• শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ০৮:৫৪ পূর্বাহ্ন
  • [gtranslate]
Headline
পাঠ্যবই মুদ্রণে ৭০০ কোটি টাকার দুর্নীতির অভিযোগ ছোট পর্দায় ম্যানইউয়ের ম্যাচের সঙ্গে থাকছে রিয়ালের খেলা বাইরে বসেও বাংলাদেশ অস্থিতিশীল করার চেষ্টা করছে ফ্যাসিস্টরা: হুইপ অপু খুলনায় চাঁদা না পেয়ে তিন ব্যবসাপ্রতিষ্ঠানে গু/লি কল রেকর্ড ও নাগরিকদের গোপনীয় তথ্য বিক্রয় চক্রের এক সদস্য গ্রেপ্তার কর্মসূচিতে অনুপস্থিতি, ছাত্রদলের তিন নেতাকে শোকজ রাজধানীর তিতুমীর কলেজের ছাত্রীনিবাসের ফটকে ককটেল বিস্ফোরণ মাদারীপুরে বিএনপি-আ.লীগ সংঘর্ষ, হাতবোমা ও ককটেল বিস্ফোরণ ‘গেরিলা দিয়ে বিএনপি-জামায়াতের গোটা দশেক মারি হালাইতে হইবো’ কুলাউড়ায় একসঙ্গে চার কন্যাসন্তানের জন্ম দিলেন গৃহবধূ

‘গেরিলা দিয়ে বিএনপি-জামায়াতের গোটা দশেক মারি হালাইতে হইবো’

Reporter Name / ২০ Time View
Update : শনিবার, ২৮ নভেম্বর, ২০২৬

জেলা প্রতিনিধি, লক্ষ্মীপুর

প্রকাশ : ২৭ নভেম্বর ২০২৬, ২৩: ০৮

লক্ষ্মীপুরের সাবেক আলোচিত মেয়র প্রয়াত আবু তাহেরের ছেলে আফতাব উদ্দিন বিপ্লবের একটি কল রেকর্ডিং সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়েছে। এতে তাকে বলতে শোনা যায়, ‘গেরিলা হোলাইন রাখবি, হেগুনের কাম অইবো শুধু বিএনপি-জামায়াতের মেইন মেইন গোটা দশেক মারি হালাইবো।’

শুক্রবার সকালে নিষিদ্ধ ছাত্রলীগের সাবেক জেলা কমিটির সভাপতি বিপ্লবের প্রায় তিন মিনিটের কল রেকর্ডিংটি প্রতিবেদকের হাতে আসে। রেকর্ডিংয়ে থাকা কণ্ঠ বিপ্লবের বলে নিশ্চিত হওয়া গেলেও এটি তার নিজস্ব কথোপকথন, নাকি কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) দিয়ে তৈরি, তা নিশ্চিত হওয়া যায়নি।

বিপ্লব লক্ষ্মীপুর পৌরসভার সাবেক মেয়র ও জেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক প্রয়াত এম এ তাহেরের বড় ছেলে। তিনি লক্ষ্মীপুর জেলা যুবলীগের সাবেক সভাপতি ও সদর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান একেএম সালাহ উদ্দিন টিপুর বড় ভাই।

রেকর্ডিংয়ে মামুন নামে একজনের সঙ্গে কথোপকথনে বিপ্লবকে বিএনপি-জামায়াতের নেতাকর্মীদের ওপর হামলার পরিকল্পনা এবং এলাকায় গেরিলা বাহিনী গড়ে তোলার বিষয়ে কথা বলতে শোনা যায়। এ সময় তিনি রাজনৈতিক পরিস্থিতি অনুকূলে এলে এ ধরনের কর্মকাণ্ড পরিচালনার ইঙ্গিত দেন। পাশাপাশি হামলার সময় সাধারণ মানুষ, নারী, শিশু, বয়স্ক ব্যক্তি ও ধর্মীয় উপকরণের ক্ষতি না করার কথাও বলতে শোনা যায়।

কথোপকথনের একপর্যায়ে তিনি জানান, রাজনৈতিকভাবে সক্রিয় হওয়ার পরিকল্পনা রয়েছে তাঁর। এ জন্য স্থানীয় পর্যায়ে লোকজনকে সংগঠিত করা এবং তাঁর ব্যানারে একটি মিছিলের ভিডিও ধারণ করে ফেসবুকে প্রচারের বিষয়েও আলোচনা করেন তিনি।

রেকর্ডিংয়ের শুরুতে বিপ্লবকে মামুনের সঙ্গে কুশল বিনিময় করতে শোনা যায়। এ সময় তিনি জানান, যুবলীগের জেলা সভাপতি পদপ্রার্থী হয়েছেন। দীর্ঘদিন ধরে টিপুর রাজনৈতিক অবস্থান এলোমেলো থাকায় আবার সক্রিয় হওয়ার চিন্তা করছেন। সামনে গেরিলা যুদ্ধের মতো পরিস্থিতি তৈরি হতে পারে বলেও মন্তব্য করেন তিনি।

কথোপকথনের শেষ দিকে বিপ্লবকে গেরিলা বাহিনী গঠন, তাদের সংগঠিত করা এবং সরাসরি তাঁর সঙ্গে যোগাযোগ রাখার বিষয়ে কথা বলতে শোনা যায়। পুরো বিষয়টি যেন অন্য কেউ জানতে না পারে, সে বিষয়েও সতর্ক করেন তিনি।

বক্তব্যের বিষয়ে চেষ্টা করেও আফতাব উদ্দিন বিপ্লবের সঙ্গে যোগাযোগ করা সম্ভব হয়নি।

লক্ষ্মীপুর জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক অ্যাডভোকেট হাছিবুর রহমান বলেন, কল রেকর্ডিংটি তিনি শুনেছেন। তাঁরা একটি গণতান্ত্রিক দল এবং গণতান্ত্রিকভাবেই এর জবাব দেবেন। বিদেশে পালিয়ে থেকে তাঁরা অনেক কথাই বলতে পারেন। এসব বিষয়ে প্রশাসন ব্যবস্থা নেবে।

লক্ষ্মীপুর সদর মডেল থানার ওসি ওয়াহিদ পারভেজ বলেন, বক্তব্যটি পুলিশের নজরে এসেছে। তাঁরা বিষয়টি নিয়ে কাজ করছেন। গোপনে থেকে নাশকতা করার সুযোগ নেই। এ বিষয়ে পুলিশের তৎপরতা রয়েছে।

প্রসঙ্গত, আওয়ামী লীগ সরকারের আমলে ২০০০ সালের ১৮ সেপ্টেম্বর রাতে জেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক ও আইনজীবী (সাবেক পিপি) নুরুল ইসলামকে লক্ষ্মীপুর শহরের বাসা থেকে অপহরণের পর হত্যা করা হয়। বহুল আলোচিত নুরুল ইসলাম হত্যা মামলায় ২০০৩ সালে তাহেরপুত্র বিপ্লবসহ পাঁচ আসামির মৃত্যুদণ্ড এবং ৯ জনের যাবজ্জীবন কারাদণ্ডের আদেশ দেন বিচারিক আদালত।

বিপ্লব ২০১১ সালের ৪ এপ্রিল আদালতে আত্মসমর্পণ করেন। এরপর তাঁর বাবা আবু তাহের ছেলের প্রাণভিক্ষা চেয়ে রাষ্ট্রপতির কাছে আবেদন করেন। ওই বছরের ১৪ জুলাই তৎকালীন রাষ্ট্রপতি মো. জিল্লুর রহমান তাঁর সাজা মওকুফ করেন। পরের বছর আরও দুটি হত্যা মামলা (কামাল ও মহসিন হত্যা) থেকে বিপ্লবের যাবজ্জীবন সাজা কমিয়ে ১০ বছর করা হয়। পরবর্তী সময়ে রাজনৈতিক বিবেচনায় ২০১২ সালে ফিরোজ হত্যা মামলা থেকেও বিপ্লবের নাম প্রত্যাহার করা হয়। ২০১৪ সালের ১ আগস্ট কারাগারে থেকেই বিয়ে করে দেশব্যাপী ফের আলোচনায় আসেন বিপ্লব। ২০১৮ সালের ৯ অক্টোবর তিনি কারামুক্ত হন।

এদিকে, ২০২৪ সালের ৪ আগস্ট জুলাই আন্দোলনের সময় বিপ্লবদের বাসার সামনে তমিজ মার্কেট ও শহরের মাদাম ব্রিজ এলাকায় চার শিক্ষার্থীসহ ১২ জন নিহত হন। নিহত অপর আটজন যুবলীগ ও ছাত্রলীগের কর্মী ছিলেন। শিক্ষার্থীদের হত্যার ঘটনায় দায়ের করা পৃথক দুটি মামলায় বিপ্লবসহ বিপুলসংখ্যক আওয়ামী লীগ ও অঙ্গসংগঠনের নেতাকর্মীকে আসামি করা হয়। ওই মামলাগুলোর অভিযোগপত্র পুলিশ আদালতে জমা দিয়েছে বলে জানা গেছে। তবে ৪ আগস্টের পর থেকে বিপ্লবসহ তাঁর দুই ভাই টিপু ও শিবলু সপরিবারে পলাতক রয়েছেন।

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

Facebook Comments Box


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd
error: Content is protected !!