
প্রকাশ : ২৪ নভেম্বর ২০২৬, ১২: ২১ আপডেট : ২৪ নভেম্বর ২০২৬, ১২: ২৪
পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম বলেছেন, ‘২০২৪ সালের জুলাইয়ে মানবতাবিরোধী অপরাধ করায় ক্ষমতাচ্যুত শেখ হাসিনার পাসপোর্ট বা এনআইডি পাওয়ার কোনো সুযোগ নেই। বাংলাদেশের ৮৪ মিশনের যেকোনো জায়গায় হাসিনাকে পেলে গ্রেপ্তার করা হবে।’
আজ মঙ্গলবার বেলা ১২টার দিকে পররাষ্ট্র মন্ত্রণালয়ে এক ব্রিফিংয়ে তিনি এসব কথা বলেন।
এর আগে সকালে পররাষ্ট্র মন্ত্রণালয়ে বিদেশি কূটনীতিকদের ব্রিফিং শেষে অপর পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ূন কবির বলেন, শেখ হাসিনার দেশে ফেরার ইচ্ছা আর বাস্তবতা এক নয়। ফিরতে হলে হাতকড়া পরে বন্দি হিসেবেই আসতে হবে।
হুমায়ূন কবির অভিযোগ করেন, দিল্লি থেকে শেখ হাসিনার পৃষ্ঠপোষকতায় এসব সন্ত্রাসী কর্মকাণ্ড পরিচালিত হচ্ছে। যেকোনো ধরনের সন্ত্রাসী কর্মকাণ্ড সরকার অত্যন্ত কঠোরভাবে মোকাবিলা করবে।
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন