• শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ০৩:০১ অপরাহ্ন
  • [gtranslate]
Headline
পলাশে গ্রামীণ ব্যাংকে পেট্রলবোমা নিক্ষেপ অস্ট্রেলিয়া ও মালয়েশিয়া সফরে গেলেন বিরোধীদলীয় নেতা নিষিদ্ধ আওয়ামী লীগের পুনরুত্থান হতে দেওয়া হবে না পোরশায় রাতের আঁধারে বিএনপি অফিস পোড়ালো দুর্বৃত্তরা ছয় মাসে চীনে ৯ লাখ এআই চিপ বিক্রির অনুমোদন দিয়েছে যুক্তরাষ্ট্র গণহ/ত্যার ক্ষতিপূরণ ও রোহিঙ্গাদের পুনর্বাসনে আইসিজে’র নির্দেশ মিয়ানমারকে মানতে হবে: ইইউ মিয়ানমারের বিরুদ্ধে বৈশ্বিক অ/স্ত্র নিষেধাজ্ঞা ও আইসিসিতে বিচারের দাবি অ্যামনেস্টির রোহিঙ্গা গণহ/ত্যার রায়ে ইসরাইলের বিরুদ্ধে মামলায় শক্তি বাড়বে দক্ষিণ আফ্রিকার গাজায় ইসরাইলি হামলায় মার্কিন প্রতিনিধির চিকিৎসক বন্ধু নিহত গোলাবারুদের সংকটে দিশাহীন পেন্টাগন

পলাশে গ্রামীণ ব্যাংকে পেট্রলবোমা নিক্ষেপ

Reporter Name / ১৯ Time View
Update : শুক্রবার, ২০ নভেম্বর, ২০২৬

প্রকাশ : ২০ নভেম্বর ২০২৬, ১৪: ২৯

নরসিংদীর পলাশ উপজেলার বাড়ারচর এলাকায় গ্রামীণ ব্যাংকের একটি শাখায় পেট্রলবোমা নিক্ষেপের ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার রাত পৌনে ১১টার দিকে উপজেলার জিনারদী ইউনিয়নের বাড়ারচর গ্রামে অবস্থিত ব্যাংকটির জিনারদী শাখায় এই বোমা নিক্ষেপ করে দুর্বৃত্তরা। এতে ব্যাংকের কিছু স্থানে আগুন ধরে যায়। তবে আগুন লাগার সঙ্গে সঙ্গে স্থানীয় বাসিন্দারা তা দ্রুত নিভিয়ে ফেলায় বড় ধরনের ক্ষয়ক্ষতি থেকে রক্ষা পেয়েছে শাখাটি।

এলাকাবাসী জানান, দুর্বৃত্তরা শাখাটিতে অন্তত চারটি পেট্রলবোমা নিক্ষেপ করে। তবে এ ঘটনায় শাখাটির তেমন কোনো ক্ষয়ক্ষতি হয়নি। পরে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে।

এ বিষয়ে ব্যাংকের নৈশপ্রহরী আফাজউদ্দিন জানান, আমি শুয়েছিলাম। এমন সময় একটা আওয়াজ শুনতে পাই। আওয়াজ হওয়ার পর গন্ধ বের হয়। পরে ফটক (গেট) খুলে ওপরে স্যারকে ডেকে এনে বাইরে গিয়ে দেখি আগুন জ্বলছে। এ সময় আমি নিজেই আগুন নেভানোর চেষ্টা করি। পরে আশপাশের লোকজন এসে আগুন নিভিয়ে ফেলেন। হামলাকারী কতজন ছিল তা সঠিক বলতে না পারলেও তিনি জানান, সংখ্যায় তারা একাধিক ছিল এবং তাঁরা বের হওয়ার আগেই দুর্বৃত্তরা চলে যায়।

গ্রামীণ ব্যাংকের জিনারদী শাখার ব্যবস্থাপক (ম্যানেজার) সুমি জানান, পেট্রলবোমা নিক্ষেপের ঘটনায় ব্যাংকের ভেতরের কোনো ক্ষয়ক্ষতি হয়নি। আগুন লাগার পর স্থানীয় বাসিন্দা ও নিরাপত্তাকর্মীদের সহায়তায় তা নিয়ন্ত্রণে আনা হয়। পলাশ থানায় এ ঘটনায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করা হবে।

এদিকে খবর পেয়ে রাতেই পলাশ থানা-পুলিশের একটি টহল দল ঘটনাস্থল পরিদর্শন করেছে। তবে কারা, কী উদ্দেশ্যে এ হামলা চালিয়েছে, তা তাৎক্ষণিকভাবে জানা যায়নি। এ ঘটনার পর থেকে স্থানীয় এলাকাবাসীসহ ব্যাংকটিতে দায়িত্বরত কর্মকর্তা-কর্মচারীদের মাঝে আতঙ্ক বিরাজ করছে।

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

Facebook Comments Box


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd
error: Content is protected !!