• রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ০৭:৩৫ পূর্বাহ্ন
  • [gtranslate]
Headline
সাদিক কায়েমের বাড়িতে পেট্টোলবোমা মেরে আ/গু/ন জ্বালানোর চেষ্টা গণভোট, জুলাই সনদ ও সংস্কার ছাড়া ঐক্য অর্থবহ হবে না: ড. শফিকুল ইসলাম বিকাশের টাকা ডাকাতির ঘটনায় পিস্তল-ম্যাগাজিনসহ জেলা ছাত্রলীগ নেতা গ্রেপ্তার পাগলা মসজিদের রেকর্ড, দানবাক্সে মিলল ১৮ কোটি ২১ লাখ টাকা নারায়ণগঞ্জে পার্কিং করা বাসে আ/গু/ন জীবাশ্ম জ্বালানি থেকে উত্তরণ ও জলবায়ু অর্থায়ন নিয়ে মতবিরোধে আটকে আছে চূড়ান্ত চুক্তি অসুস্থ-অসচ্ছল সাংবাদিকদের পাশে রয়েছে সাংবাদিক কল্যাণ ট্রাস্ট বিভিন্ন স্থানে আওয়ামী নাশকতা চলছেই বিমানবন্দরে সাড়ে ৭ কেজি স্বর্ণের পেস্টসহ আটক ৩ বাংলাদেশে ফুটবল একাডেমি করতে চায় আর্জেন্টিনা

সাদিক কায়েমের বাড়িতে পেট্টোলবোমা মেরে আ/গু/ন জ্বালানোর চেষ্টা

Reporter Name / ১৯ Time View
Update : রবিবার, ২২ নভেম্বর, ২০২৬

প্রকাশ : ২২ নভেম্বর ২০২৬, ০৬: ৫০ আপডেট : ২২ নভেম্বর ২০২৬, ০৬: ৫৯

শনিবার দিবাগত রাত সাড়ে ৩টার দিকে খাগড়াছড়িতে তার বাড়িতে পেট্রলবোমা ও কেরোসিন দিয়ে অগ্নিসংযোগের চেষ্টা চালানো হয়েছে বলে জানিয়েছেন সাদিক কায়েম। নিজের ফেসবুক পোস্টে তিনি এ তথ্য জানান।

সাদিক কায়েম জানান, ঘটনার সময় তার বাবা-মা বাড়িতে অবস্থান করছিলেন। বাড়ির চারপাশে পেট্রলবোমা নিক্ষেপ এবং ঘরের দরজার সামনে কেরোসিন ঢেলে আগুন ধরিয়ে পুরো বাড়িতে অগ্নিসংযোগের পরিকল্পনা করা হয়েছিল। তবে আগুন ছড়িয়ে পড়ার আগেই এলাকাবাসীর প্রচেষ্টায় তা নেভানো সম্ভব হয়। এতে তার বাবা-মা বড় ধরনের বিপদ থেকে রক্ষা পেয়েছেন বলে উল্লেখ করেন তিনি।

ফেসবুক পোস্টে তিনি আরো লিখেন, ‘জনবিচ্ছিন্ন খুনি হাসিনার দোসররা ভেবেছে, জুলাইপন্থি ছাত্র-জনতার ওপর এভাবে হামলা, হুমকি ও ভীতি প্রদর্শন করে তারা আবারও এ দেশের রাজনীতিতে প্রাসঙ্গিক হয়ে উঠবে। পেট্রলবোমা, অগ্নিসন্ত্রাস আর রাতের আঁধারে কাপুরুষোচিত হামলা চালিয়ে তারা জনগণের ওপর পালিয়ে যাওয়ার প্রতিশোধ নিতে চায়। এসব চোরাগোপ্তা সন্ত্রাসী কর্মকাণ্ড আমাদের দমাতে পারবে না, বরং আমাদের লড়াইকে আরও দৃঢ় করবে ইনশাআল্লাহ। বাংলাদেশের মাটিতে ফ্যাসিবাদী আওয়ামী রাজনীতির পুনর্বাসন হতে দেওয়া হবে না, এটাই প্রথম ও শেষ কথা। আওয়ামী অপশক্তির রাজনৈতিক মৃত্যু বাংলাদেশের মাটিতে অচিরেই আমরা নিশ্চিত করব, ইনশাআল্লাহ।’

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

Facebook Comments Box


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd
error: Content is protected !!