• শনিবার, ১৪ নভেম্বর ২০২৬, ০৭:১৪ পূর্বাহ্ন
  • [gtranslate]

মহেন্দ্রনগর মডেল খালকে বহুমাত্রিক ব্যবহারের উপযোগী করা হবে: আসাদুল হাবিব দুলু

Reporter Name / ৩০ Time View
Update : শুক্রবার, ১৩ নভেম্বর, ২০২৬

প্রকাশ : ১৩ নভেম্বর ২০২৬, ০৩: ১০

দেশের পরিত্যক্ত খাল পুনঃখননের পাশাপাশি সেগুলোকে বহুমাত্রিক ব্যবহারের উপযোগী করে গড়ে তোলার উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানিয়েছেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী আসাদুল হাবিব দুলু। তিনি বলেন, এ কর্মসূচির অংশ হিসেবে চলতি বছর দেশের আটটি জেলার ৩০টি খালকে মডেল খাল হিসেবে চিহ্নিত করা হয়েছে। এর মধ্যে লালমনিরহাটের মহেন্দ্রনগর খাল অন্যতম। আগামী ১৯ নভেম্বর প্রধানমন্ত্রী এই খাল খনন কর্মসূচির উদ্বোধন করবেন।

বৃহস্পতিবার সকালে লালমনিরহাট সদর উপজেলার মহেন্দ্রনগর ইউনিয়নের মডেল খাল পরিদর্শন শেষে সাংবাদিকদের ব্রিফিংকালে মন্ত্রী এসব কথা বলেন।

মন্ত্রী বলেন, গত বছর থেকে খাল খনন কর্মসূচি জোরদার করা হয়েছে। মডেল খাল কার্যক্রমের আওতায় শুধু পানি নিষ্কাশন ও পানি সংরক্ষণ নয়, খালের বহুমাত্রিক ব্যবহার নিশ্চিত করা হবে। এ লক্ষ্যে খালের পাশে গাছ লাগানো, মাছ চাষ ও হাঁস পালনের উদ্যোগ নেওয়া হবে।

খালকেন্দ্রিক কর্মসংস্থান সৃষ্টির বিষয়টিও এ কর্মসূচিতে গুরুত্ব দেওয়া হচ্ছে উল্লেখ করে মন্ত্রী বলেন, হতদরিদ্র জনগোষ্ঠীর ২০ জন করে সদস্য নিয়ে সমবায় সমিতি গঠন করা হবে। এসব সমিতির সদস্যরা খালের পাহারাদার হিসেবে দায়িত্ব পালন করবেন। মাছ ও হাঁস চাষ এবং গাছের পরিচর্যার সঙ্গে তাঁদের সম্পৃক্ত করে চুক্তির আওতায় আনা হবে। এর মাধ্যমে তাঁদের কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হবে।

মন্ত্রী জানান, মহেন্দ্রনগর মডেল খালটি প্রায় ১৫ কিলোমিটার দীর্ঘ। খালটি লালমনিরহাটের মহেন্দ্রনগর থেকে শুরু হয়ে তিস্তা নদীতে গিয়ে মিশেছে।

প্রধানমন্ত্রীর লালমনিরহাট সফর প্রসঙ্গে আসাদুল হাবিব দুলু বলেন, প্রধানমন্ত্রীর সফরসূচিতে ‘অ্যাভিয়েশন অ্যান্ড অ্যারোস্পেস বিশ্ববিদ্যালয় বাংলাদেশ’ পরিদর্শন এবং ‘আলোকিত লালমনিরহাট’ কার্যক্রম পরিদর্শন অন্তর্ভুক্ত রয়েছে। সামাজিক আন্দোলনের মাধ্যমে অঞ্চলটিকে অপরাধমুক্ত করার উদ্যোগে জনগণের অংশগ্রহণ ও কার্যক্রমের অগ্রগতি প্রধানমন্ত্রী সরেজমিনে দেখতে চান বলেও জানান তিনি।

মন্ত্রী আরও উল্লেখ করেন, সফরপথে প্রধানমন্ত্রী দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের উদ্যোগে নির্মিত একটি দুর্যোগসহনশীল বাড়ি উদ্বোধন করবেন। যেসব পরিবারের জমির পরিমাণ ২ থেকে ১০ শতকের মধ্যে, তাঁদের বসতভিটায় এ ধরনের বাড়ি নির্মাণের উদ্যোগ নেওয়া হয়েছে।

এ সময় লালমনিরহাটের জেলা প্রশাসক মুহা. রাশেদুল হক প্রধান, জেলা পরিষদের প্রশাসক এ কে এম মমিনুল হকসহ সংশ্লিষ্ট কর্মকর্তা ও নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

Facebook Comments Box


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd
error: Content is protected !!