্মদের যোগদান সেনাপ্রধানকে পাশে বসিয়ে সাঁজোয়া যান চালালেন প্রধানমন্ত্রী আমার দেশ-এর প্রতিবেদনের পর ঢাবির চার শিক্ষকের বিরুদ্ধে ব্যবস্থা রাজধানীর কাঁঠালবাগানের অগ্নিকাণ্ডে মৃতের সংখ্যা বেড়ে ৩ বাংলাদেশি শিক্ষার্থীদের জন্য চীনে পড়ার বড় সুযোগ

নেদারল্যান্ডসের সহায়তায় তরুণীদের স্টেম খাতে চাকরি ও ইন্টার্নশিপের সুযোগ

Reporter Name / ২০ Time View
Update : মঙ্গলবার, ২৪ নভেম্বর, ২০২৬

প্রকাশ : ২৪ নভেম্বর ২০২৬, ২০: ২২

বিজ্ঞান, প্রযুক্তি, প্রকৌশল ও গণিত (স্টেম) খাতে তরুণীদের কর্মসংস্থান ও দক্ষতা উন্নয়নে নেদারল্যান্ডস দূতাবাসের সহায়তায় পরিচালিত প্রকল্পের মাধ্যমে চাকরি ও ইন্টার্নশিপের সুযোগ পেয়েছেন ২৯০ জন তরুণী। তিন বছর মেয়াদি ‘শিস্টেম’ প্রকল্পের সমাপনী অনুষ্ঠানে এ তথ্য জানানো হয়েছে।

সোমবার রাজধানীর একটি হোটেলে আয়োজিত এ অনুষ্ঠানে সরকারি কর্মকর্তা, উন্নয়ন সহযোগী, শিল্প খাতের প্রতিনিধি, শিক্ষাবিদ ও শিক্ষার্থীরা অংশ নেন। অনুষ্ঠানে প্রকল্পের অর্জন পর্যালোচনার পাশাপাশি এতে অবদান রাখা ব্যক্তি ও প্রতিষ্ঠানকে সম্মাননা জানানো হয়।

অনুষ্ঠানে জানানো হয়, বাংলাদেশে স্টেম খাতে কর্মরত ব্যক্তিদের মধ্যে নারীর অংশগ্রহণ মাত্র ১৪ শতাংশ। ২০২৩ সালের নভেম্বর থেকে পরিচালিত শিস্টেম প্রকল্পটি ১৫টির বেশি বিশ্ববিদ্যালয়ের ৬ হাজার ৮৪৫ জন শিক্ষার্থীর কাছে পৌঁছেছে, যাঁদের ৬০ শতাংশই নারী। প্রকল্পটির সহায়তায় ২৯০ জন তরুণী চাকরি ও ইন্টার্নশিপের সুযোগ পেয়েছেন।

লাইটক্যাসল পার্টনার্সের নেতৃত্বে গঠিত কনসোর্টিয়াম প্রকল্পটি বাস্তবায়ন করেছে। কনসোর্টিয়ামের অন্য সদস্যরা হলো টেন মিনিট স্কুল, এটুআই, ডেভলার্ন কনসাল্টিং ও পলিসি এক্সচেঞ্জ বাংলাদেশ।

তিন বছরে শিস্টেম প্রকল্পের আওতায় দক্ষতা উন্নয়ন কোর্স, বিজনেস-টেক চ্যালেঞ্জ, রোল মডেল টক, শিল্প খাতের নেতৃবৃন্দের সঙ্গে সরাসরি মেন্টরশিপ, ক্যাম্পাস অ্যাম্বাসেডর নেটওয়ার্ক, ইন্ডাস্ট্রি অ্যাটাচমেন্ট ও চাকরি মেলার আয়োজন করা হয়। পাশাপাশি জেন্ডার-অন্তর্ভুক্তিমূলক নিয়োগ নিয়ে গবেষণা ও নীতি-অ্যাডভোকেসি কার্যক্রম পরিচালনা করা হয়।

প্রকল্পটি বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় (বুয়েট), খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (কুয়েট), চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (চুয়েট), রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (রুয়েট), ঢাকা বিশ্ববিদ্যালয়, শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (শাবিপ্রবি), ইসলামিক ইউনিভার্সিটি অব টেকনোলজি (আইইউটি), নর্থ সাউথ বিশ্ববিদ্যালয় (এনএসইউ), আহছানউল্লা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (এইউএসটি) ও ব্র্যাক বিশ্ববিদ্যালয়সহ বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের সঙ্গে কাজ করেছে। এ ছাড়া বিএসআরএম ও ওয়ালটনের মতো নিয়োগদাতা প্রতিষ্ঠানের সঙ্গে অংশীদারত্ব গড়ে তুলেছে।

প্রকল্পটির উল্লেখযোগ্য অর্জনের মধ্যে রয়েছে ৭০০ জনের বেশি শিক্ষার্থী, শিক্ষক ও প্রাক্তন শিক্ষার্থীর ওপর পরিচালিত জরিপের ভিত্তিতে তৈরি ‘শিস্টেম বিজনেস কেস রিপোর্ট’। প্রতিবেদনটিতে স্টেম খাতে নারীদের জন্য বিনিয়োগের অর্থনৈতিক যৌক্তিকতা তুলে ধরা হয়েছে।

২০২৫ সালে শিল্প খাতের ২৭ জন প্রতিনিধিকে নিয়ে মেন্টরশিপ কর্মসূচি চালু করা হয়। এ কর্মসূচির আওতায় তাঁরা শিক্ষার্থীদের সরাসরি পরামর্শ দেন। এ ছাড়া চুয়েটের ১৮ জন ছাত্রী বিএসআরএমের কারখানায় প্রথম শিস্টেম-বিএসআরএম ইন্ডাস্ট্রি অ্যাটাচমেন্ট সম্পন্ন করেন। কুয়েটে আয়োজিত ‘কেস ক্র্যাক ২’-এর মতো বিজনেস-টেক চ্যালেঞ্জে অংশ নেন ৩০০ জনের বেশি শিক্ষার্থী।

অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন লাইটক্যাসল পার্টনার্সের সহপ্রতিষ্ঠাতা ও প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) বিজন ইসলাম। তিনি বলেন, তিন বছর আগে আমরা প্রমাণ করতে চেয়েছিলাম, মেধার কোনো জেন্ডার নেই। আজ আমরা সেই নারীদের জায়গা করে দিয়েছি, যাঁরা প্রমাণ করেছেন যোগ্যতার কোনো বিকল্প নেই।

অনুষ্ঠানে মূল প্রবন্ধ উপস্থাপন করেন ডেভলার্ন কনসাল্টিংয়ের ম্যানেজিং পার্টনার। এতে সম্মানিত অতিথি ছিলেন বাংলাদেশে নিযুক্ত নেদারল্যান্ডসের রাষ্ট্রদূত ইয়োরিস ফন বোমেল।

অনুষ্ঠানে প্রকল্পে অবদান রাখার স্বীকৃতিস্বরূপ মেন্টর, বিশ্ববিদ্যালয় ক্লাব, ক্যাম্পাস অ্যাম্বাসেডর এবং বিএসআরএম, ওয়ালটন ও ক্রাইজোটেকসহ বিভিন্ন নিয়োগদাতা প্রতিষ্ঠানকে ‘শিস্টেম অ্যাওয়ার্ডস’ দেওয়া হয়।

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

Facebook Comments Box


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd
error: Content is protected !!