• সোমবার, ১৬ নভেম্বর ২০২৬, ০৬:৩২ পূর্বাহ্ন
  • [gtranslate]
Headline
দুর্যোগে বারবার ঘরছাড়া বাংলাদেশের চরবাসীরা, আগাম সহায়তা কি মিলবে এবার বাংলাদেশের বাণিজ্য ঘাটতি ২৪.১৭ বিলিয়ন ডলার ৩৬ বছরেও উন্নয়নের ছোঁয়া লাগেনি কালীগঞ্জ পৌরসভায় লাকসাম-মনোহরগঞ্জে এনজিওর ঋণে ঝুঁকছে দরিদ্র মানুষ গাজায় ত্রাণ প্রবেশে বাধা বন্ধে ইসরাইলের প্রতি চার দেশের আহ্বান বাহরাইনে মার্কিন নাগরিকদের সর্বোচ্চ সতর্ক থাকার নির্দেশ দূতাবাসের পদ্মায় অবৈধ মাটি কাটার সময় পুলিশের অভিযান, জব্দ ভেকু-ট্রাক লেবাননে সিরীয় শরণার্থী শিবিরে আগুন, গৃহহীন ৭৫ পরিবার লন্ডনে প্রবাসী অধিকার পরিষদের প্রথম সভা, ১১ দফা দাবি ঘোষণা সৌদির তেল স্থাপনা থেকে বিমানবন্দর, একাধিক লক্ষ্যবস্তুতে হামলার দাবি হুথিদের

লাকসাম-মনোহরগঞ্জে এনজিওর ঋণে ঝুঁকছে দরিদ্র মানুষ

Reporter Name / ১৬ Time View
Update : সোমবার, ১৬ নভেম্বর, ২০২৬

এম এস আই জসিম, লাকসাম (কুমিল্লা)

প্রকাশ : ১৬ নভেম্বর ২০২৬, ০৪: ৪৭

বর্তমানে বাজারে নিত্যপ্রয়োজনীয় দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতিতে লাকসাম-মনোহরগঞ্জের দরিদ্র মানুষ দিশাহারা হয়ে পড়েছে। এলাকার বিত্তবান ও সামর্থ্যবান পরিবার তাদের পরিবারের ব্যয়ভার কিছুটা বহন করতে পারলেও নিম্ন ও মধ্যবিত্ত পরিবারের বিপুলসংখ্যক দরিদ্র জনগোষ্ঠী নিজেদের পরিবারের ভরণপোষণের দায়িত্ব পালন করতে পারছে না। এতে তারা সম্পদ বন্ধকসহ নানাভাবে এনজিও, সুদি মহাজন ও স্থানীয় সমবায়ভিত্তিক প্রতিষ্ঠানের ঋণের দিকে ঝুঁকছেন এবং ঋণের জালে আটকে যাচ্ছে একের পর এক পরিবার।

জানা গেছে, কুমিল্লার লাকসাম-মনোহরগঞ্জের শতকরা ৬৫ ভাগ দরিদ্র জনগোষ্ঠী রয়েছে। এর বিপুলসংখ্যক মানুষ বর্তমান নিত্যপ্রয়োজনীয় দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি, ব্যবসা মন্দা ও টাকার অভাবে তারা চড়া সুদে ব্র‍্যাক ব্যাংক, গ্রামীণ ব্যাংক, আশা, বার্ড, ব্যুরো, স্থানীয় সুদি মহাজন ও সমবায়ভিত্তিক প্রতিষ্ঠান থেকে ঋণ নিয়েছে।

এতে এলাকার হাজার হাজার দরিদ্র মানুষ ঋণের জালে আটকে পড়েছে। বার্ষিক শতকরা ২০-২৫ হার সুদে এ ঋণ দেওয়া হলেও কিস্তির পদ্ধতিতে প্রতি সপ্তাহে ঋণের টাকা পরিশোধ করতে গিয়ে দাঁড়ায় ৪২ থেকে ৪৪ ভাগে। বেশি লাভের আশায় এবং নিজেদের প্রতিষ্ঠানের উন্নতি ও প্রতিযোগিতায় শীর্ষে পৌঁছাতে বিভিন্ন এনজিও ও সংস্থাগুলো স্বেচ্ছায় দরিদ্র জনগোষ্ঠীকে ঋণ দিয়ে থাকে।

পরবর্তী সময়ে সাপ্তাহিক কিস্তি গ্যাপ পড়লেই শুরু হয় জোর তাগাদা এবং খেলাপি হলে ঋণগ্রহীতাদের বাড়িতে অভিযান। দরিদ্র মানুষ এক প্রতিষ্ঠানের ঋণ পরিশোধে অক্ষম হয়ে পড়লে নতুন আরেক প্রতিষ্ঠান থেকে ঋণ নেয়। এভাবে একটি পরিবার একাধিক এনজিও ও বিভিন্ন সংস্থায় ঋণের জালে আটকা পড়ে। দরিদ্র পরিবারের ব্যবসায়ী ও লোকজন আর্থিক উন্নয়নের লক্ষ্যে বিভিন্ন এনজিও, সুদি মহাজন, সমবায় প্রতিষ্ঠান থেকে চড়া সুদে ঋণ নিলেও ঋণগ্রহীতারা পরে ঘরের টিন, স্ত্রীর সোনার গহনা, টেলিভিশন, মোবাইলসহ নানা বিলাসবহুল জিনিস কিনে টাকা ব্যয় করে ফেলে। পরে এসব ঋণের সাপ্তাহিক কিস্তির টাকা পরিশোধে অক্ষম হয়ে পড়ে। ঋণের জালে আটকে পড়া অনেক পরিবার অসহায়ত্ববোধ ও সর্বস্বান্ত হয়ে পড়েছে। এ ব্যাপারে লাকসামের একটি ঋণদাতা সংস্থার ব্যবস্থাপক বলেন, আমরা সহজ শর্তে গরিব, অসহায় ও দুস্থদের মধ্যে ক্ষুদ্রঋণ বিতরণ করে আসছি। আমাদের কাছ থেকে ঋণ নিয়ে অনেকেই স্বাবলম্বী হয়েছে।

এ ব্যাপারে একজন ঋণগ্রহীতা নাম প্রকাশে অনিচ্ছুক বলেন, পারিবারিক খরচ জোগাতে একমাত্র মাধ্যম আমি নিজেই। ঋণের কিস্তি শোধ করতে আমি অনেক সময় হিমশিম খেতে হয়। আবার ঋণখেলাপি হলে ঋণদাতারা টাকার জন্য চাপ প্রয়োগ করে। এতে এলাকার দরিদ্র মানুষ বর্তমান বাজারে চাল, ডাল, তেল, চিনি, লবণ, পরনের কাপড়, ওষুধসহ নিত্যপ্রয়োজনীয় দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতিতে দিশাহারা হয়ে বিভিন্ন এনজিও ও ঋণদাতা সংস্থাগুলোর ঋণের দিকে ঝুঁকছেন।

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

Facebook Comments Box


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd
error: Content is protected !!