• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ১২:০৯ পূর্বাহ্ন
  • [gtranslate]
Headline
ভারতীয় গোয়েন্দার সঙ্গে পরওয়ারের বৈঠক, এ অভিযোগ রাশেদকে প্রমাণের চ্যালেঞ্জ জামায়াতের ঢাকায় নতুন দুই মেট্রোরেলের স্টেশন ও রেলপথ তৈরির আনুষ্ঠানিক যাত্রা শুরু ‘আমার মনে হয় না তিনি দেশের বাইরে গিয়েছেন’ জুলাই গণ–অভ্যুত্থান স্মৃতি জাদুঘরে চালু হলো বিনা মূল্যে হুইলচেয়ার সেবা খাটে বসলে আলো জ্বলে, আছে গেমিং চেয়ার নেতানিয়াহু না জিতলে ‘ভোট চুরি’র অভিযোগ তোলার প্রস্তুতি নিচ্ছে লিকুদ পার্টি ‘আমার মনে হয় না তিনি দেশের বাইরে গিয়েছেন’ জুলাই গণ–অভ্যুত্থান স্মৃতি জাদুঘরে চালু হলো বিনা মূল্যে হুইলচেয়ার সেবা ২৮ অক্টোবর দিনভর আওয়ামী লীগ তাণ্ডব চালানোর সুযোগ পেল কীভাবে, প্রশ্ন জামায়াত আমিরের ভালো চাকরির আশায় কম্বোডিয়ায়, পাসপোর্ট কেড়ে নিয়ে ৫ হাজার ডলারে ‘বিক্রি’

কাজ শেষে বাসায় ফেরার পথে গুলিবিদ্ধ হয়ে কারখানাশ্রমিকের মৃত্যু

Reporter Name / ১১ Time View
Update : মঙ্গলবার, ২৭ অক্টোবর, ২০২৬

রাজধানীর যাত্রাবাড়ীর ধলপুরে কাজ শেষে বাসায় ফেরার পথে দুর্বৃত্তের গুলিতে এক কারখানাশ্রমিক নিহত হয়েছেন। তাঁর নাম মারুফ ওরফে দুখু মিয়া (২০)। পরিবারের সঙ্গে তিনি ধলপুর সিটি পল্লি এলাকায় থাকতেন।

আজ মঙ্গলবার সন্ধ্যা সাতটার দিকে ধলপুর ওয়াসা গেট এলাকায় এ ঘটনা ঘটে। গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে রাত পৌনে আটটার দিকে তাঁকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নেওয়া হলে চিকিৎসকেরা মৃত ঘোষণা করেন।

.

মারুফের সহকর্মী নয়ন হোসেন জানান, মারুফ পাতিল তৈরির একটি কারখানায় কাজ করতেন। সন্ধ্যায় কাজ শেষে তাঁরা বাসায় ফিরছিলেন। ধলপুর ওয়াসা গেট এলাকায় এলে হঠাৎ গুলি এসে মারুফের গলার পাশে লাগে। পরে তাঁকে উদ্ধার করে হাসপাতালে নেওয়া হয়। কারা, কী কারণে তাঁকে গুলি করেছেন, তা তিনি বুঝতে পারেননি।

.

মারুফের প্রতিবেশী নূর হোসেন প্রথম আলোকে বলেন, মারুফ কাজ থেকে ফেরার পথে ওয়াসা গেট এলাকায় আসতেই গুলি গায়ে লাগে। তিনি শুনেছেন, সেখানে দুই গ্রুপের মধ্যে গোলাগুলি হচ্ছিল। সেই গুলি মারুফের গায়ে লেগেছে।

.

যাত্রাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাজু আহমেদ প্রথম আলোকে বলেন, গুলিতে এক যুবকের মৃত্যুর খবর শুনেছেন তিনি। তবে কী কারণে, কারা গুলি করেছেন, সেটা এখনো নিশ্চিত হতে পারেননি। ঘটনাস্থলে পুলিশ কাজ করছে।

Facebook Comments Box


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd
error: Content is protected !!