• বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ১১:০০ পূর্বাহ্ন
  • [gtranslate]
Headline
রাশিয়াজুড়ে ৮ হাজার মসজিদ, ঘটছে ইসলামি অবকাঠামোর বিকাশ শিল্পাঞ্চলে সহিংসতা ও নাশকতা চলছেই কুমিল্লায় আ.লীগের কার্যালয় ও সাবেক এমপি বাহারের বাড়িতে আ/গু/ন সাত নম্বর জার্সিতে ফর্বসের জয়সূচক গোলে জিতল পর্তুগাল সংসদে এমপির ক্ষোভের পর কুমিল্লা ইপিজেডের সিইটিপি পরিদর্শনে পরিবেশ অধিদপ্তর রূপপুরে বিদ্যুৎ উৎপাদন, কেক কেটে আনন্দ উদযাপন কর্মকর্তা-কর্মচারীদের ছোট পর্দায় বাংলাদেশ-দক্ষিণ আফ্রিকা টেস্টের সঙ্গে থাকছে অস্ট্রেলিয়া-ইংল্যান্ডের ওয়ানডে রাজধানীতে নিষিদ্ধ আ.লীগকে অর্থায়নকারী সাবেক নেতা গ্রেপ্তার সংগ্রামই মানুষের মুক্তির একমাত্র পথ: জেডিপি দেশে অপরিণত জন্মের হার ১৬.২ শতাংশ

প্রতিবেশীদের সঙ্গে জ্বালানি সহযোগিতা জোরদারের উদ্যোগ ইরানের

Reporter Name / ২৮ Time View
Update : সোমবার, ১৬ নভেম্বর, ২০২৬

প্রকাশ : ১৬ নভেম্বর ২০২৬, ১৩: ৫২

মধ্যপ্রাচ্যের জ্বালানি নিরাপত্তা ও স্থিতিশীলতার জন্য যুক্তরাষ্ট্র ও ইসরাইলের হামলাকে হুমকি হিসেবে উল্লেখ করে প্রতিবেশী দেশগুলোর সঙ্গে জ্বালানি সহযোগিতা জোরদারের আহ্বান জানিয়েছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি।

পাকিস্তানের রাজধানীতে অর্থনৈতিক সহযোগিতা সংস্থার (ইসিও) পররাষ্ট্রমন্ত্রীদের এক বৈঠকে তিনি এ আহ্বান জানান।

আরাগচি বলেন, ‘যুক্তরাষ্ট্র ও ইসরাইলের আগ্রাসনের কারণে আঞ্চলিক জ্বালানি নিরাপত্তার ওপর ক্রমবর্ধমান প্রভাব বিবেচনায় জ্বালানি সহযোগিতা জোরদার করা এখন জরুরি ও কৌশলগত প্রয়োজন হয়ে দাঁড়িয়েছে।’

তিনি আরো বলেন, ‘আমাদের অঞ্চলের জন্য শুধু একটি স্বাধীন নিরাপত্তাকাঠামোই নয়, বরং জ্বালানি প্রবাহ সুরক্ষিত রাখা, সরবরাহের স্থিতিশীলতা নিশ্চিত করা, বাইরের প্রভাবজনিত ঝুঁকি কমানো এবং ভূরাজনৈতিক সংকট ও সরবরাহ বিঘ্নের বিরুদ্ধে সম্মিলিত সক্ষমতা বাড়াতে একটি নির্ভরযোগ্য ও টেকসই আঞ্চলিক জ্বালানি ব্যবস্থাও প্রয়োজন।’

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

Facebook Comments Box


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd
error: Content is protected !!