• বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬, ০৮:৩৩ অপরাহ্ন
  • [gtranslate]
Headline
গ্রামীণ অবকাঠামো উন্নয়নে ৩ হাজার কোটি টাকার সুকুক ছাড়বে বাংলাদেশ ব্যাংক ইমার্জিং নেশন্স ট্রফিতে পাকিস্তানের কাছে হারল বাংলাদেশ পদ্মার এক কাতলের দাম ৫৭ হাজার টাকা, ওজন ২৩ কেজি পুলিশের গোপন তথ্য আ.লীগের পলাতক মন্ত্রীর কাছে, নজরদারিতে এসপির দুই ফোন এমপি নুসরাত তাবাসসুমের বাড়িতে বোমা হামলা, খেলাফত মজলিসের নিন্দা গাজা গণহত্যায় সহায়তা, আইসিসিতে ট্রাম্প-রুবিওর বিচার চাইলেন মার্কিনিরা আ.লীগের পরিকল্পনায় কুষ্টিয়ার গ্রামের বাড়িতে আগুন: এমপি নুসরাত মুুন্সীগঞ্জে বিএনপির দুই পক্ষে সংঘর্ষ, গুলিবিদ্ধ ৫ গাজায় হাসপাতালে ইসরাইলি হামলাকে ‘যুদ্ধাপরাধ’ আখ্যা ইসলামিক জিহাদের জলবায়ু সংকটে ক্ষতিগ্রস্ত দেশ অনুদান চায়, ঋণ নয়

ইমার্জিং নেশন্স ট্রফিতে পাকিস্তানের কাছে হারল বাংলাদেশ

Reporter Name / ১৭ Time View
Update : বৃহস্পতিবার, ১২ নভেম্বর, ২০২৬

প্রকাশ : ১২ নভেম্বর ২০২৬, ১৯: ৪৬

অধিনায়ক হিসেবে নিজের প্রথম টি-টোয়েন্টি ম্যাচে হার দেখলেন নাহিদা আক্তার। আইসিসির নারী ইমার্জিং নেশন্স ট্রফিতে নিজেদের প্রথম ম্যাচে পাকিস্তানের কাছে হেরেছে বাংলাদেশ নারী দল।

সংযুক্ত আরব আমিরাতের আজমানে গ্রুপ পর্বের ম্যাচে পাকিস্তানের কাছে ৮ উইকেটে হেরেছে বাংলাদেশ। আগে ব্যাট করতে নেমে মোটে ১০৮ রানের পুঁজি পায় বাংলাদেশ। জবাব দিতে নেমে ২৫ বল হাতে রেখেই সেই রান টপকে যায় পাকিস্তান নারী দল।

ব্যাটিংয়ে নেমে দলীয় ২১ রানেই বাংলাদেশের দুই ওপেনার সাথী রাণি এবং দিলারা আক্তার সাজঘরের পথ ধরেন।

সদ্য অধিনায়কত্ব হারানো নিগার সুলতানা হাল ধরেন মিডল অর্ডারে। ২০ বলে ২৭ রানের ইনিংস খেলেন ওয়ানডে অধিনায়ক। নিগারের ওই ২৭ রানের ইনিংসটিই ছিল বাংলাদেশের ইনিংসের সর্বোচ্চ ব্যক্তিগত স্কোর।

তবে তাকে সঙ্গ দিতে পারেননি তেমন কেউ। ফর্মে থাকা সোবহানা মোস্তারি এবং শারমিন আক্তার দুই অঙ্কও ছুঁতে পারেননি। দলীয় ৬৪ রানে নিগারের বিদায়ের পর আরও বিপদে পড়ে বাংলাদেশ।

এক পর্যায়ে ৬৮ রানে ৭ উইকেট হারায় বাংলাদেশ। সেখান থেকে স্বর্ণা আক্তার এবং রাবেয়া খান কোনোমতে স্কোরটা তিন অঙ্কে নিয়ে যান। ২০ বলে ২১ রান করে অপরাজিত ছিলেন স্বর্ণা। ১৮ বলে ১১ রান করেন রাবেয়া।

পাকিস্তানের হয়ে ৩ উইকেট নেন তুবা হাসান। ২ উইকেট নেন নাসরা সানধু।

জবাব দিতে নেমে হেসেখেলেই বাংলাদেশের লক্ষ্য পেরিয়েছে পাকিস্তান নারী দল। ওপেনিংয়ে সাদাফ শামাস ৩৭ বলে ৩৭ রান করেছেন। তিনে নামা মুনীবা আলী ৩৪ বলে ৩১ রানের ইনিংস খেলেছেন। ১৮ বলে ২৭ রানের ক্যামিও খেলেছেন আয়েশা জাফর।

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

Facebook Comments Box


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd
error: Content is protected !!