• রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ০৯:০৬ পূর্বাহ্ন
  • [gtranslate]
Headline
গাজায় তুরস্কের পাঠানো হাজারো অস্থায়ী ঘর আটকে দিয়েছে ইসরাইল: ফিদান যুদ্ধ ও মার্কিন অবরোধের মধ্যেও ইরানে খাদ্য মজুত স্বাভাবিকের চেয়ে বেশি সশস্ত্র বাহিনীর সৈনিকদের বেতন বেড়েছে ১৩৮ % সাদিক কায়েমের বাড়িতে পেট্টোলবোমা মেরে আ/গু/ন জ্বালানোর চেষ্টা গণভোট, জুলাই সনদ ও সংস্কার ছাড়া ঐক্য অর্থবহ হবে না: ড. শফিকুল ইসলাম বিকাশের টাকা ডাকাতির ঘটনায় পিস্তল-ম্যাগাজিনসহ জেলা ছাত্রলীগ নেতা গ্রেপ্তার পাগলা মসজিদের রেকর্ড, দানবাক্সে মিলল ১৮ কোটি ২১ লাখ টাকা নারায়ণগঞ্জে পার্কিং করা বাসে আ/গু/ন জীবাশ্ম জ্বালানি থেকে উত্তরণ ও জলবায়ু অর্থায়ন নিয়ে মতবিরোধে আটকে আছে চূড়ান্ত চুক্তি অসুস্থ-অসচ্ছল সাংবাদিকদের পাশে রয়েছে সাংবাদিক কল্যাণ ট্রাস্ট

গাজায় তুরস্কের পাঠানো হাজারো অস্থায়ী ঘর আটকে দিয়েছে ইসরাইল: ফিদান

Reporter Name / ১৮ Time View
Update : রবিবার, ২২ নভেম্বর, ২০২৬

প্রকাশ : ২২ নভেম্বর ২০২৬, ০৮: ৪১

গাজায় বাস্তুচ্যুত ফিলিস্তিনিদের আশ্রয়ের জন্য তুরস্কের পাঠানো হাজারো অস্থায়ী ঘর প্রবেশ করতে দিচ্ছে না ইসরাইল। এসব ঘর মূলত তুরস্কে ভূমিকম্পে ক্ষতিগ্রস্ত মানুষের আশ্রয়ের জন্য ব্যবহার করা হয়েছিল। কিন্তু এগুলো ধাতু দিয়ে তৈরি হওয়ায় হামাস অস্ত্র তৈরিতে ব্যবহার করতে পারে—এমন যুক্তিতে প্রবেশে বাধা দিচ্ছে ইসরাইল। তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান এ অভিযোগ করেছেন।

শনিবার তুরস্কের সম্প্রচারমাধ্যম টিজিআরটি হাবারকে দেওয়া এক সাক্ষাৎকারে হাকান ফিদান বলেন, গাজায় এসব অস্থায়ী আবাসন পাঠানোর নির্দেশ দিয়েছিলেন দেশটির প্রেসিডেন্ট রজব তাইয়েব এরদোয়ান। ভূমিকম্পের সময় ব্যবহার করা হাজারো কনটেইনার ঘর ফিলিস্তিনি উপত্যকাটিতে পাঠানোর পরিকল্পনা ছিল তুরস্কের।

ফিদান বলেন, ‘ভূমিকম্পের সময় আমরা হাজার হাজার কনটেইনার ঘর ব্যবহার করেছি। শুরু থেকেই আমাদের প্রেসিডেন্ট নির্দেশ দিয়েছিলেন, যত দ্রুত সম্ভব সেগুলো গাজায় পাঠাতে হবে।’

তবে ইসরাইল এসব ঘর গাজায় প্রবেশ করতে দিচ্ছে না বলে অভিযোগ করেন তিনি। ফিদান বলেন, ‘কিন্তু ইসরাইল এগুলো প্রবেশ করতে দিচ্ছে না। কারণ, এগুলো ধাতু দিয়ে তৈরি।’

তার ভাষ্য অনুযায়ী, ইসরাইলি কর্তৃপক্ষের যুক্তি, এসব ধাতু ব্যবহার করে হামাস অস্ত্র তৈরি করতে পারে।

তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী বলেন, ইসরাইলের এ বিধিনিষেধের কারণে বাস্তুচ্যুত ফিলিস্তিনিদের কাপড়ের তাঁবুতে থাকতে হচ্ছে। এতে শীত, ঝড় ও বৃষ্টিতে তাদের দুর্ভোগ আরো বাড়ছে।

ফিদান সতর্ক করে বলেন, বন্যা, ঝড় কিংবা শীতের মতো প্রতিকূল আবহাওয়া ফিলিস্তিনিদের জন্য ভয়াবহ বিপর্যয় ডেকে আনতে পারে। কোনো কোনো ক্ষেত্রে এর ক্ষয়ক্ষতি ক্ষুধার দুর্ভোগের চেয়েও ভয়াবহ হতে পারে।

তিনি বলেন, ‘বন্যা, ঝড় কিংবা শীত এলে তা এমন বিপর্যয় সৃষ্টি করে, যা অন্তত ক্ষুধার মতোই ভয়াবহ, এমনকি তার চেয়েও বেশি।’

গাজার মানবিক সংকটের বিষয়টি তুরস্ক কূটনৈতিকভাবে তুলে ধরা অব্যাহত রাখবে বলেও জানান হাকান ফিদান।

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

Facebook Comments Box


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd
error: Content is protected !!