• বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ০৫:৩৪ অপরাহ্ন
  • [gtranslate]

প্রতিবন্ধী শিশুদের স্বপ্নপূরণে দেশি ফাউন্ডেশনের দ্বিতীয় ক্যাম্পাস উদ্বোধন

Reporter Name / ১৯ Time View
Update : বুধবার, ২৫ নভেম্বর, ২০২৬

প্রকাশ : ২৫ নভেম্বর ২০২৬, ১৭: ০৮

প্রতিবন্ধী ব্যক্তি ও বিশেষ চাহিদাসম্পন্ন শিশুদের শিক্ষা, পুনর্বাসন ও স্বনির্ভরতা নিশ্চিত করার লক্ষ্যে ডিসঅ্যাবিলিটি এমপাওয়ারমেন্ট ফর সাসটেইনেবল ইমপ্যাক্ট (দেশি) ফাউন্ডেশনের দ্বিতীয় ক্যাম্পাসের উদ্বোধন করা হয়েছে।

বুধবার সকালে রাজধানীর আমিনবাজারের মধুমতি মডেল টাউনে ফাউন্ডেশনের নতুন ক্যাম্পাস প্রাঙ্গণে এ উদ্বোধনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি ও সংসদ সদস্য মাহমুদা হাবীবা। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সমাজসেবা অধিদপ্তরের মহাপরিচালক শাহ মোহাম্মদ মাহবুব, জাতীয় ক্রিকেট দলের সাবেক খেলোয়াড় হান্নান সরকার, জাভেদ ওমর বেলিম, হাসানুজ্জামান ঝরু ও ইলিয়াস সানি, স্পেশাল অলিম্পিকস বাংলাদেশের ন্যাশনাল ডিরেক্টর ফারুকুল ইসলাম এবং ক্রীড়া সাংবাদিক এম এম কায়সার। এ ছাড়া বিভিন্ন শ্রেণি-পেশার বিশিষ্ট ব্যক্তি, ক্রীড়াবিদ, সমাজকর্মী, অভিভাবক ও শুভানুধ্যায়ীরা অনুষ্ঠানে অংশ নেন।

দেশি ফাউন্ডেশনের যুগ্ম সাধারণ সম্পাদক মো. হেদায়েতুল আজিজের সঞ্চালনায় অনুষ্ঠানে ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা ও সাধারণ সম্পাদক ড. মারুফ আহমেদ মৃদুল এবং সভাপতি ও সাবেক জাতীয় ক্রিকেটার সানোয়ার হোসেনসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

উদ্বোধনী অনুষ্ঠানে বক্তারা বলেন, প্রতিবন্ধী ব্যক্তি ও বিশেষ চাহিদাসম্পন্ন শিশুদের জন্য মানসম্মত শিক্ষা, চিকিৎসা, থেরাপি, পুনর্বাসন এবং দক্ষতা উন্নয়নের সুযোগ নিশ্চিত করা একটি অন্তর্ভুক্তিমূলক সমাজ প্রতিষ্ঠার অন্যতম পূর্বশর্ত। এ ক্ষেত্রে দেশি ফাউন্ডেশনের কার্যক্রম একটি ইতিবাচক ও সময়োপযোগী উদ্যোগ। নতুন ক্যাম্পাসের মাধ্যমে আরও অধিকসংখ্যক শিশু ও প্রতিবন্ধী ব্যক্তি প্রয়োজনীয় সেবা গ্রহণের সুযোগ পাবে বলে তাঁরা আশা প্রকাশ করেন।

আয়োজকরা জানান, দেশি ফাউন্ডেশন একটি অলাভজনক সামাজিক উন্নয়নমূলক প্রতিষ্ঠান। অটিজম স্পেকট্রাম ডিসঅর্ডার (এএসডি), এডিএইচডি, সেরিব্রাল পালসি (সিপি), মাসকুলার ডিস্ট্রফিসহ বিভিন্ন ধরনের প্রতিবন্ধিতা ও বিকাশজনিত চাহিদাসম্পন্ন শিশুদের শিক্ষা, থেরাপি, পুনর্বাসন, জীবনদক্ষতা উন্নয়ন এবং পরিবারভিত্তিক সহায়তা প্রদানের লক্ষ্যে প্রতিষ্ঠানটি কাজ করে যাচ্ছে।

নতুন ক্যাম্পাস উদ্বোধনের মধ্য দিয়ে বিশেষ চাহিদাসম্পন্ন শিশুদের জন্য আরও বিস্তৃত ও সমন্বিত সেবার সুযোগ তৈরি হবে বলে প্রত্যাশা ব্যক্ত করেন আয়োজকরা। পাশাপাশি পর্যায়ক্রমে দেশের প্রতিটি বিভাগে একটি করে দেশি ফাউন্ডেশনের ক্যাম্পাস স্থাপনের পরিকল্পনার কথাও জানানো হয়।

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

Facebook Comments Box


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd
error: Content is protected !!