• সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ১১:২৯ অপরাহ্ন
  • [gtranslate]
Headline
শ্রমিক আন্দোলনে বহিরাগত ইন্ধন নিয়ে সতর্ক সরকার দুই নাজমুলের নেতৃত্বে এনসিপির স্পোর্টস অ্যালায়েন্সের কমিটি, নাহিদ বললেন—সম্পর্কটা ‘আদর্শিক’ পক্ষ ছাড়ায় কর্মীকে খুনের অভিযোগ, চট্টগ্রামের সেই যুবদল নেতা গ্রেপ্তার টিএমজিবির সভাপতি মাসুদ রুমী, সাধারণ সম্পাদক কুমার বিশ্বজিত রায় এইচএসসিতে এমন ফল বিপর্যয় কেন অশনিসংকেত ১২ কেজি এলপিজি সিলিন্ডারে আবার দাম বাড়ল সন্তান জন্মের তৃতীয় দিনে সড়ক দুর্ঘটনায় মারা গেলেন মা, নবজাতক আইসিইউতে টেলিপ্যাথি ও ব্লাইন্ডসাইট তৈরি করছে ইলন মাস্কের নিউরালিংক, যে সুবিধা পাওয়া যাবে ১২ কেজি এলপিজি সিলিন্ডারে এবার দাম বাড়ল ২২৩ টাকা জানুয়ারি–সেপ্টেম্বরে আইপিডিসি ফাইন্যান্সের নিট মুনাফা বেড়েছে ৩৫ শতাংশ

টিএমজিবির সভাপতি মাসুদ রুমী, সাধারণ সম্পাদক কুমার বিশ্বজিত রায়

Reporter Name / ১৭ Time View
Update : সোমবার, ২ নভেম্বর, ২০২৬

তথ্যপ্রযুক্তি ও টেলিযোগাযোগ খাতের সাংবাদিকদের সংগঠন টেকনোলজি মিডিয়া গিল্ড বাংলাদেশের (টিএমজিবি) ২০২৬ থেকে ২০২৮ মেয়াদের নতুন কার্যনির্বাহী পর্ষদ গঠিত হয়েছে। নতুন পর্ষদের সভাপতি নির্বাচিত হয়েছেন কালের কণ্ঠের ডেপুটি এডিটর এবং বাণিজ্য ও অর্থনীতি বিভাগের প্রধান মাসুদ রুমী। সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন বাংলাদেশ টেলিভিশনের (বিটিভি) জ্যেষ্ঠ প্রতিবেদক কুমার বিশ্বজিত রায়।

.

আজ সোমবার জাতীয় প্রেসক্লাবের মাওলানা আকরম খাঁ হলে সংগঠনটির দ্বিবার্ষিক নির্বাচন অনুষ্ঠিত হয়। নির্বাচন শেষে বিজয়ীদের নাম ঘোষণা করেন প্রধান নির্বাচন কমিশনার ও জাতীয় প্রেসক্লাবের সভাপতি হাসান হাফিজ।

নতুন এই কমিটিতে সহসভাপতি নির্বাচিত হয়েছেন টেকভিশন২৪ ডটকমের ব্যবস্থাপনা সম্পাদক গোলাম দাস্তগীর (তৌহিদ)। যুগ্ম সম্পাদক হয়েছেন ডিজিবাংলার বার্তা সম্পাদক বদরুদ্দোজা মাহমুদ তুহিন। এ ছাড়া কোষাধ্যক্ষ নির্বাচিত হয়েছেন আরটিভির সহকারী বার্তা সম্পাদক মাহদী হাসান শিমুল।

.

কমিটির সাংগঠনিক সম্পাদক পদে নির্বাচিত হয়েছেন টেকশহর ডটকমের প্রতিবেদক রাশেদ ইমাম এবং প্রচার ও প্রশিক্ষণ সম্পাদক পদে সারাবাংলা ডটনেটের জ্যেষ্ঠ প্রতিবেদক ফারহানা হক নীলা। কার্যনির্বাহী সদস্য হয়েছেন দৈনিক সংবাদের জ্যেষ্ঠ প্রতিবেদক ও বিদায়ী সভাপতি মোহাম্মদ কাওছার উদ্দীন এবং দ্য বিজনেস স্ট্যান্ডার্ডের (টিবিএস) মাল্টিমিডিয়া বিভাগের প্রধান এনামুল হক মজুমদার।

.

নির্বাচনের ফল ঘোষণার পর নতুন কমিটির কাছে আনুষ্ঠানিকভাবে দায়িত্ব হস্তান্তর করা হয়। অনুষ্ঠানে নবনির্বাচিত সদস্যদের ফুল দিয়ে বরণ করে নেওয়া হয়। পরে প্রধান নির্বাচন কমিশনার ও নির্বাচন কমিশনারদের হাতে ক্রেস্ট তুলে দেন নতুন কার্যনির্বাহী পর্ষদের সদস্যরা।

Facebook Comments Box


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd
error: Content is protected !!