• রবিবার, ১৫ নভেম্বর ২০২৬, ১১:২০ পূর্বাহ্ন
  • [gtranslate]

ইরান যুদ্ধের পর হরমুজে ১৩৪ হামলা, নিহত ২৫ নাবিক

Reporter Name / ২৯ Time View
Update : শনিবার, ১৪ নভেম্বর, ২০২৬

প্রকাশ : ১৪ নভেম্বর ২০২৬, ০৯: ৩৪

ইরানকে ঘিরে যুক্তরাষ্ট্র ও ইসরাইলের যুদ্ধ শুরুর পর থেকে হরমুজ প্রণালি ও মধ্যপ্রাচ্যের বিস্তৃত সমুদ্র এলাকায় জাহাজে ১৩৪টি হামলার ঘটনা নিশ্চিত হয়েছে। এসব ঘটনায় নিহত হয়েছেন ২৫ জন নাবিক।

জাতিসংঘ জানিয়েছে, গত ফেব্রুয়ারিতে যুদ্ধ শুরুর পর থেকে ১১ নভেম্বর পর্যন্ত এসব ঘটনা ঘটেছে। সমুদ্রপথে নিরাপত্তাহীনতার কারণে জ্বালানি, পরিবহন ও বিমা ব্যয় বাড়ছে। একই সঙ্গে বিশ্বজুড়ে খাদ্যনিরাপত্তাও হুমকির মুখে পড়ছে।

শুক্রবার জাতিসংঘের নিরাপত্তা পরিষদে দেওয়া এক ব্রিফিংয়ে সংস্থাটির সহকারী মহাসচিব খালেদ খিয়ারি এসব তথ্য তুলে ধরেন। তিনি আন্তর্জাতিক সমুদ্র সংস্থার (আইএমও) পরিসংখ্যানের বরাত দিয়ে জানান, গত ১১ নভেম্বর পর্যন্ত বাণিজ্যিক জাহাজে হামলার এসব ঘটনা নথিভুক্ত হয়েছে।

খালেদ খিয়ারি বলেন, গত ফেব্রুয়ারিতে যুদ্ধ শুরুর পর অক্টোবর মাসে বাণিজ্যিক জাহাজে সবচেয়ে বেশি হামলার ঘটনা ঘটেছে। সমুদ্রপথে অব্যাহত বিঘ্নের কারণে জ্বালানি ও পণ্য পরিবহনের খরচের পাশাপাশি বিমা ব্যয়ও বেড়ে যাচ্ছে। এতে বৈশ্বিক খাদ্যনিরাপত্তা ঝুঁকির মুখে পড়ছে।

তিনি বলেন, এই পরিস্থিতিকে কোনোভাবেই নতুন স্বাভাবিক অবস্থা হিসেবে মেনে নেওয়া যায় না। বেসামরিক জাহাজে হামলা অবিলম্বে বন্ধ করতে হবে এবং নিরাপদে সমুদ্রপথে চলাচল নিশ্চিত করতে হবে।

একই বৈঠকে বাহরাইনের প্রতিনিধি জানান, হরমুজ প্রণালিতে চলাচল বিঘ্নিত হওয়ায় প্রায় ১ হাজার ৬০০টি জাহাজ ক্ষতিগ্রস্ত হয়েছে। এসব জাহাজে আটকা পড়েছেন ২৩ হাজারের বেশি নাবিক।

বাহরাইনের প্রতিনিধি আরো অভিযোগ করেন, ইরান সমুদ্রপথের গুরুত্বপূর্ণ অবকাঠামো লক্ষ্য করে হামলা চালাচ্ছে। এসব স্থাপনার মধ্যে রয়েছে সমুদ্রের তলদেশে থাকা যোগাযোগের তার, তথ্যকেন্দ্র এবং কৃত্রিম বুদ্ধিমত্তা-সংশ্লিষ্ট স্থাপনা।

এদিকে যুক্তরাজ্যের মেরিটাইম ট্রেড অপারেশনসের (ইউকেএমটিও) সর্বশেষ প্রতিবেদনে বলা হয়েছে, যুদ্ধ শুরুর আগের সময়ের তুলনায় হরমুজ প্রণালি দিয়ে জাহাজ চলাচল প্রায় ৬৫ শতাংশ কমে গেছে। ফলে বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ এই সমুদ্রপথে বাণিজ্যিক জাহাজ চলাচল এখনো মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে।

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

Facebook Comments Box


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd
error: Content is protected !!