• রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ১০:১৮ পূর্বাহ্ন
  • [gtranslate]
Headline
ভারতে সড়ক দুর্ঘটনায় একই পরিবারের ৯ জনের মৃত্যু সরকার গঠনে নেতানিয়াহুর দলকে আলোচনায় ডাকলেন আইজেনকোট চুয়াডাঙ্গা ছাত্রদলের নতুন কমিটি: সভাপতিসহ পাঁচ নেতাই বিবাহিত হওয়ার অভিযোগ গাজায় তুরস্কের পাঠানো হাজারো অস্থায়ী ঘর আটকে দিয়েছে ইসরাইল: ফিদান যুদ্ধ ও মার্কিন অবরোধের মধ্যেও ইরানে খাদ্য মজুত স্বাভাবিকের চেয়ে বেশি সশস্ত্র বাহিনীর সৈনিকদের বেতন বেড়েছে ১৩৮ % সাদিক কায়েমের বাড়িতে পেট্টোলবোমা মেরে আ/গু/ন জ্বালানোর চেষ্টা গণভোট, জুলাই সনদ ও সংস্কার ছাড়া ঐক্য অর্থবহ হবে না: ড. শফিকুল ইসলাম বিকাশের টাকা ডাকাতির ঘটনায় পিস্তল-ম্যাগাজিনসহ জেলা ছাত্রলীগ নেতা গ্রেপ্তার পাগলা মসজিদের রেকর্ড, দানবাক্সে মিলল ১৮ কোটি ২১ লাখ টাকা

সরকার গঠনে নেতানিয়াহুর দলকে আলোচনায় ডাকলেন আইজেনকোট

Reporter Name / ১৮ Time View
Update : রবিবার, ২২ নভেম্বর, ২০২৬

প্রকাশ : ২২ নভেম্বর ২০২৬, ০৯: ৪৫

ইসরাইলে নতুন সরকার গঠনের দায়িত্ব পাওয়া গাদি আইজেনকোট জোট সরকার গঠনের আলোচনায় দেশটির তত্ত্বাবধায়ক প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর ডানপন্থি লিকুদ পার্টিকে আমন্ত্রণ জানিয়েছেন। শনিবার আইজেনকোটের দল ইয়াশার এ তথ্য জানিয়েছে।

দলটি জানায়, রোববার থেকে শুরু হতে যাওয়া এ আলোচনা নতুন সরকার গঠনে সর্বোচ্চ সংখ্যক রাজনৈতিক দলের অংশগ্রহণ নিশ্চিত করার আন্তরিক অঙ্গীকারেরই প্রতিফলন।

সাবেক সেনাপ্রধান আইজেনকোটের আগামী মাস পর্যন্ত সময় রয়েছে নেতানিয়াহুর স্থলাভিষিক্ত হয়ে নতুন সরকার গঠনের। অক্টোবরে অনুষ্ঠিত নির্বাচনে কোনো পক্ষই সুস্পষ্ট সংখ্যাগরিষ্ঠতা অর্জন করতে না পারায় এ পরিস্থিতির সৃষ্টি হয়েছে।

শনিবারের এ ঘোষণা এমন এক সময়ে এল, যখন নেতানিয়াহুবিরোধী রাজনৈতিক শিবিরের মধ্যে জোট গঠন নিয়ে মতপার্থক্য দেখা দিয়েছে। অতি-ধর্মীয় দল ও আরব সংখ্যাগরিষ্ঠতাভিত্তিক তালিকার সঙ্গে জোট করা হবে, নাকি নেতানিয়াহুর শিবিরের সঙ্গে জাতীয় ঐক্যের সরকার গঠন করা হবে—তা নিয়ে শিবিরটির মধ্যে বিভক্তি রয়েছে।

এক বিবৃতিতে ইয়াশার পার্টি জানায়, নতুন সরকার গঠনের সব ধরনের সম্ভাবনা কাজে লাগানোর অংশ হিসেবে দলীয় প্রধান গাদি আইজেনকোট তার আলোচক দলকে লিকুদ পার্টির প্রতিনিধিদের সঙ্গে ধারাবাহিক ও দীর্ঘ আলোচনা শুরুর নির্দেশ দিয়েছেন। রোববার পূর্বনির্ধারিত বৈঠকের মধ্য দিয়ে এ আলোচনা শুরু হবে।

বিবৃতিতে আরো বলা হয়, সরকার গঠনের পথে সম্ভাব্য সব উদ্যোগ নেওয়া হবে এবং প্রয়োজনীয় সমঝোতায় পৌঁছাতে কোনো চেষ্টাই বাদ রাখা হবে না।

এদিকে আইজেনকোটের রাজনৈতিক শিবিরের গুরুত্বপূর্ণ নেতা ও সাবেক প্রধানমন্ত্রী নাফতালি বেনেট শনিবার ‘জায়নবাদী ঐক্যের সরকার’ গঠনের আহ্বান জানিয়েছেন। তার প্রস্তাব অনুযায়ী, আইজেনকোটের নেতৃত্বেই এ সরকার গঠিত হওয়া উচিত। একই সঙ্গে নেতানিয়াহু কিংবা তার নেতৃত্বাধীন কোনো জোটে যোগ না দেওয়ার অবস্থান পুনর্ব্যক্ত করেছেন তিনি।

এক বিবৃতিতে বেনেট বলেন, নেতানিয়াহু যাতে ইসরাইলের পরবর্তী প্রধানমন্ত্রী হতে না পারেন, তা নিশ্চিত করতে তিনি প্রতিশ্রুতিবদ্ধ। তার দল কোনো অবস্থাতেই নেতানিয়াহু বা তার রাজনৈতিক শিবিরের সঙ্গে জোটে যাবে না।

অন্যদিকে, জাতীয় ঐক্যের সরকার গঠনের জন্য জোর প্রচেষ্টা চালিয়ে যাচ্ছেন নেতানিয়াহু। তার দাবি, ইসরাইলের নিরাপত্তা নিশ্চিত করতে এ ধরনের সরকার প্রয়োজন।

আইজেনকোট ইঙ্গিত দিয়েছেন, নেতানিয়াহুর লিকুদ পার্টির সদস্যদের নিয়ে সরকার গঠনে তার আপত্তি নেই। তবে নেতানিয়াহুর নেতৃত্বাধীন কোনো সরকারে তিনি যোগ দেবেন না বলে আগেই স্পষ্ট করেছেন।

শুক্রবার আইজেনকোট প্রতিশ্রুতি দেন, সরকার গঠনের আলোচনা দীর্ঘায়িত হতে দেবেন না তিনি। বৃহত্তর রাজনৈতিক ঐকমত্যের ভিত্তিতে সরকার গঠনের প্রচেষ্টা ব্যর্থ হলে সংসদে ভোটাভুটির জন্য একটি সংখ্যালঘু জাতীয় জরুরি সরকার গঠনের প্রস্তাবও উত্থাপন করতে প্রস্তুত রয়েছেন বলে জানান তিনি।

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

Facebook Comments Box


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd
error: Content is protected !!