• সোমবার, ১৬ নভেম্বর ২০২৬, ০১:০১ অপরাহ্ন
  • [gtranslate]

কালকিনি মডেল প্রেসক্লাবের নির্বাচন অনুষ্ঠিত

Reporter Name / ১৮ Time View
Update : সোমবার, ১৬ নভেম্বর, ২০২৬

উপজেলা প্রতিনিধি, কালকিনি-ডাসার (মাদারীপুর)

প্রকাশ : ১৬ নভেম্বর ২০২৬, ১২: ২১ আপডেট : ১৬ নভেম্বর ২০২৬, ১২: ২৫

মাদারীপুরের কালকিনিতে উৎসবমুখর ও শান্তিপূর্ণ পরিবেশে মডেল প্রেসক্লাবের দ্বিবার্ষিক সম্মেলন এবং কার্যনির্বাহী পরিষদ নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। রোববার সকাল ১০টা থেকে দুপুর ১২টা পর্যন্ত এই ভোটগ্রহণ চলে।

উপজেলা প্রশাসনের সার্বিক তত্ত্বাবধানে নির্বাচনে রিটার্নিং অফিসারের দায়িত্ব পালন করেন উপজেলা কৃষি অফিসার সুদীপ বিশ্বাস। ভোট গণনা শেষে বিকেল ৩টায় ফলাফল ঘোষণা করা হয়।

ঘোষিত ফলাফলে আমার দেশ পত্রিকার কালকিনি ও ডাসার উপজেলা প্রতিনিধি, খন্দকার শামীম হোসাইন সভাপতি পদে ১১ ভোট পেয়ে এবং দৈনিক সংবাদের আশরাফুর রহমান হাকিম ১২ ভোট পেয়ে সাধারণ সম্পাদক পদে নির্বাচিত হয়েছেন।

এ ছাড়া চ্যানেল এস টেলিভিশনের কালকিনি উপজেলা প্রতিনিধি ইব্রাহিম সবুজকে কোষাধ্যক্ষ করে ১৫ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হয়।

কালকিনিতে এই প্রথম কোনো সাংবাদিক সংগঠন ব্যালট বক্সের মাধ্যমে নির্বাচন অনুষ্ঠিত হওয়ায় ফলাফল সবার কাছে প্রশংসিত হয়েছে। এ সময় জেলা-উপজেলার সিনিয়র সাংবাদিকসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

Facebook Comments Box


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd
error: Content is protected !!