• শনিবার, ১৪ নভেম্বর ২০২৬, ০৭:১৪ পূর্বাহ্ন
  • [gtranslate]

হাঙ্গেরিতে ড্যাফোডিল ইউনিভার্সিটির যৌথ আয়োজনে শুরু হলো এইউএপি সম্মেলন

Reporter Name / ২৩ Time View
Update : শুক্রবার, ১৩ নভেম্বর, ২০২৬

প্রকাশ : ১২ নভেম্বর ২০২৬, ২৩: ৫৯

হাঙ্গেরিতে ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির (ডিআইইউ) সহ-আয়োজনে অনুষ্ঠিত হয়েছে এশিয়া অ্যান্ড প্যাসিফিক অঞ্চলের বিশ্ববিদ্যালয়সমূহের সংগঠন অ্যাসোসিয়েশন অব ইউনিভার্সিটিজ অব এশিয়া অ্যান্ড দ্য প্যাসিফিকের (AUAP) ৩৮তম বার্ষিক সম্মেলন। ৯ ও ১০ নভেম্বর ২০২৬ তারিখে হাঙ্গেরির হাঙ্গারিকুম লিগেট হোটেলে আয়োজিত এ সম্মেলনে ১৬টি দেশের ১৭টি বিশ্ববিদ্যালয়ের প্রতিনিধিরা অংশগ্রহণ করেন। উচ্চশিক্ষার ভবিষ্যৎ, উদ্ভাবন এবং আন্তর্জাতিক সহযোগিতার বিভিন্ন দিক নিয়ে আলোচনার মধ্য দিয়ে সম্মেলনটি অনুষ্ঠিত হয়।

‘রিইমাজিনিং হায়ার এডুকেশন ইন দ্য এজ অব এআই: ইনোভেশন, ইনক্লুশন অ্যান্ড ইমপ্যাক্ট ফর আ সাসটেইনেবল ফিউচার’ প্রতিপাদ্যে আয়োজিত এবারের সম্মেলনে কৃত্রিম বুদ্ধিমত্তার যুগে বৈশ্বিক উচ্চশিক্ষার ভবিষ্যৎ, উদ্ভাবন, অন্তর্ভুক্তি এবং টেকসই উন্নয়নে বিশ্ববিদ্যালয়গুলোর ভূমিকার ওপর বিশেষ গুরুত্ব দেওয়া হয়।

সম্মেলনে ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির তিন সদস্যের প্রতিনিধিদলের নেতৃত্ব দেন বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠাতা ও বোর্ড অব ট্রাস্টিজের চেয়ারম্যান ড. মো. সবুর খান। সম্মেলনের অন্যতম আকর্ষণ হিসেবে তিনি ‘বিল্ডিং হিউম্যান-সেন্টারড, এন্ট্রাপ্রেনিউরিয়াল অ্যান্ড সাসটেইনেবল ইউনিভার্সিটিজ ইন দ্য এজ অব এআই’ শীর্ষক মূল প্রবন্ধ উপস্থাপন করেন।

মূল প্রবন্ধে ড. মো. সবুর খান কৃত্রিম বুদ্ধিমত্তার অগ্রগতির সঙ্গে মানবিক মূল্যবোধের সমন্বয়, উচ্চশিক্ষায় উদ্যোক্তা মানসিকতার বিকাশ এবং টেকসই শিক্ষাব্যবস্থা গড়ে তোলার ওপর গুরুত্বারোপ করেন। তিনি প্রচলিত শিক্ষাপদ্ধতির সীমাবদ্ধতা অতিক্রম করে সবার জন্য উন্মুক্ত ও উদ্ভাবননির্ভর শিক্ষার পরিবেশ তৈরির প্রয়োজনীয়তা তুলে ধরেন। এমন শিক্ষাব্যবস্থা গড়ে তোলার ওপর তিনি গুরুত্ব দেন, যাতে শিক্ষার্থীরা ভবিষ্যতে সমস্যা সমাধানকারী, উদ্যোক্তা এবং দায়িত্বশীল বৈশ্বিক নাগরিক হিসেবে গড়ে উঠতে পারে।

আন্তর্জাতিক এ সম্মেলনের সহ-আয়োজক হিসেবে ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির অংশগ্রহণ বৈশ্বিক একাডেমিক সহযোগিতা জোরদার এবং উচ্চশিক্ষায় উদ্ভাবন, উদ্যোক্তা উন্নয়ন ও টেকসই রূপান্তরবিষয়ক আন্তর্জাতিক আলোচনায় অবদান রাখার ক্ষেত্রে বিশ্ববিদ্যালয়টির অঙ্গীকারকে তুলে ধরেছে।

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

Facebook Comments Box


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd
error: Content is protected !!