• মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ০৬:৩৮ অপরাহ্ন
  • [gtranslate]
Headline
‘সিইও-ম্যানেজিং ডিরেক্টর অব দ্য ইয়ার’ সম্মাননা পেলেন স্বপ্নের ব্যবস্থাপনা পরিচালক সাব্বির হাসান অগ্রণী ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক হিসেবে নূর মোহাম্মদের যোগদান সেনাপ্রধানকে পাশে বসিয়ে সাঁজোয়া যান চালালেন প্রধানমন্ত্রী আমার দেশ-এর প্রতিবেদনের পর ঢাবির চার শিক্ষকের বিরুদ্ধে ব্যবস্থা রাজধানীর কাঁঠালবাগানের অগ্নিকাণ্ডে মৃতের সংখ্যা বেড়ে ৩ বাংলাদেশি শিক্ষার্থীদের জন্য চীনে পড়ার বড় সুযোগ জেনসেনকে পুনর্বহালে ট্রাম্পের লাভ প্রায় ২০০ কোটি টাকা ক্রীড়া সংগঠক মহিউদ্দিন বুলবুল আর নেই, ক্রীড়াঙ্গনে শোক গাজার ৯৯ শতাংশ এলাকায় বিষাক্ত দূষণের জন্য দায়ী ইসরাইল: অক্সফাম চাঁপাইনবাবগঞ্জে কালোবাজারে নেওয়ার পথে ৭০০ বস্তা সার জব্দ, ডিলার পলাতক

অগ্রণী ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক হিসেবে নূর মোহাম্মদের যোগদান

Reporter Name / ১৪ Time View
Update : মঙ্গলবার, ২৪ নভেম্বর, ২০২৬

প্রকাশ : ২৪ নভেম্বর ২০২৬, ১৭: ৪২

রাষ্ট্রায়ত্ত অগ্রণী ব্যাংক পিএলসির ব্যবস্থাপনা পরিচালক (এমডি) হিসেবে যোগদান করেছেন নূর মোহাম্মদ। গত সোমবার সকাল ১১টায় ব্যাংকের প্রধান কার্যালয়ের বোর্ডরুমে তাকে ফুলেল শুভেচ্ছা জানান উপব্যবস্থাপনা পরিচালক, মহাব্যবস্থাপক, বিভিন্ন বিভাগের উপমহাব্যবস্থাপকসহ বিভিন্ন পর্যায়ের নির্বাহী, কর্মকর্তা ও কর্মচারীরা।

যোগদান উপলক্ষে নূর মোহাম্মদ বলেন, ৯৭৯টি শাখা এবং প্রায় ১১ হাজার কর্মকর্তা-কর্মচারীর বিশাল প্রতিষ্ঠান অগ্রণী ব্যাংকের সামনে রয়েছে বিপুল সম্ভাবনা। সবাই একটি দল হিসেবে সম্মিলিতভাবে কাজ করলে ব্যাংকের অতীত সুনাম ও গৌরব পুনরুদ্ধার করা সম্ভব। এ লক্ষ্য অর্জনে সবাইকে সঙ্গে নিয়ে কাজ করার বিষয়ে তিনি আশাবাদ ব্যক্ত করেন।

আধুনিক ব্যাংকিংয়ের চ্যালেঞ্জ মোকাবিলায় তথ্যপ্রযুক্তি খাতের উন্নয়ন, গ্রাহকসেবার মান বৃদ্ধি, খেলাপি ঋণ আদায় এবং সর্বোপরি বাণিজ্যিক ব্যাংক হিসেবে ব্যবসার উন্নয়নকে প্রধান লক্ষ্য হিসেবে তুলে ধরেন তিনি।

অগ্রণী ব্যাংকে যোগদানের আগে নূর মোহাম্মদ যমুনা ব্যাংক পিএলসির উপব্যবস্থাপনা পরিচালক ও চিফ বিজনেস অফিসার হিসেবে দায়িত্ব পালন করেন। এর আগে তিনি ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংকে সিনিয়র এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট ও হেড অব করপোরেট বিজনেস এবং ওয়ান ব্যাংকে বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব পালন করেন। ১৯৯৮ সালে ইস্টার্ন ব্যাংকে প্রবেশনারি অফিসার হিসেবে যোগদানের মধ্য দিয়ে তার ব্যাংকিং কর্মজীবন শুরু হয়।

ব্যাংক ও আর্থিক খাতে ২৮ বছরের বেশি অভিজ্ঞতাসম্পন্ন নূর মোহাম্মদের করপোরেট ও এসএমই ব্যাংকিং, প্রকল্প অর্থায়ন, স্ট্রাকচার্ড ফাইন্যান্স, ঋণঝুঁকি ব্যবস্থাপনা এবং অনাদায়ি ঋণ আদায়ে অভিজ্ঞতা রয়েছে।

তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফিন্যান্স অ্যান্ড ব্যাংকিং বিভাগ থেকে স্নাতক (সম্মান) ও স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন। পরবর্তী সময়ে একই বিশ্ববিদ্যালয় থেকে ব্যবস্থাপনা বিষয়ে এমবিএ ডিগ্রি সম্পন্ন করেন।

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

Facebook Comments Box


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd
error: Content is protected !!