• বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ০৯:৩৪ অপরাহ্ন
  • [gtranslate]
Headline
প্রধানমন্ত্রীর জন্মদিনে ওসমানী মেডিকেলে ছাত্রদলের বৃক্ষরোপণ কর্মসূচি আদালতের সামনে ককটেল বিস্ফোরণ: গ্রেপ্তার আসামির ৩ দিনের রিমান্ড রাষ্ট্রপতির সঙ্গে সম্পাদক পরিষদের মতবিনিময় বিশ্ববাজারে বাংলাদেশের কৃষিপণ্য নিয়ে নতুন পরিকল্পনা মালয়েশিয়াগামী ১১২ কর্মীকে বিদায় জানাবেন প্রধানমন্ত্রী তারেক রহমান মেডিক্যাল-ডেন্টালে ভর্তির আবেদন শুরু, জেনে নিন আবেদনের নিয়ম ও ফি সীমান্তে ষড়যন্ত্রে প্রতিবেশী দেশের অপরাজনীতি জড়িত: পানিসম্পদমন্ত্রী মোহনা টিভির সাবেক সিইও ও যুবলীগ নেতা তসলিম গ্রেপ্তার উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পে জনউপদ্রব সৃষ্টির দায়ে চারজনের কারাদণ্ড মলাটকাব্যের শিল্পী ইরা

রাষ্ট্রপতির সঙ্গে সম্পাদক পরিষদের মতবিনিময়

Reporter Name / ১৭ Time View
Update : বৃহস্পতিবার, ২৬ নভেম্বর, ২০২৬

প্রকাশ : ২৬ নভেম্বর ২০২৬, ১৮: ৩৯

দেশের জাতীয় দৈনিকগুলোর সম্পাদকদের সংগঠন সম্পাদক পরিষদের সদস্যদের সঙ্গে মতবিনিময় করেছেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

বৃহস্পতিবার দুপুরে বঙ্গভবনে এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। এতে সম্পাদক পরিষদের সভাপতি ও দি নিউ এজ-এর সম্পাদক নূরুল কবীর এবং সাধারণ সম্পাদক ও দৈনিক বণিক বার্তার সম্পাদক দেওয়ান হানিফ মাহমুদসহ পরিষদের সদস্যরা অংশ নেন।

সাক্ষাৎকালে রাষ্ট্রপতি সম্পাদকমণ্ডলীর সঙ্গে শুভেচ্ছা ও কুশল বিনিময় করেন এবং গণমাধ্যমের বিভিন্ন সমস্যা ও চ্যালেঞ্জ বিষয়ে খোঁজখবর নেন।

মতবিনিময়ে সম্পাদক পরিষদের সদস্যরা বঙ্গভবনে আমন্ত্রণ জানানোর জন্য রাষ্ট্রপতিকে ধন্যবাদ জানান। এ সময় সদস্যরা গণতান্ত্রিক, স্বচ্ছ ও জবাবদিহিমূলক রাষ্ট্রব্যবস্থা প্রতিষ্ঠা এবং জনস্বার্থে দায়িত্বশীল গণমাধ্যমের সঙ্গে রাষ্ট্র ও সরকারের আরও কার্যকর ও নিয়মিত সংযোগ ও সমন্বয়ের ওপর জোর দেন। গণমাধ্যম যেন স্বাধীন, মুক্ত ও নিরাপদ পরিবেশে দায়িত্বশীলতার সঙ্গে কাজ করতে পারে, তা নিশ্চিত করতে রাষ্ট্রের সহযোগিতা চান প্রতিনিধিদলের সদস্যরা। জবাবে রাষ্ট্রপতি রাষ্ট্রের পক্ষ থেকে সহযোগিতার আশ্বাস দেন।

সৌহার্দপূর্ণ পরিবেশে মতবিনিময় শেষে রাষ্ট্রপতি সম্পাদক পরিষদের সদস্যদের সঙ্গে মধ্যাহ্নভোজে অংশ নেন।

মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন দি ডেইলি স্টার-এর সম্পাদক মাহফুজ আনাম, দৈনিক প্রথম আলোর সম্পাদক মতিউর রহমান, দৈনিক মানবজমিন-এর সম্পাদক মতিউর রহমান চৌধুরী, দৈনিক ইত্তেফাক-এর সম্পাদক তাসমিমা হোসেন, দৈনিক ইনকিলাবের সম্পাদক এ এম এম বাহাউদ্দিন, দৈনিক করতোয়ার সম্পাদক মোজাম্মেল হক, সুপ্রভাত বাংলাদেশের সম্পাদক রুশো মাহমুদ এবং রাষ্ট্রপতির প্রেস সচিব মো. সরওয়ার আলম।

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

Facebook Comments Box


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd
error: Content is protected !!