• শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ০৮:৫৪ পূর্বাহ্ন
  • [gtranslate]
Headline
ছোট পর্দায় ম্যানইউয়ের ম্যাচের সঙ্গে থাকছে রিয়ালের খেলা বাইরে বসেও বাংলাদেশ অস্থিতিশীল করার চেষ্টা করছে ফ্যাসিস্টরা: হুইপ অপু খুলনায় চাঁদা না পেয়ে তিন ব্যবসাপ্রতিষ্ঠানে গু/লি কল রেকর্ড ও নাগরিকদের গোপনীয় তথ্য বিক্রয় চক্রের এক সদস্য গ্রেপ্তার কর্মসূচিতে অনুপস্থিতি, ছাত্রদলের তিন নেতাকে শোকজ রাজধানীর তিতুমীর কলেজের ছাত্রীনিবাসের ফটকে ককটেল বিস্ফোরণ মাদারীপুরে বিএনপি-আ.লীগ সংঘর্ষ, হাতবোমা ও ককটেল বিস্ফোরণ ‘গেরিলা দিয়ে বিএনপি-জামায়াতের গোটা দশেক মারি হালাইতে হইবো’ কুলাউড়ায় একসঙ্গে চার কন্যাসন্তানের জন্ম দিলেন গৃহবধূ চুয়াডাঙ্গায় অসময়ের বৃষ্টি ও ঘূর্ণিঝড়ে ফসলের ব্যাপক ক্ষতি, বিপাকে কৃষক

কুলাউড়ায় একসঙ্গে চার কন্যাসন্তানের জন্ম দিলেন গৃহবধূ

Reporter Name / ১৯ Time View
Update : শুক্রবার, ২৭ নভেম্বর, ২০২৬

উপজেলা প্রতিনিধি, কুলাউড়া (মৌলভীবাজার)

প্রকাশ : ২৭ নভেম্বর ২০২৬, ২৩: ৩৩

মৌলভীবাজারের কুলাউড়ায় একসঙ্গে চার কন্যাসন্তানের জন্ম দিয়েছেন এক গৃহবধূ। সৌদি প্রবাসী সাইদুল ইসলাম রিজনের স্ত্রী তিনি। একসঙ্গে চার কন্যাসন্তানের আগমনে তাদের পরিবারে আনন্দ-উচ্ছ্বাস বিরাজ করছে।

পরিবার ও এলাকাসূত্রে জানা গেছে, কুলাউড়া উপজেলার দক্ষিণ হিংগাজিয়া গ্রামের সৌদি প্রবাসী সাইদুল ইসলাম রিজনের সহধর্মিণী সুলতানা আক্তার তিন্নি বৃহস্পতিবার দুপুরের দিকে সিলেটের রাগীব-রাবেয়া মেডিকেল কলেজ হাসপাতালে অস্ত্রোপচারের (সিজারিয়ান) মাধ্যমে চার কন্যাসন্তানের জন্ম দেন। বর্তমানে মা ও চার নবজাতক সবাই সুস্থ আছেন।

সুলতানা আক্তার তিন্নির শ্বশুর আব্দুস সালাম বিষয়টি শুক্রবার রাতে নিশ্চিত করে বলেন, ‘একসঙ্গে চার নাতনি পেয়ে আমি ও আমাদের পরিবারের সদস্যরা দারুণ আনন্দিত। মহান আল্লাহর অপার মহিমা। আল্লাহর কাছে অশেষ শুকরিয়া জানাই। হাসপাতালে চার নাতনিসহ তাদের মা সুস্থ আছেন।’

স্থানীয় ইউপি সদস্য শেখ মো. দেলোওয়ারুস সাদাত বলেন, ‘ চার নবজাতক কন্যার জন্ম নিয়ে গ্রামজুড়ে আনন্দ বইছে।’

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

Facebook Comments Box


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd
error: Content is protected !!