• শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ০৮:৫৫ পূর্বাহ্ন
  • [gtranslate]
Headline
পাঠ্যবই মুদ্রণে ৭০০ কোটি টাকার দুর্নীতির অভিযোগ ছোট পর্দায় ম্যানইউয়ের ম্যাচের সঙ্গে থাকছে রিয়ালের খেলা বাইরে বসেও বাংলাদেশ অস্থিতিশীল করার চেষ্টা করছে ফ্যাসিস্টরা: হুইপ অপু খুলনায় চাঁদা না পেয়ে তিন ব্যবসাপ্রতিষ্ঠানে গু/লি কল রেকর্ড ও নাগরিকদের গোপনীয় তথ্য বিক্রয় চক্রের এক সদস্য গ্রেপ্তার কর্মসূচিতে অনুপস্থিতি, ছাত্রদলের তিন নেতাকে শোকজ রাজধানীর তিতুমীর কলেজের ছাত্রীনিবাসের ফটকে ককটেল বিস্ফোরণ মাদারীপুরে বিএনপি-আ.লীগ সংঘর্ষ, হাতবোমা ও ককটেল বিস্ফোরণ ‘গেরিলা দিয়ে বিএনপি-জামায়াতের গোটা দশেক মারি হালাইতে হইবো’ কুলাউড়ায় একসঙ্গে চার কন্যাসন্তানের জন্ম দিলেন গৃহবধূ

চুয়াডাঙ্গায় অসময়ের বৃষ্টি ও ঘূর্ণিঝড়ে ফসলের ব্যাপক ক্ষতি, বিপাকে কৃষক

Reporter Name / ২৪ Time View
Update : শুক্রবার, ২৭ নভেম্বর, ২০২৬

জেলা প্রতিনিধি, চুয়াডাঙ্গা

প্রকাশ : ২৭ নভেম্বর ২০২৬, ২২: ৩৪

টানা কয়েক দিনের বৃষ্টি ও ঘূর্ণিঝড়ে চুয়াডাঙ্গায় ফসলের ব্যাপক ক্ষতি হয়েছে। মাঠের পর মাঠ নষ্ট হয়েছে বাড়ন্ত ও নতুন লাগানো ফসল। এতে আর্থিক ক্ষতির মুখে পড়েছেন কৃষকরা। কৃষকদের দাবি, কয়েক হাজার হেক্টর জমির ফসল ক্ষতিগ্রস্ত হয়েছে।

গত ১৯ নভেম্বর থেকে টানা তিন দিন বৃষ্টি ও ঘূর্ণিঝড়ের প্রভাব পড়ে চুয়াডাঙ্গার কৃষিজমিতে। বৃষ্টির পানিতে ডুবে যায় ফসলের ক্ষেত ও মাঠ। পানি কমতে শুরু করলে ফসলের ক্ষতির চিত্র সামনে আসে। জমিতে পানি জমে থাকা এবং তাপমাত্রা বৃদ্ধির কারণে অনেক ফসল পচে যায়।

টানা বৃষ্টিতে আমন ধান, আলু, সরিষা, গম, পেঁয়াজ, ভুট্টা ও বিভিন্ন ধরনের সবজির ক্ষতি হয়েছে। সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে আলু ও আমন ধান। পাকা ধান মাঠ থেকে ঘরে তোলার আগেই হেক্টরের পর হেক্টর জমির ফসল নষ্ট হয়ে গেছে।

কৃষি সম্প্রসারণ অধিদপ্তর সূত্রে জানা যায়, চুয়াডাঙ্গার চারটি উপজেলায় ধান, সবজি, পেঁয়াজ, আলু, মাষকলাই, সরিষাসহ বিভিন্ন ধরনের ফসল ৮১ হাজার ৮৪৯ হেক্টর জমিতে চাষ করা হয়েছে। এর মধ্যে মাঠে এখনো ৭০ হাজার ৩১ হেক্টর জমির ফসল দাঁড়িয়ে রয়েছে। বৃষ্টি ও ঘূর্ণিঝড়ের কারণে ১৬৮ হেক্টর জমির ফসল নষ্ট হয়েছে। যার বাজারমূল্য প্রায় এক কোটি টাকা।

জেলায় রোপা আমন ধান ৩৬ হাজার ৭৭৬ হেক্টর, ভুট্টা ৩৫ হাজার ৯৫৬ হেক্টর, সবজি ৬ হাজার ১১০ হেক্টর, আলু ৩৫০ হেক্টর এবং সরিষা ৮৭৮ হেক্টর জমিতে চাষ করা হয়েছে।

ক্ষতিগ্রস্ত কৃষকরা জানান, টানা কয়েক দিনের বৃষ্টি ও ঘূর্ণিঝড়ে ফসলের ব্যাপক ক্ষতি হয়েছে। হেক্টরের পর হেক্টর জমির ফসল নষ্ট হয়ে গেছে। এর মধ্যে রোপা আমন ও আলুর ক্ষতি সবচেয়ে বেশি। সার, কীটনাশক ও বীজ বাকিতে কিনে তাঁরা ফসল আবাদ করেছেন। এ ছাড়া ধারদেনা করে শ্রমিক ও সেচের খরচ মেটাতে হয়েছে। এখন এসব জমিতে আর কোনো ফসল আবাদ করা সম্ভব হবে না।

কৃষকদের অভিযোগ, কৃষি বিভাগের পক্ষ থেকে ক্ষয়ক্ষতির বিষয়ে তাঁদের কোনো খোঁজখবর নেওয়া হয়নি। তাঁদের দাবি, ক্ষতির পরিমাণ ৫০ কোটি টাকার বেশি হতে পারে। কৃষি বিভাগ ঘরে বসে খাতা-কলমে ক্ষয়ক্ষতির হিসাব করেছে, মাঠের বাস্তব চিত্র সরেজমিনে দেখেনি।

এ বিষয়ে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক নুরুল ইসলাম জানান, ঘূর্ণিঝড় ও বৃষ্টিতে ফসল আক্রান্ত হয়েছে। এতে কৃষকরা ক্ষতিগ্রস্ত হবেন। তাঁদের ক্ষতি কাটিয়ে উঠতে প্রণোদনার মাধ্যমে সহযোগিতা করা হবে।

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

Facebook Comments Box


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd
error: Content is protected !!