• শনিবার, ১৪ নভেম্বর ২০২৬, ০৬:১৮ পূর্বাহ্ন
  • [gtranslate]

রাজনৈতিক বক্তব্য পরিহারের শর্তে আমির হামজার মাহফিল

Reporter Name / ১৭ Time View
Update : শনিবার, ১৪ নভেম্বর, ২০২৬

উপজেলা প্রতিনিধি, কালীগঞ্জ (ঝিনাইদহ)

প্রকাশ : ১৪ নভেম্বর ২০২৬, ০২: ৪৬

অবশেষে ঝিনাইদহের কালীগঞ্জে একই সময়ে একই স্থানে জামায়াতে ইসলামীর সংসদ সদস্য মুফতি আমির হামজার তাফসিরুল কোরআন মাহফিল ও মাদকবিরোধী সমাবেশ আয়োজন নিয়ে সৃষ্ট উত্তেজনার অবসান হয়েছে। রাজনৈতিক বক্তব্য পরিহারের শর্তে শুক্রবার অনুষ্ঠিত হয়েছে আমির হামজার মাহফিল। বিকাল ৪টায় শুরু হওয়া মাহফিলটি মাগরিবের নামাজের আগে শেষ হয়।

শুক্রবার একই সময়ে সরকারি নলডাঙ্গা ভূষণ স্কুল মাঠে মুফতি আমির হামজার তাফসিরুল কোরআন মাহফিল এবং ‘সচেতন মহলের’ ব্যানারে মাদকবিরোধী সমাবেশের ডাক দেওয়া হয়। একই স্থানে পাল্টাপাল্টি কর্মসূচি ঘোষণাকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। মাহফিল সফল করতে বৃহস্পতিবার বিকালে জামায়াতের নেতাকর্মীরা শহরে মোটরসাইকেল শোভাযাত্রা বের করেন। অন্যদিকে মাদকবিরোধী সমাবেশের প্রচারে শহরে ইজিবাইকে মাইকিং করা হয়। পরে দুই পক্ষের পাল্টাপাল্টি কর্মসূচি ও অবস্থান নিয়ে সাধারণ মানুষের মধ্যে উদ্বেগ তৈরি হয়। এদিকে বৃহস্পতিবার রাতে কালীগঞ্জে জামায়াতের সংসদ সদস্য মাওলানা আবু তালিবের কার্যালয়ে সংবাদ সম্মেলন করে জামায়াত নেতারা জানান, মাহফিল বাস্তবায়নে তারা অনড় থাকবেন। অন্যদিকে মাদকবিরোধী সমাবেশ সফল করতে অপর পক্ষও শহরে মোটরসাইকেল শোভাযাত্রা বের করে। এতে পরিস্থিতি আরও উত্তপ্ত হয়ে ওঠে।

এ অবস্থায় বৃহস্পতিবার রাত ১০টার দিকে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রেজওয়ানা নাহিদ ও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জুলফিকার আলী জামায়াত ও বিএনপির নেতৃবৃন্দকে নিয়ে থানায় বৈঠকে বসেন। বৈঠকে উভয় পক্ষের সমঝোতায় রাজনৈতিক বক্তব্য পরিহার করে মাহফিল আয়োজন এবং মাদকবিরোধী সমাবেশ স্থগিতের সিদ্ধান্ত হয়। ফালাহুল উম্মাহ ক্যাডেট মাদ্রাসার চতুর্থ প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত মাহফিল ও বার্ষিক অনুষ্ঠান শুক্রবার সকাল থেকে শুরু হয়। বিকালে প্রধান বক্তা হিসেবে বক্তব্য দেন সংসদ সদস্য মুফতি আমির হামজা। তাঁর বক্তব্যের মধ্য দিয়ে মাগরিবের নামাজের আগে মাহফিল শেষ হয়।

শহিদুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন স্থানীয় সংসদ সদস্য মাওলানা আবু তালিব। বিশেষ অতিথি ছিলেন মাওলানা মুহাদ্দিস শফিউর রহমান আফসারী।

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

Facebook Comments Box


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd
error: Content is protected !!